এক্সপ্লোর

Winter Dry Skin Problem: শীতে ত্বকের রুক্ষতা দূর করতে ক্রিমের ব্যবহারই যথেষ্ট নয়, আর কী কী করা জরুরি?

Winter Skin Care Tips: শীতের মরশুমে ত্বকের রুক্ষ-শুষ্ক ভাব কমাতে নারকেল তেল অব্যর্থ। নারকেল তেলের সাহায্যে ত্বকে মালিশ করলে আপনি পাবেন অনেক উপকার।

Winter Dry Skin Problem: শীতকালে ত্বকের রুক্ষ-শুষ্ক ভাব দূর করার জন্য শুধু ক্রিম কিংবা ময়শ্চারাইজার ব্যবহার করলেই চলবে না। আরও কয়েকটি উপকরণ ত্বকে ব্যবহার করা জরুরি। তাহলেই শীতকালেও ত্বকে রুক্ষ-শুষ্ক ভাব দেখা দেবে না। কী কী ব্যবহার করবেন এবং কীভাবে, দেখে নিন একনজরে। 

নারকেল তেল 

শীতের মরশুমে ত্বকের রুক্ষ-শুষ্ক ভাব কমাতে নারকেল তেল অব্যর্থ। নারকেল তেলের সাহায্যে ত্বকে মালিশ করলে আপনি পাবেন অনেক উপকার। ত্বকের রুক্ষভাব দূর করার পাশাপাশি নারকেল তেল ত্বকের বিভিন্ন র‍্যাশ, অ্যালার্জিও দূর করতে সক্ষম। এর পাশাপাশি ত্বকের জেল্লা বজায় রাখতেও এই উপকরণের জুড়ি মেলা ভার। তবে আপনার ত্বক খুব তেলতেলে ধরনের হলে কিংবা সেনসিটিভ হলে, নারকেল তেল ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নেওয়া জরুরি। 

দুধের সরের সঙ্গে মিশিয়ে নিন মধু 

শীতকালে ত্বকে স্ক্রাব করার করার জন্য দুধের সরের সঙ্গে মধু মিশিয়ে ব্যবহার করুন। এই মিশ্রণ সহজে ত্বকের মরা কোষ ঝরিয়ে ত্বকের জেল্লা ফেরাবে। এছাড়াও দূর করবে অন্যান্য কালচে দাগছোপ। ত্বকে ব্রন বা র‍্যাশের কোনও দাগ থাকলেও তাও দূর হবে দুধের সর এবং মধুর মিশ্রণের সাহায্যে। এছাড়াও দুধের সর এবং মধুর মিশ্রণ আলতো হাতে হাল্কা করে ত্বকে ম্যাসাজ করলে ভালভাবে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সম্পন্ন হবে। এর মাধ্যমে ত্বক থাকবে টানটান। 

গ্লিসারিন এবং গোলাপ জল 

শীতের মরশুমে ত্বকের রুক্ষ-শুষ্ক ভাব দূর করার জন্য গ্লিসারিনের মধ্যে গোলাপ জল মিশিয়ে ব্যবহার করতে পারেন। এই মিশ্রণ টোনারের কাজ করবে। ত্বকে হাইড্রেটেড রাখবে এই টোনার। রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মিশ্রণ ভালভাবে তুলোয় করে সারা মুখে লাগিয়ে নিন। চাইলে গলার অংশে এবং হাতে,পায়েও ব্যবহার করতে পারেন। শীতের রুক্ষতায় গ্লিসারিন এবং গোলাপ জল ব্যবহার করলে ত্বক মোলায়েম থাকার পাশাপাশি উজ্জ্বলও হবে। কালচে দাগছোপ দূর হবে। যাবতীয় দাগও দূর হবে। 

আরও পড়ুন- শীতে অতিরিক্ত গরম জলে স্নান করছেন? কীভাবে ক্ষতি হতে পারে ত্বক এবং চুলের? 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

Weather Update News : ঘূর্ণিঝড় 'অর্ণব' হতেই ফের নতুন নিম্নচাপ! রাজ্যজুড়ে কাল থেকেই বাড়বে ভারী বৃষ্টি
Swasthya Sathi Scam :
BJP News : 'মুষ্টিমেয় কয়েকজন মাওবাদী ডাক্তার কী বলল, আমাদের কিছু এসে যায় না', বললেন স্বাস্থ্যমন্ত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ২: জামিন-আর্জি খারিজ, ১০নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে ইন্দ্রনীল সেন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ১ : 'ইন্দ্রনীলের কাছ থেকে মমতার অ্যাকাউন্টে ঢুকেছে ৩০ লক্ষ', বলছে ED

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget