এক্সপ্লোর

Winter Haircare: শীতের মরসুমে চুলের সমস্যা এড়াতে যত্ন নিন স্ক্যাল্পেরও, কী কী করবেন?

Hair Care Tips: শুধু চুলের লেংথ বা লম্বা অংশে যত্ন করলেই চলবে না। একই সঙ্গে মাথার তালু স্ক্যাল্পেরও সঠিকভাবে যত্ন হওয়া প্রয়োজন।

Winter Hair Care: শীতকালে (Winter Season) চুলে বিভিন্ন ধরনের সমস্যা (Hair Problems) লক্ষ্য করা যায়। তার জন্য চুলের একটু বেশিই যত্নের প্রয়োজন। তবে শুধু চুলের লেংথ বা লম্বা অংশে যত্ন করলেই চলবে না। একই সঙ্গে মাথার তালু স্ক্যাল্পেরও সঠিকভাবে যত্ন হওয়া প্রয়োজন। এক্ষেত্রে অতি অবশ্যই কী কী করণীয় সেগুলো একনজরে দেখে নেওয়া যাক।

শীতের মরসুমে চুল এবং মাথার স্ক্যাল্পের যত্নে যে নিয়মগুলো অতি অবশ্যই মেনে চলবেন

  • যাঁদের রুক্ষ চুলের সমস্যা তাঁরা অবশ্যই শ্যাম্পু করার আগে অয়েল ম্যাসাজ করুন। তেল হাল্কা গরম করে নিতে পারেন। শ্যাম্পু করার আগে অন্তত এক ঘণ্টা মাথায় তেল লাগিয়ে ম্যাসাজ করে রাখুন।
  • যাঁদের ঠান্ডা লাগার ধাত রয়েছে তাঁরা ঘনঘন শ্যাম্পু শীতের মরসুমে না করাই ভাল। এমনকি রোজ চুল ভিজিয়ে স্নান না করলেও চলবে। যাঁদের চুল লম্বা বেশি এই নিয়ম তাঁদের ক্ষেত্রেও প্রয়োজনীয়।
  • মাথা ভিজিয়ে স্নান করলে অবশ্যই ভাল করে চুল শুকিয়ে নিতে হবে। নাহলে ঠান্ডা তো লাগবেই। সেই সঙ্গে চুলের গোড়ায় নরম হয়ে আলগা হয়ে যাবে। ফলে চুল পড়ার সমস্যা বাড়বে।
  • শীতকালে চুল শুকোতে সময় লাগে। তাই বলে যথেচ্ছভাবে ড্রায়ার ব্যবহার করবেন না। ড্রায়ারের গরম হাওয়ায় চুলের যেমন ক্ষতি হয় তেমনই প্রভাব পড়ে স্ক্যাল্পেও।
  • চুল শুকনোর জন্য সরাসরি রোদে না দাঁড়ানোই ভাল সরাসরি চুলের উপর রোদ পড়লে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে।
  • ভেজা চুলে বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে পড়বেন না কিংবা শোবেন না। চুলের গোড়ায় জল জমে থাকলে তা আলগা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ভেজা চুল বেঁধে রাখবেন না। 
  • রুক্ষ চুলের ক্ষেত্রে শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করা খুবই প্রয়োজন। তবে খেয়াল রাখবেন স্ক্যাল্পে যেন কন্ডিশনার একেবারেই না লাগে।
  • চুলের লেংথ অংশে কন্ডিশনার লাগানোর পর তা ভালভাবে ধুয়ে নিতে হবে। অতি অবশ্যই চুল ভাল করে ধোয়া প্রয়োজন, যাতে শ্যাম্পু, কন্ডিশনার কিছুই না থেকে যায়।
  • অতিরিক্ত গরম জল চুল ধোয়ার ক্ষেত্রে কখনই ব্যবহার করবেন না। ঠান্ডা জলে গরম জল মিশিয়ে নিন। ঠান্ডা মোটামুটি কেটে গেলে সেই জলে চুল ধুয়ে নিন। 
  • ভেজা চুলে বাইরে না বেরনোই ভাল। ভেজা চুলে ধুলো দ্রুত জমে যায়। খুব ধুলোবালির জায়গায় গেলে নরম ওড়না, কাপড় বা স্কার্ফ দিয়ে চুল ঢেকে নিন। 
  • শীতের মরসুমে খুশকির সমস্যা মারাত্মক ভাবে বেড়ে যায় অনেকের ক্ষেত্রে। এই সমস্যা অতিরিক্ত পরিমাণে দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন। 

আরও পড়ুন- শীতের মরসুমে গাঁটের ব্যথা কমাতে ভরসা যোগাসন, কী কী উপকার পাবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget