এক্সপ্লোর

Dengue Vaccine: ডেঙ্গি টিকার তৃতীয় ট্রায়াল শুরু, শিগগিরই আসবে বাজারে ?

Dengue Vaccine Phase 3 Trial: ডেঙ্গি টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হতে চলেছে। সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সেক্রেটারি অপূর্ব চন্দ্র জানালেন এমনটাই।

Dengue Vaccine: ডেঙ্গি টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল এবার শুরু হতে চলেছে। সম্প্রতি ব্রিকস সম্মেলনে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সেক্রেটারি অপূর্ব চন্দ্র। আইসিএমআর ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির যৌথ উদ্যোগে এই গবেষণা শুরু হবে বলে জানিয়েছেন অপূর্ব চন্দ্র।  ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে তৈরি হয়েছে ব্রিকস। এই ব্রিকসের সম্মেলনেই এই ঘোষণা করা হয়। 

ডেঙ্গি প্রতি বছরই ভারতে কমবেশি উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এই রোগের টিকা আবিষ্কার হলে প্রতি বছরের এই উদ্বেগকে অনেকটাই দমন করা সম্ভব।  প্রসঙ্গত, ব্রিকস ভ্যাকসিন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের উদ্যোগে এই টিকার ট্রায়াল শুরু হচ্ছে। এই সেন্টারটি ২০২২ সালে ভারতের সভাপতিত্বে ভার্চুয়ালি স্থাপন করা হয়। প্রসঙ্গত, এই দিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৭৭তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির কিছু বিষয় নিয়ে আলোচনা চলছিল। সেখানেই টিকার কথা ঘোষণা করেন স্বাস্থ্য মন্ত্রকের সেক্রেটারি। 

ব্রিকস নিয়ে মন্তব্য

ব্রিকস নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য উঠে আসে অপূর্ব চন্দ্রের কথায়। ব্রিকসের যৌথ উদ্যোগে স্বাস্থ্যব্যবস্থায় বেশ কিছু সাফল্য আসছে বলে জানান তিনি। যৌথভাবে কাজ করায় পরিকাঠামোর উন্নয়নও করা যাচ্ছে বলে মন্তব্য করেন। ব্রিকসের দৌলতেই ডেঙ্গির মতো মারণরোগের টিকাও এবার বাজারে উপলব্ধ হতে চলেছে। এই দিন তৃতীয় পর্যায়ের ট্রায়ালের কথা বলে তেমনটাই ইঙ্গিত করেন অপূর্ব। 

ডেঙ্গি ছাড়াও আরও রোগ নিয়ে কাজ

ডেঙ্গি ছাড়াও আরও বেশ কিছু রোগ নিয়ে কাজ করবে আইসিএমআর ও স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থাগুলি। এমনটাই জানান স্বাস্থ্যমন্ত্রকের সেক্রেটারি । তাঁর কথায়, আইসিএমআর ও অন্যান্য স্বাস্থ্য সংস্থা বিভিন্ন দেশের এলাকাভিত্তিক ভাইরাস দমনে গবেষণা চালাবে। এই তালিকায় রয়েছে নিপা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, টিবি, এইচপিভি, ক্যাসানুর ফরেস্ট ডিজিজ।

২০১৭ সালেই পরিকল্পনা

২০১৭ সালে আ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্টেন্স নিয়ে একটি বিশেষ পরিকল্পনা করা হয়েছিল। সে কথা মনে করিয়ে দেন অপূর্ব চন্দ্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল অ্যাকশন প্ল্যানের মতো করেই এএমআর প্ল্যানের নকশা করা হয়। আ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্টেন্সকে প্রথম থেকেই গুরুত্ব দিচ্ছে ভারত। ব্রিকসের মূল লক্ষ্যেও তাই সেটি রয়েছে বলে জানান অপূর্ব চন্দ্র। আপাতত তার অঙ্গ হিসেবে ডেঙ্গি টিকা বাজারে আসার অপেক্ষা। 

আরও পড়ুন - Liver Disease: ফ্যাটি লিভার থেকে চুপিসাড়ে হেপাটাইটিস হয় ? কী ক্ষতির আশঙ্কা

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget