এক্সপ্লোর

Diwali Recipes: দীপাবলিতে খাবারে আসুক নতুনত্ব, রইল তেমন কিছু রেসিপি

সামনেই দীপাবলি (Diwali 2021)। আলোর উৎসবে মেতে উঠতে গিয়ে স্বাস্থ্যের ক্ষতি করা চলবে না। তাই এদিন বাড়িতেই বানিয়ে ফেলুন মুখরোচক খাবার। বিশিষ্ট শেফদের দেওয়া রইল কিছু সুস্বাদু রেসিপি-

কলকাতা : উৎসব মানেই বাড়িতে অতিথিদের সমাগম। আর সেখানে মিষ্টি কিংবা মুখরোচক খাবার থাকবে না, তা আবার হয় নাকি! কিন্তু সব কিছুর মাঝেই খেয়াল রাখতে হবে যে এখনও করোনা পরিস্থিতি চলছে। আর তার জন্য স্বাস্থ্য়ের দিকে নজর দেওয়াটাও খুবই জরুরি। সামনেই দীপাবলি (Diwali 2021)। আলোর উৎসবে মেতে উঠতে গিয়ে স্বাস্থ্যের ক্ষতি করা চলবে না। তাই এদিন বাড়িতেই বানিয়ে ফেলুন মুখরোচক খাবার। বিশিষ্ট শেফদের দেওয়া রইল কিছু সুস্বাদু রেসিপি-

আরও পড়ুন - Diwali 2021: আলোর উৎসবে কীভাবে নিজের বাড়িটিকে আরও সুন্দর করে সাজিয়ে তুলবেন?

১. অ্যাভোক্যাডো ও আলুর চাট 

উপকরণ যা যা লাগবে-
১. অ্যাভোক্যাডো একটি
২. সেদ্ধ আলু
৩. পেঁয়াজ কুঁচি
৪. টমেটো কুঁচি
৫. একটি আপেল
৬. পরিবেশনের জন্য বেদানা
৭. মিষ্টি চাটনি - ৫ মিলি
৮. পুদিনা পাতার চাটনি - ৩ মিলি
৯. মিষ্টি দই
১০. চাট মশলা
১১. ধনেপাতা কুঁচি

কীভাবে তৈরি করবেন-
পাতলা পাতলা করে অ্যাভোক্যাডো কেটে নিতে হবে। সেদ্ধ আলু টুকরো করে নিন। এবার সেদ্ধ আলুগুলিকে লালচে করে ভেজে আলাদা করে রাখুন। এবার একটি পাত্রে ভেজে রাখা সেদ্ধ আলু, পুদিনা পাতার চাটনি, মিষ্টি চাটনি, মিষ্টি দই, পেঁয়াজ কুঁচি, টমেটো কুঁচি, ধনেপাতা কুঁচি এবং নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিন। 

একটি থালার গোল করে অ্যাভোক্যাডোর টুকরোগুলি সাজিয়ে দিন। খেয়াল রাখবেন যাতে অ্য়াভোক্যাডোর টুকরো সাজানোর পর মাঝে বেশ খানিকটা জায়গা খালি থাকে। এবার তৈরি করে রাখা আলুর চাট মাঝখানে দিয়ে দিন। উপর থেকে বেদানা এবং অল্প ধনেপাতা কুঁচি দিয়ে পরিবেশন করুন।

আরও পড়ুন - Diwali 2021: দীপাবলিতে কী ধরনের মিষ্টি খেলে স্বাস্থ্যের ক্ষতি হবে না?

২. রোজ ব্লসম লাড্ডু

উপকরণ যা যা লাগবে-
১. বেসন এক কিলো
২. কাঠবাদাম ২৫০ গ্রাম
৩. চিনি ৮০০ গ্রাম
৪. ঘি ৫০০ গ্রাম
৫. গোলাপের পাপড়ির পেস্ট ১৫০ গ্রাম
৬. গোলাপ ফুলের পাপড়ি ১৮০ গ্রাম
৭. মধু

কীভাবে তৈরি করবেন-
প্রথমে একটি কড়াইতে ঘি গরম করে তাতে বেসন দিয়ে নাড়াচাড়া করতে থাকুন। ঘিয়ের সঙ্গে বেসন মিশে বাদামি বঙ হলে কড়াই নামিয়ে আলাদা করে রাখুন। এবার অন্য একটি কড়াইতে কাঠবাদাম হালকা ভেজে নিয়ে ছোট ছোট টুকরো করে নিন। এবার একটি কড়াইতে চিনি গলিয়ে তার মধ্যে কাঠবাদামের টুকরোগুলি দিয়ে ফোটাতে থাকুন। এবার তার মধ্যে বেসন দিয়ে নাড়াচাড়া করতে থাকুন। মিশ্রণটি ঘন হতে থাকলে নামিয়ে হাতে মধু মাখিয়ে লাড্ডুর আকারে গড়ে তুলুন। লাড্ডু তৈরি হয়ে গেলে তার গায়ে গোলাপ ফুলের পাপড়ি মিশিয়ে দিন। দেখতেও যতটা সুন্দর লাগবে খেতেও ততটাই সুস্বাদু।

আরও পড়ুন - Diwali 2021: করোনা পরিস্থিতিতে কীভাবে জীবাণুমুক্ত দীপাবলী উদযাপন করবেন?

৩. সুগার ফ্রি আঞ্জির সুলতানে

উপকরণ যা যা লাগবে-
১. ডুমুর ৪০০ গ্রাম
২. খেজুর ২০০ গ্রাম
৩. আখরোট ১৫০ গ্রাম
৪. কাজু বাদাম ১৫০ গ্রাম
৫. আমন্ড বাদাম ১৫০ গ্রাম
৬. পেস্তা ১০০ গ্রাম
৭. ঘি 
৮. এলাচ গুঁড়ো

কীভাবে তৈরি করবেন-
প্রথমে শুকনো ডুমুর অন্তত ১২ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। ১২ ঘণ্টা পর জল থেকে তুলে পেস্ট তৈরি করে নিন। এবার সমস্ত ড্রাই ফ্রুটসগুলিকে ছোট ছোট টুকরো করে আলাদা করে রাখতে হবে। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে ডুমুরের পেস্ট এবং তাতে খেঁজুরের টুকরো দিয়ে নাড়াচাড়া করতে থাকুন। হালকা আঁচে রান্না করতে হবে, যাতে পুড়ে না যায়। কিছুক্ষণ পর তাতে কেটে রাখা সমস্ত ড্রাইফ্রুটস দিয়ে দিন এবং এলাচগুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। সমস্ত উপকরণ ভালোভাবে মিশে গেলে একটি পাত্রে ঢেলে অন্তত দু ঘণ্টা রেখে দিন ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে যাওয়ার পর ইচ্ছে মতো আকারে কেটে নিন। উপর থেকে পোস্ত ছড়িয়ে পরিবেশন করুন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?

ভিডিও

PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget