এক্সপ্লোর

China Virus HMPV : চিনে ভয়াবহ HMPV আতঙ্ক, কোভিডের মতোই ঘটাবে অতিমারী ? কী উপসর্গ আক্রান্তদের?

China New Virus: এইচএমপিভি কি ভয়ঙ্কর ক্ষতিকারক? কী জানাচ্ছেন বিশেষজ্ঞরা ?

সোশ্যাল মিডিয়ায় প্রথম প্রকাশ্যে আসে খবর। চিনে ফের ভয়াবহ হয়েছে ভাইরাস ঘটিত এক অসুখ। হিউম্যান মেটাপনিউমোভাইরাস (এইচএমপিভি)-এ কাবু হয়ে হাসপাতালে লাইন দিচ্ছেন হাজার হাজার মানুষ। এই ভিডিওর সত্যতা যাচাই না করা গেলেও, বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, চিনে ভয়াবহ আকার ধারণ করেছে এই ভাইরাসের সংক্রমণ। ভাইরাল একটি ভিডিওর সঙ্গে দাবি করা হচ্ছে, এতে নাকি মৃত্যুও হচ্ছে অনেকের তবে। এইচএমপিভি কি এতটাই ক্ষতিকারক? কী জানাচ্ছেন বিশেষজ্ঞরা ?

চিনের হাসপাতালগুলিতে হিউম্যান মেটাপনিউমোভাইরাস (এইচএমপিভি)-র সংক্রমণের ফলে  শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়ছে। সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে দাবি, চিনে একসঙ্গে একাধিক ভাইরাস সক্রিয় হয়ে উঠেছে।  এইচএমপিভি, ইনফ্লুয়েঞ্জা এ, মাইকোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড-19 সহ নানারকম ভাইরাল শীতের মুখে দাপট দেখাচ্ছে।  

 HMPV সংক্রান্ত বিভিন্ন রিপোর্টে দাবি, এই উপসর্গ গুলি অনেকটাই কোভিড ১৯ এর মতোই। আর সেচাই ভয়ের কারণ হয়ে উঠছে। আতঙ্কের প্রহর গুনছে অন্যান্য দেশও। কারণ কোভিড ১৯ ও চিনের ইউহান প্রদেশ থেকেই ছড়িয়ে পড়েছিল দেশে দেশে। এই ভাইরাসের সংক্রমণের হারও বেশি। এর ফলে স্বাস্থ্য আধিকারিকদের মধ্যে উদ্বেগ বেড়েছে বলে বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে খবর। কোভিড -19 ঠিক ৫ বছর আগে এমন সময়েই দ্রুত হারে ছড়াতে শুরু করে। 

কী কী উপসর্গ? 

বিশেষজ্ঞদের মতে Human Metapneumovirus (Hmpv China) এর উপসর্গগুলির মধ্যে অন্যতম হল একটানা কাশি। সেই সঙ্গে আসতে পারে ধুম জ্বর। আটকে যাচ্ছে নাক। গলা ব্যাথা করছে কাবু। আর করোনার মতোই এই ভাইরাস ফুসফুসে হানা দিয়ে শ্বাসকষ্টের সমস্যা ডেকে আনছে। অনেকের ক্ষেত্রে আবার তীব্র মাথাব্যথার লক্ষণ দেখা যাচ্ছে। এই ভাইরাস ঠিক কী ভাবে সংক্রমিত হয়, তা নিয়ে কোনও স্পষ্ট তথ্য না থাকলেও, এর সংক্রমণের ধাঁচ কোভিডের মতোই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেখা যায়, সাধারণত ভাইরাসের সংস্পর্শে আসার ৩ থেক ৬ দিন পরে লক্ষণগুলি প্রকাশ পায়। HMPV সবক্ষেত্রে মোটেই গুরুতর নয়। তবে দুর্বল শরীর, শিশুদের ক্ষেত্রে কখনও কখনও গুরুতর অসুস্থতার কারণ হয়ে উঠতে পারে।  যেমন নিউমোনিয়া,ব্রঙ্কাইটিস ঘটাতে পারে।  সংবাদমাধ্যমে প্রকাশ, নেদারল্যান্ডসের গবেষকরা এই ভাইরাসের সন্ধান পেয়েছিলেন ২০০১ সালে।  HMPV সাধারণত সংক্রমিত ব্যক্তিদের কাশি বা হাঁচি , সোয়াব থেকে ছড়ায়। বেশিরভাগ ক্ষেত্রে এইচএমপিভি সাধারণত ২ থেকে ৫ দিনের মধ্যে নিজে থেকেই সেরে যায়।   

আরও পড়ুন : ফিরছে আতঙ্কের দিন? চিনে ভাইরাস-দাপটে ঘায়েল ফুসফুস, 'ফের মৃত্যুমিছিল', দাবি ভাইরাল ভিডিওয়

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget