এক্সপ্লোর

Durga Puja 2021: পুজোর দিনে চলুক জমিয়ে খাওয়া-দাওয়া, রইল জনপ্রিয় কিছু রেসিপির হদিশ

করোনা অতিমারি চলছে এখনও তাই, বাড়ির বাইরে যত কম বেরনো যায়, তত ভালো। কিন্তু তা বলে কি আনন্দ উপভোগে ঘাটতি পড়বে? একেবারেই নয়। তাই পুজোর কদিন বাড়িতে জমিয়ে চলুক খাওয়া-দাওয়া।

কলকাতা : শুভ শারদীয়ার শুভেচ্ছা। দুর্গাপুজো (Durga Puja 2021) এসে গেল। এবার পুজোর কদিন বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া আর আনন্দ উপভোগ। করোনা অতিমারি চলছে এখনও তাই, বাড়ির বাইরে যত কম বেরনো যায়, তত ভালো। কিন্তু তা বলে কি আনন্দ উপভোগে ঘাটতি পড়বে? একেবারেই নয়। তাই পুজোর কদিন বাড়িতে জমিয়ে চলুক খাওয়া-দাওয়া। পুজোর দিনগুলোয় কোন জনপ্রিয় রেসিপিগুলি তৈরি করে ফেলবেন, দেখে নেওয়া যাক-

১. বাসন্তী পোলাও - সুস্বাদু এই রেসিপিকে অনেকে মিষ্টি পোলাও বলেও থাকন। গোটা মশলা, আদা পেস্ট এবং ড্রাই ফ্রুটস দিয়ে সহজেই বাড়িতে তৈরি করে ফেলতে পারেন বাসন্তী পোলাও। চিকেন বা মটন কারি দিয়ে বাসন্তী পোলাও জমে যাবে। নিরামিষ খেতে চাইলে পনীরের ডালনা কিংবা ফুলকপির ডালনা দিয়েও খেতে পারেন।

আরও পড়ুন - Durga Puja 2021: পুজোর দিনে কীভাবে চটজলদি নিরামিষ ভোগ রান্না করে ফেলবেন?

২. দই ইলিশ - দুর্গাপুজোয় দিনগুলোয় জমিয়ে ইলিশ মাছ খাবেন না, তা আবার হয় নাকি! বাড়িতে অতিথিদের দই ইলিশ খাইয়ে চমকে দিতে পারেন। তৈরি করাও সহজ আর খেতেও সুস্বাদু। বাসমতি চালের ভাতের সঙ্গে গরম গরম দই ইলিশ পুজোর দিনগুলোকে আরও জমিয়ে দেবে।

৩. মুরগির মাংসের ঝোল - বাঙালিদের মহা উৎসব দুর্গাপুজোয় একেবারে বাঙালি খাবার মুরগির মাংসের ঝোল। তৈরি করাও সহজ আর খেতেও সুস্বাদু। বাসন্তী পোলাও কিংবা জিরা রাইস দিয়ে জমজমাট।

৪. ছানার কোর্মা - ছানার কোর্মাকে অনেকেই ছানার ডালনাও বলে থাকেন। দই, মশলা, কাজু কিশমিশ বাটা সহযোগে তৈরি করে ফেলুন সুস্বাদু ছানার কোর্মা। স্বাদ বাড়াতে ব্যবহার করতে পারেন কটেজ চিজও।

আরও পড়ুন - Durga Puja 2021: পুজোর সময়ে ঠাকুর দেখতে গিয়ে যে স্ট্রিট ফুডগুলো একেবারেই মিস করা চলে না

৫. বরিশালি ইলিশ - ইলিশ মাছ খেতে ভালোবাসেন না, এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। বহু রেস্তোঁরায় বরিশালি ইলিশ খুবই জনপ্রিয় রেসিপি। দই, সর্ষে বাটা দিয়ে বানিয়ে ফেলুন ইলিশ মাছের রেসিপি। 

৬. মুড়িঘণ্ট - গোবিন্দভোগ চাল, মাছের মাথা দিয়ে সুস্বাদু এই রেসিপি খুবই জনপ্রিয়। গরম গরম ভাতের সঙ্গে পুজোর দিনের দুপুর জমে যাবে।

৭. নলেন গুড়ের আইসক্রিম - নলেন গুড় দিয়ে তৈরি আইসক্রিম উৎসবের দিনে অন্য মাধুর্য এনে দেবে। পুজোর দিনে এমন রেসিপি দিয়ে চমক দিন সকলকে।

৮. ডিম পোস্ত - ডিম সেদ্ধ করে পোস্ত বাটা দিয়ে তৈরি এই সুস্বাদু খাবার বাঙালি ঘরে খুবই জনপ্রিয়। 

সেরা শিরোনাম

Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম

ভিডিও

Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget