এক্সপ্লোর

Dhanteras 2021 Shopping List: ধনতেরসে কী কী জিনিস কিনতে সংসারে শ্রী আসবেই বলে বিশ্বাস ?

ধনতেরস উপলক্ষ্যে দেশজুড়ে সম্পদ-সন্ধান শুরু। তবে সোনা কেনা সাধ্যির বাইরে গেলে, বেশ কিছু কম দামী জিনিস আছে, যা সংসারে শ্রী আনতে পারে বলে, অনেকের বিশ্বাস। 

কলকাতা : দাম বাড়ুক বা কমুক- তার টান কখনও কমে না। সেই অমোঘ টানেই ক্রেতারা হাজির দোকানে দোকানে৷ চাই-ই চাই এক টুকরো সোনা৷ ধনতেরস উপলক্ষ্যে দেশজুড়ে সম্পদ-সন্ধান শুরু। তবে সোনা কেনা সাধ্যির বাইরে গেলে, বেশ কিছু কম দামী জিনিস আছে, যা সংসারে শ্রী আনতে পারে বলে, অনেকের বিশ্বাস। 

১. ঝাঁটা 
কেউ কেউ ঝাঁটাকে মা লক্ষ্মীর চিহ্ন বলে মনে করেন। ধনতেরসে মা লক্ষ্মীর পুজো হয়। মানুষের বিশ্বাস ঝাঁটা কিনলে দূর হয় দারিদ্র, ঘরে আসে সমৃদ্ধি। 

২. ধনে 
ধনে বীজ কেনার সঙ্গে সংসারের মঙ্গল যুক্ত বলে বিশ্বাস অনেকের। ধনতেরসে ধনে কিনলে আসে সমৃদ্ধি। মা লক্ষ্মীর পুজোয় এই দিন ধনে দিলে , তুষ্ট হন সম্পদের দেবী। 

আরও পড়ুন :

এই বছর ধনতেরাস তিথি কখন ? কেন পালন ?

৩. ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত জিনিস 
আপনি কি ব্যবসায়ী বা স্বনিযুক্ত ? তাহলে ধনতেরসের দিনে কিনতে পারেন আপনার বাণিজ্য বা পেশার সঙ্গে সংযুক্ত জিনিস। যেমন আপনি যদি লেখক হন, তাহলে কিনুন কলম। আপনি শিল্পী হলে এদিন কিনুন তুলি বা আঁকার সরঞ্জাম। পণ্ডিতদের পরামর্শ, এইদিন আপনার পেশার সঙ্গে যুক্ত সরঞ্জাম পুজো করলে সমৃদ্ধি অনিবার্য। 

৪. বৈদ্যুতিন সরঞ্জাম  
 দীপাবলিতে আলো তো কিনবেনই, কিন্তু তা কিনে ফেলতে পারেন, ধনতেরসের শুভ লগ্নেই। সেই সঙ্গে এখন তো বিভিন্ন ই-কমার্স সাইটে নানারকম অফার চলছেই। এই সুযোগে ঘরে তুলুন ল্যপটপ, মোবাইল ফোন, মাইক্রোওয়েভ আভেনের মতো ইলেকট্রনিক সরঞ্জাম। অনেকেরই বিশ্বাস ধনতেরসে বৈদ্যুতিন সরঞ্জাম কেনা শুভ। 

৫. গোমতী চক্র 
 গোমতী চক্র বাজারে এই সময় বিক্রি হচ্ছে। নিশ্চয়ই চোখে পড়েছে আপনারও। ধনতেরসের শুভ তিথিতে একখানি হলুদ কাপড় ও গোমতী চক্র আপনিও কিনে ফেলুন , তুলে রাখুন সিন্দুকে। অনেকের বিশ্বাস, এতে সংসারে সমৃদ্ধি আসে। 

আরও পড়ুন -

দীপাবলিতে খাবারে আসুক নতুনত্ব, রইল তেমন কিছু রেসিপি

৬. বাসনপত্র 
স্টিলের বাসন নয় ! পিতল, কাঁসার বাসন এই দিন কিনুন শুভ সময় দেখে। তারপর জল ভরে ঘরে ঢোকান। পরামর্শ অনেক পণ্ডিতের। বিশ্বাস ঘরের পূর্ব কোণে এই বাসন রাখা কল্যাণকর। 

৭. স্বর্ণমুদ্রা 
মা লক্ষ্মীর ছবি খোদাই করা স্বর্ণ বা রৌপ্য মুদ্রা কিনতে পারেন শুভ তিথিতে। সংসারে সম্পত্তি বৃদ্ধি হবে বলেই বিশ্বাস করা হয়। 

৮. রুপোর মুদ্রা: 
সোনার কয়েন কিনতে না পারলে, রুপোর কয়েন কিনতে পারেন। অনেকেরই বিশ্বাস এতে সুখ-শান্তি-সমৃদ্ধি আসে ঘরে। 

৯. গয়না 
এই দিন যে কোনও গয়না কেনাই শুভ। তাই অতিরিক্ত দামী কিছু না কিনতে পারলেও ছোট্ট কিছু কিনে ঘরে রাখুন। 

সমুদ্রের ক্ষীরসাগর থেকে উঠে এসেছিলেন মহালক্ষ্মী। অমাবস্যার অন্ধকার থাকায় লক্ষ্মীকে বরণ করে স্বর্গে ফিরিয়ে নেওয়ার অনুষ্ঠানে আলোকমালায় সজ্জিত করা হয় স্বর্গকে। কালী করেন অশুভ শক্তির বিনাশ আর লক্ষ্মী ঘটান শ্রীবৃদ্ধি। আগামীকালই ধনতেরস। তার আগে আনি ভেবে ফেলুন , এবার কী কিনবেন আপনি এই শুভ তিথিতে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget