এক্সপ্লোর

Health Tips: জাঙ্ক ফুড নয়, সন্ধ্যের জলখাবারে রাখুন এই পুষ্টিকর খাবার

Evening Snacks: জাঙ্ক ফুড যে শরীরের জন্য কতটা ক্ষতিকর, তা জানান বিশেষজ্ঞরা। তাই সন্ধ্যের জলখাবারে তাঁরা স্বাস্থ্যকর একটি খাবারের পরামর্শ দিচ্ছেন।

কলকাতা: সকালে কিংবা সন্ধ্যেতে জলখাবারে (Evening Snacks) কী খাওয়া হবে, তা নিয়ে বহু সময়ই নানা পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কোন সময়ে কী খাবার খাওয়া দরকার, সে সম্পর্কে নানা মতামত দেন তাঁরা। বিশেষজ্ঞদের মতে, সকালের জলখাবারটি অন্যান্য সময়ের তুলনায় একটু বেশিই ভারি হওয়া দরকার। তবেই সারাদিন এনার্জিতে ভরপুর থাকে শরীর। আর অবশ্যই সেই খাবারে পুষ্টির পরিমাণ থাকতে হবে প্রচুর। তেমনই সন্ধ্যের জলখাবারে অনেক সময়ই ছোট থেকে বড়রা জাঙ্ক ফুড পছন্দ করে থাকেন। কিন্তু জাঙ্ক ফুড যে শরীরের জন্য কতটা ক্ষতিকর, তা জানান বিশেষজ্ঞরা। তাই সন্ধ্যের জলখাবারে তাঁরা স্বাস্থ্যকর একটি খাবারের পরামর্শ দিচ্ছেন।

সন্ধ্যের জলখাবারের পুষ্টিকর খাবার-

ছোট থেকে বড়, সব বয়সের ব্যক্তিদের মধ্যেই সন্ধ্যেবেলা জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। কিন্তু এই জাঙ্ক ফুড স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ওবেসিটি থেকে মধুমেহ কিংবা উচ্চ রক্তচাপ অথবা রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধিতে সাহায্য করে এই জাঙ্ক ফুড। তার পরিবর্তে সন্ধ্যের জলখাবারে রাখতে পারেন চানা চাট। এমনটাই জানাচ্ছেন পুষ্টিবিদরা। ছোলা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তবে, সাধারণ ছোলা নয়, চানা চাট তৈরি করার জন্য কাবলিছোলা (Chickpeas) ব্যবহার করার পরামর্শ তাঁদের। কাবলিছোলার উপকারিতাও অনেক। এই ছোলা সেদ্ধ করে তার সঙ্গে শশা, পেঁয়াজ, টমেটো কুঁচি দিয়ে মিশিয়ে এবং তার সঙ্গে অল্প নুন ও গোলমরিচ মিশিয়ে খাওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা। 

আরও পড়ুন - Stroke: স্ট্রোকের ঝুঁকি কমাতে যেগুলো নজরে রাখা দরকার

কাবলিছোলার উপকারিতা-

১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কাবলিছোলাতে প্রচুর পরিমাণে উপকারী উপাদান রয়েছে। এতে থাকা ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম হৃদপিন্ডকে সুস্থ রাখতে সাহায্য করে। উচ্চ রক্তচাপের সমস্যা যাঁদের রয়েছে, তাঁদের জন্য অত্যন্ত উপকারী। বিভিন্ন প্রকার হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে এটি। 

২. হরমোনের সমস্যা প্রতিরোধে দারুণ কার্যকরী কাবলিছোলা। স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে। মহিলাদের জন্য একটি দারুণ স্বাস্থ্যকর।

৩. মস্তিষ্ক সচল রাখতে কাবলিছোলার জুড়ি মেলা ভার। নিয়মিত কাবলিছোলা খেলে স্নায়ুর রোগ প্রতিরোধ হয়। 

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget