এক্সপ্লোর

Weight Loss Tips: খাবার সময় দূরে রাখুন ফোন, টিভি ছেড়ে মন দিন খাওয়ায়, দ্রুত কমবে ওজন

Easy Weight Lose Ways: অনেকেই বহুক্ষণ পরে পরে খাবার খান। অথচ নিয়ম হল প্রতি ৩ ঘণ্টা অন্তর কিছু খাওয়া উচিত। বারে বারে অল্প পরিমাণে খাবার খেলে তবেই আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে।

Weight Loss Tips: ওজন কমানোর (Weight Loss) জন্য প্রচুর কসরত করি আমরা। নিয়মিত শরীরচর্চা, মেপে খাওয়া-দাওয়া এইসব তো চলতেই থাকে। কিন্তু সমস্ত নিয়ম মেনে চলার ফাঁকেও অজান্তেই কিছু ভুল হয়ে যায়। তাই দ্রুত ওজন (Weight Loss Tips) কমানোর ক্ষেত্রে প্রতিদিনের জীবনের কোন ৫টি কাজ অবশ্যই করা জরুরি, তা জেনে নেওয়া যাক। শুধু শরীরচর্চা আর খাওয়া-দাওয়ায় নিয়ন্ত্রণ করলেই ওজন কমবে না। শরীরে জমে যাওয়া অতিরিক্ত মেদ ঝরাতে চাইলে আরও কয়েকটি নিয়ম প্রতিদিনের জীবনযাত্রায় মেনে চলা জরুরি। 

ঘুমোলেই মোটা হবেন এমন ধারণা পুরোটা সত্যি নয় 

রাতে ঠিক মতো ঘুম না হলে এবং সেটা দিনের পর দিন চলতে থাকলে আপনি অসুস্থ হয়ে পড়বেন তা যেমন ঠিক, তেমনই আপনার ওজনও কমবে না, উল্টে বেড়ে যাবে। প্রতিদিন রাতে সাত থেকে আট ঘণ্টা পর্যাপ্ত ঘুম একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রয়োজন। তবে হ্যাঁ অসময়ে ঘুমোলে, খাওয়ার পরই ঘুমিয়ে পড়লে আপনি অবধারিত ভাবে মোটা হয়ে যাবেন। তাই সেইসব বদভ্যাস এড়িয়ে চলা দরকার। বিশেষ করে দুপুরের খাবার খাওয়ার পর ঘুমের অভ্যাস ত্যাগ করা জরুরি। কিন্তু তাই বলে রাত জাগবেন না। যাঁদের রাত জাগার অভ্যাস রয়েছে তাঁদের জীবনে স্ট্রেসের মাত্রাও বাড়ে। কারণ মস্তিষ্ক সঠিক ভাবে বিশ্রাম পায় না। আর স্ট্রেস বাড়লে তো এমনিই ওজন বাড়ে। এর পাশাপাশি রাত জাগার অভ্যাসের সঙ্গে মিডনাইট স্ন্যাকিংয়ের প্রবণতাও বাড়ে। রাতে দীর্ঘক্ষণ জেগে থাকলে খিদে পায়। তখনই ফ্রিজে, রান্নাঘরে উঁকি মেরে ম্যাগি, চকোলেট, কেক, চিপস, চানাচুর - অন্যান্য আরও অনেক সুস্বাদু অথচ ওজন বাড়ায় এমন খাবার খাওয়া হয়ে যায়। ফলে অল্পদিনের মধ্যেই ওজন বৃদ্ধি পাবে আপনার। 

বেশিক্ষণ খালি পেটে থাকলে বাড়বে মেদ 

অনেকেই বহুক্ষণ পরে পরে খাবার খান। অথচ নিয়ম হল প্রতি ৩ ঘণ্টা অন্তর কিছু খাওয়া উচিত। বারে বারে অল্প পরিমাণে খাবার খেলে তবেই আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার- এই তিনটি মূল খাবারের একটিও বাদ দিলে বাড়বে ওজন। বিশেষ করে ব্রেকফাস্ট না খেলে ওজন কমানোর চেষ্টা ছেড়ে দেওয়ার শ্রেয়। দীর্ঘক্ষণ খালি পেটে থাকলে শরীরে বেশি পরিমাণে ফ্যাট জমে যায়। 

খাবার খাওয়ার সময় খাবারেই মন দিন 

খাবার খাওয়ার সময় টিভি, ফোন, বই এগুলি দূরে সরিয়ে রেখে মন দিয়ে খাবারটাই খান। ভালভাবে চিবিয়ে খাবার খেতে হবে। নাহলে হজম হবে না ঠিকভাবে। আর খাবারে মন দিয়ে না খেলে মনে হবে যেন পেট ভরেনি। তার ফলে একবার খাবার খাওয়ার কিছুক্ষণ পরই আবার খিদে পাবে আপনার। আর তখন খেলে একবার খাবার খাওয়ার পর পরই আরও একবার খাবার খাওয়া হয়ে যাবে, যা স্বাস্থ্যের পক্ষের ক্ষতিকর। 

সঠিক পরিমাণে জল খেতে হবে রোজ 

প্রতিদিন ঠিক পরিমাণে জল খেলে খাবার যেমন ভালভাবে হজম হবে, তেমনই খাইখাই ভাব কমাবে এই অভ্যাস। তার ফলে ওভার ইটিং বা বেশি খাওয়া হবে না আপনার। আর শরীর হাইড্রেটেড থাকলে মেটাবলিজম রেটও বৃদ্ধি পায় শরীরের। ফলে নিয়ন্ত্রণে থাকে ওজন। 

স্ট্রেসের মাত্রাও কমাতে হবে 

স্ট্রেসে বা দুঃখে থাকলে মানুষ বেশি খাওয়া-দাওয়া করে। পরিমাণে বেশি তো খাওয়া হয়ই। এছাড়াও চোখের সামনে ভাল লাগার যা থাকবে সেটাই খেয়ে নেওয়ার প্রবণতা দেখা যায়। এর ফলেও ওজন অনেকটা বেড়ে যায়। তাই স্ট্রেস হলে তা কমাতে চিকিৎসকের পরামর্শ নিন। 

আরও পড়ুন- চিয়া সিড ভেজানো জল খালি পেটে খেয়ে শুরু করুন দিন, কী কী উপকার পাবেন? 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
Amstel Adda: কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget