এক্সপ্লোর

Diabetes Risk: মিল্ক চকোলেটের বদলে ডার্ক চকোলেট খেলে কমতে পারে ডায়াবেটিসের ঝুঁকি? কী বলছে রিপোর্ট

Dark Chocolate: মিল্ক চকোলেটের বদলে ডার্ক চকোলেট খেলে কমতে পারে টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি। সমীক্ষা, গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। তবে এখনও আনুষ্ঠানিক স্বীকৃতি দেননি গবেষকরা।

Diabetes Risk: মিল্ক চকোলেটের পরিবর্তে ডার্ক চকোলেট খেলে কমতে পারে ডায়াবেটিসের ঝুঁকি, এমনই বলছে একটি গবেষণা। একটি দীর্ঘমেয়াদি মার্কিন গবেষণায় উঠে এসেছে দারুণ এক তথ্য। এক সপ্তাহে মিল্ক চকোলেট না খেয়ে যদি ৫টা ডার্ক চকোলেট খান তাহলে টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি কমতে পারে। BMJ অর্থাৎ ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত হয়েছে এই রিপোর্টে। সেখানে রিসার্চার অর্থাৎ গবেষকরা জানিয়েছেন, ক্রমাগত মিল্ক চকোলেট খাওয়ার পরিমাণ বাড়াতে থাকলে দীর্ঘমেয়াদি পরিস্থিতিতে অবশ্যই বাড়বে ওজন। 

চকোলেটের মধ্যে থাকে উচ্চ মাত্রার flavanols। এই flavanols হল ফল এবং সবজির মধ্যে থাকা এক ধরনের natural compound। এই উপকরণ হৃদযন্ত্রের স্বাস্থ্য ভাল রাখে এবং কমায় ডায়াবেটিসের ঝুঁকি। তবে চকোলেট খাওয়া (ডার্ক চকোলেট) এবং তার সঙ্গে টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি কমে যাওয়ার সম্পর্ক নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। কারণ কোনও সামঞ্জস্যপূর্ণ ফল পাওয়া যায়নি। 

অন্যদিকে ডার্ক নাকি মিল্ক চকোলেট, যার মধ্যে কোকো, দুধ এবং চিনির পরিমাণ আলাদা, এর মধ্যে কোনটা খেলে টাইপ ২ ডায়াবেটিসের ক্ষেত্রে কেমন প্রভাব পড়বে, এর আগের অন্যান্য গবেষণায় এটা দেখা হয়নি। তাই এই বিষয়ে গবেষণা করার জন্য গবেষকরা তিনটি দীর্ঘমেয়াদি মার্কিন পর্যবেক্ষণ সমীক্ষা থেকে তথ্য সংগ্রহ করেছে। মহিলা নার্স এবং পুরুষ স্বাস্থ্যকর্মীদের থেকে ডেটা নেওয়া হয়েছে। এক্ষেত্রে উল্লেখ্য, এই ব্যক্তিদের কারও কোনও ডায়াবেটিস হিস্ট্রি নেই, হৃদযন্ত্রের সমস্যা নেই অথবা ক্যন্সারের সমস্যাও নেই। 

এই গবেষণা এবং পর্যবেক্ষণ ১,৯২,২০৮ জনের উপর করা হয়েছে। এদের মধ্যে টাইপ ২ ডায়াবেটিস এবং চকোলেট খাওয়ার (টোটাল চকোলেট) ব্যাপারে সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে। এর পাশাপাশি ১,১১,৬৫৪ জনের উপরেও চলেছে পর্যবেক্ষণ যেখানে মিল্ক এবং ডার্ক, দু'ধরনের চকোলেটই খাওয়া হয়েছে। গড়ে ২৫ বছরের সময়কালে এই পর্যবেক্ষণ চালানো হয়েছে। টোটাল চকোলেট খাওয়ার ভিত্তিতে ১৮,৮৬২ জনের টাইপ ২ ডায়াবেটিস ধরা পড়েছে। তবে এখানেই শেষ নয়। সমীক্ষায় দেখা গিয়েছে, এদের মধ্যে এক সপ্তাহে যাঁরা অন্তত ৫টি যেকোনও চকোলেট (ডার্ক বা মিল্ক) খেয়েছেন তাঁদের মধ্যে টাইপ ২ ডায়াবেটিস হওয়ার হার যাঁরা কোনও চকোলেটই খাননি তাঁদের তুলনায় ১০ শতাংশ কম।

যাঁরা ডার্ক এবং মিল্ক চকোলেট খেয়েছেন (চকোলেট সাব-টাইপ) তাঁদের মধ্যে ৪৭৭১ জনের টাইপ ২ ডায়াবেটিস ধরা পড়েছে। এক্ষেত্রেও দেখা গিয়েছে সপ্তাহে ৫টি ডার্ক চকোলেট খেলে টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি ২১ শতাংশ কম তাঁদের তুলনায় যাঁরা মিল্ক চকোলেট খেয়েছেন। এছাড়াও গবেষকরা পেয়েছেন আরও একটি তথ্য। এক সপ্তাহে ৫টি ডার্ক চকোলেট খাওয়ার পরে আরও এক সপ্তাহ যদি কেউ এই অভ্যাস চালু রাখেন তাহলে তাঁদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি ৩ শতাংশ কম হবে। তবে এখনও নিশ্চিত ভাবে কিছু জানাননি। ডার্ক চকোলেট খেলে আমাদের শরীরে প্রতিরক্ষামূলক কী কী প্রভাব পড়তে পারে তা নিশ্চিত ভাবে প্রকাশ করার জন্য এখনও ক্লিনিকাল ট্রায়ালের প্রয়োজন রয়েছে। 

তথ্যসূত্র- আইএএনএস 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget