এক্সপ্লোর

Recharge Plan Hike: Jio, Airtel, VI-র নয়া রিচার্জ প্ল্যানগুলির দাম কি কমাবে কেন্দ্র ? কী বলল TRAI

Centre On Recharge Plan Hike: ৩ জুলাই থেকে জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার রিচার্জ প্ল্যানের দাম বেড়ে গিয়েছে প্রায় ২১ শতাংশ। এই ট্যারিফ বৃদ্ধি নিয়ে কী মত কেন্দ্রের ?

Centre On Recharge Plan Hike: জিও, এয়ারটেল ও ভোডাফোন, দাম বাড়িয়েছে সকলেই। অন্তত ২১ শতাংশ থেকে ২৫ শতাংশ পর্যন্ত দাম বেড়েছে বিভিন্ন প্ল্যানগুলির। এই অবস্থায় কী মতামত কেন্দ্রের ? কীই বা বলছে ট্রাই অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (Recharge Plan Hike)? এই মূল্যবৃদ্ধি কি তাদের হস্তক্ষেপে কমানো হতে পারে ? অন্তত তেমনটাই আশা করেছিলেন এক বিশাল অংশের জনগণ। কিন্তু সেই আশায় সত্যি অর্থে জল ঢেলে দিল ট্রাই। সম্প্রতি ইকোনমিকস টাইমস সংবাদমাধ্যমে এই নিয়ে কথা বলেছেন টেলিকম রেগুলেটরি অথরিটির (Centre On Recharge Plan Hike) এক উচ্চপদস্থ আধিকারিক। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি প্রকারান্তরে সমর্থন জানিয়েছেন এই ট্যারিফ বৃদ্ধিকে। 

কী মতামত কেন্দ্রের ?

ট্রাইয়ের ওই উচ্চপদস্থ ব্যক্তির মত অনুযায়ী, কেন্দ্র এইবিষয় নিয়ে ততটা চিন্তা করছে না। বর্তমানে টেলিকম বাজারে যথেষ্ট প্রতিযোগিতা রয়েছে বলে মনে করে কেন্দ্রীয় সরকার। ফলে এই দাম বাড়ানোয় অনৈতিক কিছু নেই বলেই মনে করছে তারা। 

গ্রাহকদের বিষয়ে কী মন্তব্য কেন্দ্রের ?

সরকারের শীর্ষস্তরের ওই আধিকারিকের কথায়, গ্রাহকদের পকেটে সামান্য চাপ পড়বে। কিন্তু সেটাও খুব অনৈতিক বলে মনে করেন তিনি। তাঁর কথায়, খুব সামান্য একটু চাপ পড়বে এই যা। পাশাপাশি এটাও দেখার অনুরোধ তিনি করেছেন যে, দীর্ঘ তিন বছর পর এই প্রথম দাম বাড়ানো হল!

বিশ্বের মধ্যে এখনও সবচেয়ে সস্তা

দাম নিয়ে গত কয়েকদিন বেশ কয়েক দফা হইচই হয়েছে। গ্রাহকদের মধ্য়ে সেই নিয়ে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে। কিন্তু ট্রাইয়ের শীর্ষস্তরের আধিকারিকের কথায়, এই ডেটা প্ল্যানগুলি মোটেই দামি নয়। বরং বেশ সস্তা। বিশ্বের মধ্য়ে এখনও সবচয়ে সস্তা রয়েছে এই ডেটা প্ল্যানগুলি। দাম বাড়ানোর পরেও রিচার্জ প্ল্যানগুলি সাশ্রয়ী রয়েছে বলে মনে করেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি। তাই এই নিয়ে বিশেষ অসন্তোষ প্রকাশের প্রয়োজন আছে বলে মনে করেন না তিনি।

তাহলে কি ট্রাই কিছুই করবে না ?

নাহ, এই মুহূর্তে ট্রাই (Telecom Regulatory Authority Of India) এই মূল্যবৃদ্ধি নিয়ে কিছুই করবে না বলে জানিয়েছে। কারণ মূল্যবৃদ্ধির সম্পূর্ণ অধিকার আছে সংস্থাগুলির। এমনটাই নাকি নিয়ম। সেখানে নাকি সরকারের নাক গলাবার বিশেষ জায়গাও নেই। তবে ট্রাই জোর দিচ্ছে ভাল পরিষেবার উপর। পরিষেবা যাতে সংস্থাগুলি ভাল করে, সেদিকে নজর রাখছে ট্রাই।

আরও পড়ুন - Jio Best Saving Plans: Jio-র নতুন ট্যারিফে কোন প্ল্যানগুলি রিচার্জ করলে বেশি লাভ ? রইল বিস্তারিত খোঁজ

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Swine Flu Alert: মাস্ক পরার দিন ফিরল, সোয়াইন ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?
মাস্ক পরার দিন ফিরল, সোয়াইন ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget