এক্সপ্লোর

Vitamin E for skin care: ভিটামিন E ক্যাপসুল ত্বকে মাখলে কেমন উপকার? কতটা লাভ?

Vitamin E capsule benefits: ত্বকের যত্নে এখন ভিটামিন E ক্যাপসুল বেশ জনপ্রিয়। কিন্তু আদৌ কি এটি ত্বকের জন্য জরুরি। চিকিৎসক কী বলছেন?

কলকাতা: শীতকাল হোক বা গরমকাল, একের সময় ত্বকের একেকরকম সমস্যা। আর সেই সমস্যা সামাল দিতে অনেকেই নানা টোটকায় ভরসা রাখেন। কেউ নিয়মিত কিছু উপকরণ দিয়ে ত্বকের পরিচর্যা করেন। এর মধ্যেই একটি বিশেষ উপকরণ হল ভিটামিন E ক্যাপসুল। ভিটামিন E শরীরের একাধিক উপকারে লাগে। কিন্তু ত্বকের যত্নে কি এটি আদৌ জরুরি? ভিটামিন E ক্যাপসুল ত্বকে মাখলে কেমন উপকার? কতটা লাভ? (vitamin E benefits for skin) এই বিষয়ে এবিপি লাইভকে বিশদে জানালেন আইএলএস হাসপাতালের সিনিয়র ডার্মাটোলজিস্ট ও মেডিক্যাল কসমেটোলজিস্ট চিকিৎসক আশারাণী ভোল।

ভিটামিন E ক্যাপসুলে কতটা উপকার?

চিকিৎসকের কথায়, বর্তমানে টপিক্যাল ভিটামিন E বেশ জনপ্রিয় চিকিৎসা হিসেবে উঠে আসছে। ত্বকের নানারকম সমস্য়ায় এটি ব্যবহার করা হচ্ছে। অনেক ক্ষেত্রে প্রসাধনী দ্রব্যের মধ্যেও ভিটামিন E উপস্থিত থাকছে। বিউটি প্রোডাক্ট হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছে এই বিশেষ ক্যাপসুল। কিন্তু বিজ্ঞান এই দাবিকে মোটেই সমর্থন করে না। ডার্মাটোলজিস্ট আশারাণী ভোল বলছেন, কোনও গবেষণাতেই এর সপক্ষে জোরদার কোনও প্রমাণ পাওয়া যায়নি। তাহলে কি কোনও উপকারিতা নেই ভিটামিন E ক্যাপসুলের? তাও কিন্তু নয়। 

ভিটামিন E-এর উপকারিতা

নির্দিষ্ট কিছু উপকারিতা রয়েছে বলে জানাচ্ছেন চিকিৎসক। তাঁর কথায়, শুষ্ক ত্বকের সমস্যা ঠেকাতে এটি কাজ করে। এটি ত্বককে ময়শ্চারাইজ করতে সাহায্য করে। পাশাপাশি অ্যান্টি-এজিং প্রোডাক্ট অর্থাৎ বয়স কমানোর বিশেষ উপকরণ হিসেবে এটি ব্যবহার করা হচ্ছে। এছাড়াও, ত্বকে গভীর ক্ষত হলে সেটি সারাতেও ভিটামিন E বেশ কার্যকরী। এই কারণগুলির জন্যই জনপ্রিয় হয়ে উঠছে ভিটামিন E ক্যাপসুল।

ভিটামিন E ক্যাপসুলের বিপদ!

কয়েকটি নির্দিষ্ট সুবিধা পাওয়া গেলেও ভিটামিন E ক্যাপসুল বিউটি প্রোডাক্ট হিসেবে খুব সুবিধের নয়। কারণ সেদিক থেকে বিশেষ কার্যকরী নয় এটি। এর পাশাপাশি চিকিৎসক বললেন এর ক্ষতিকর দিকটির কথাও। অনেক সময় ভিটামিন E ক্যাপসুল বেশ কয়েকটি গুরতর চর্মরোগের কারণ হতে পারে। যেমন জ্যানথোমাটিক রিয়াকশন (এই রোগে ত্বক হলদেটে হয়ে যায়। ত্বকের নিচে ফ্যাট জমতে থাকে) দেখা যায়। 

তাহলে কি এটি ব্যবহার করা উচিত?

সাধারণত অস্ত্রোপচারের পর ক্ষতের দাগ সারাতে এটি বিশেষভাবে দরকার পড়ে। এছাড়া, বিশেষ কোনও উপকারে লাগে না। অন্তত যেভাবে এটি জনপ্রিয় হয়ে উঠছে, সেই নিরিখে একেবারেই এটি জরুরি নয় বলেই জানাচ্ছেন চিকিৎসক।

আরও পড়ুন: Fatty Liver: কিছু বোঝার আগেই লিভার ফ্যাটি হয়ে যাচ্ছে? কেন এমন হয়?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget