এক্সপ্লোর

Stairs: ওজন কমানোর জন্য সিঁড়ি দিয়ে ওঠানমা করছেন? কী হচ্ছে এর ফলে?

Health Tips: অনেকেই শরীরের অতিরিক্ত মেদ ঝরানোর জন্য লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে ওঠানামা করে থাকেন। এর ফলে শরীরে জমে থাকা অতিরিক্ত মেদ ঝরে যায় বলে ধারণা তাঁদের। ওজন কমানোর জন্য এই পদ্ধতি কি সঠিক?

কলকাতা: ওজন কমানোর (Weight Lose) জন্য মানুষ কত কিই না করেন। ডায়েট মেনে খাবার খাওয়া, নিয়ম মেনে খাবার খাওয়া থেকে নিয়মিত শরীরচর্চা (Exercise) করা সমস্ত কিছুই। মেদ ঝরানোর জন্য হাজারো কঠোর পরিশ্রম করতে থাকেন বহু মানুষ। অনেকেই আবার শরীরের অতিরিক্ত মেদ ঝরানোর জন্য লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে ওঠানামা করে থাকেন। এর ফলে শরীরে জমে থাকা অতিরিক্ত মেদ ঝরে যায় বলে ধারণা তাঁদের। ওজন কমানোর জন্য এই পদ্ধতি কি সঠিক? সিঁড়ি (Stairs) দিয়ে ওঠানামা করলেই কি মেদ ঝরে ওজন কমে? কী জানাচ্ছেন বিশেষজ্ঞরা?

ওজন কমানোর জন্য সিঁড়ি দিয়ে ওঠানামা করলে কী হবে?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সিঁড়ি দিয়ে ওঠানামা করলে শরীরের অতিরিক্ত ক্যালোরি ধ্বংস হয় খুব দ্রুত। তবে, এর সঙ্গে সম্ভাবনাও থাকে আহত হওয়ার। তাই ওজন কমানোর কথা চিন্তা করে সারাদিন শুধু সিঁড়ি দিয়ে ওঠানামা করাটা একেবারেই সঠিক সিদ্ধান্ত নয়। তার থেকে বরং, সারাদিনে ৫ থেকে ৭ মিনিট সিঁড়ি দিয়ে ওঠানামা করুন। এই শরীরচর্চা সপ্তাহে তিনদিনও করতে পারেন। যখন ধীরে ধীরে এই পদ্ধতি আপনার স্বাভাবিক মনে হবে, তখন আস্তে আস্তে সময় বাড়িয়ে নিতে পারেন। তখন ৭ মিনিটের জায়গায় ১০ থেকে ১৫ মিনিট এই উপায় মেনে দেখতে পারেন।

আরও পড়ুন - Potato: উপোস করার পর আলু খেলে কী হবে?

ওজন কমানোর জন্য সিঁড়ি চড়ার আগে যেগুলো মাথায় রাখা দরকার-

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সিঁড়ি দিয়ে ওঠানামা করার আগে বেশ কয়েকটা জিনিস মাথায় রাখা দরকার। নাহলে আহত হওয়ার সম্ভাবনা থাকে। খেয়াল রাখতে হবে সিঁড়িগুলি যেন খুব উঁচু না হয় কিংবা খুব বড় না হয়। সিঁড়ির মাঝে যেন কোনও ফাঁকা অংশ না থাকে। এমনকি সিঁড়ি যেন ভাঙা না থাকে, সেদিকেও নজর দিতে হবে। নাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে, শুধু সিঁড়ি দিয়ে ওঠানামা করলেই ওজন কমবে না। এর পাশাপাশি অন্যান্য শরীরচর্চাও করতে হবে। 

সিঁড়ি দিয়ে ওঠানামা করার আগে লম্বা শ্বাস নিয়ে নিন। তবেই একঙ্গে ৪০ থেকে ৫০টি সিঁড়ি ভাঙতে পারবেন। পেটের মেদ ঝরানোর সবথেকে সহজ উপায় এটিই।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
Dengue Disease : ৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget