এক্সপ্লোর

Dengue: ডেঙ্গি প্রতিরোধের ঘরোয়া ও আয়ুর্বেদিক পদ্ধতিগুলো জানা আছে?

Health Tips: মশা তাড়ানোর ধূপ থেকে হতে পারে নানা অসুখ। কিন্তু প্রাকৃতিক ও আয়ুর্বেদিক পদ্ধতিতে মশা তাড়ালে তা থেকে স্বাস্থ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না।

কলকাতা: বর্ষাকাল (Monsoon) আসলেই ডেঙ্গির (Dengue) চিন্তা কপালে ভাঁজ ফেলে। কোথাও জল জমে থাকলেই তাতে ডেঙ্গির মশার ডিম পাড়ার সম্ভাবনা থাকে। প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন জায়গায় ডেঙ্গি প্রতিরোধের সচেতনতা জারি করা হচ্ছে। কিন্তু তারপরও দেশের বহু মানুষ প্রতি বছর ডেঙ্গিতে আক্রান্ত হন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই সময়ে মশার কামড় থেকে দূরে থাকা প্রয়োজন। ডেঙ্গির মশা যাতে ঘরে ঢুকতে না পারে কিংবা কামড়াতে না পারে, তার জন্য সঠিক সময়ে দরজা, জানালা বন্ধ রাখতে হবে। প্রয়োজনে জানালায় জাল ব্যবহার করতে হবে। এছাড়াও আয়ুর্বেদিক পদ্ধতিতে কীভাবে মশা তাড়াবেন, সে সম্পর্কে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। নাহলে মশা তাড়ানোর ধূপ থেকে হতে পারে নানা অসুখ। কিন্তু প্রাকৃতিক ও আয়ুর্বেদিক পদ্ধতিতে মশা তাড়ালে তা থেকে স্বাস্থ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না।

মশা তাড়ানোর আয়ুর্বেদিক উপায়-

১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মশা তাড়ানোর জন্য নিমপাতা ব্যবহার করতে পারেন। নিমপাতা স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী। মশা তাড়াতে ঘরে নিমপাতা পোড়াতে পারেন। খাবারের তালিকায় নিমপাতা রাখতে পারেন। আবার নিমপাতা দেওয়া জলে স্নানও করতে পারেন।

২. মশা তাড়াতে ধূপের পরিবর্তে ধুনো ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, নারকেল ছাড়িয়ে নেওয়ার পর যে ছাল অংশটা থাকে, সেটি পোড়ালে মশা বাড়ির ধারেকাছে ঘেঁষতে পারবে না। তার মধ্যে ঘুনো ব্যবহারের পরামর্শ দিচ্ছেন তাঁরা। সাধারণত পুজোর সময় এভাবে ধুনো জ্বালানো হয়ে থাকে। আবার অনেক বাড়িতেই সকাল সন্ধ্যেয় পুজোর সময় ধুনুচিতে ধুনো জ্বালানো হয়। এর অনেক উপকারিতাও রয়েছে।

আরও পড়ুন - Herbal Tea: দারুণ উপকারী ভেষজ চা, কীভাবে তৈরি করবেন জেনে নিন

৩. কর্পূরের গন্ধ মশা সহ্য করতে পারে না। এমনটাই মত বিশেষজ্ঞদের। তাঁরা জানাচ্ছেন, মশা তাড়াতে দারুণ উপকারী কর্পূর। 

বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে জ্বর হলে অনেক সময়ই সাধারণ জ্বর ভেবে এড়িয়ে যান। কিন্তু এই সময়ে মশার কারণে একাধিক অসুখ হতে পারে। তাই অত্যন্ত সাবধানে থাকা প্রয়োজন। কারণ, ডেঙ্গি রোগে আক্রান্ত রোগীকে সঠিক সময়ে চিকিৎসা না করালে তা প্রাণঘাতীও হতে পারে।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget