এক্সপ্লোর

Fennel Seeds Water: রক্তচাপ, শ্বাসকষ্ট সামাল দেয় মৌরির জল! কখন কীভাবে খেলে সবচেয়ে উপকার

Fennel Seeds Health Benefits: মৌরি ভেজানো জলের বেশ কয়েকটি গুণ রয়েছে। বড় রোগের বিরুদ্ধে লড়াই করে এই জলের পুষ্টিগুণ।

কলকাতা: রোজ সকালে খালি পেটে জল খান অনেকেই। এই জলের মধ্যেই মিশিয়ে নিতে পারেন এক চা চামচ মৌরি ভেজানো জল (Fennel Seeds Water)। সারা রাত এক গ্লাস জলে এটি ভিজিয়ে রাখতে পারেন। পরদিন সকালে খালি পেটে খেয়ে নিন এই জল। মৌরি ভেজানো জলের বেশ কয়েকটি উপকারিতা রয়েছে। কী সেগুলি? জেনে নেওয়া যাকে একে একে। 

মৌরি ভেজানো জলের উপকারিতা (Fennel Seeds Water)

পেট ফাঁপা কমায়: সকালে ঘুম থেকে উঠে অনেকেই পেট ফাঁপার সমস্যায় ভোগেন। এই ফাঁপা পেট রীতিমতো অস্বস্তির কারণ। মৌরি ভেজানো জল খেলে এই সমস্যা অনেকটাই দূর হয়। 

হজমের ক্ষমতা বাড়ায়: মৌরি ভেজানো জলের মধ্যে ফেনচোন, এস্ট্রাজোল ও অ্যানেথোল নামের তিনটি উৎসেচক রয়েছে। এই পুষ্টি উপাদানগুলি পাচক রসকে আরও শক্তিশালী করে তোলে‌‌।‌ এর ফলে খাবার হজম করার শক্তি বাড়ে।

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে: উচ্চ রক্তচাপের সমস্যায় অনেকেই ভোগেন। এই সমস্যা শীতকালে আরও বাড়ে। মৌরির মধ্যে পটাশিয়াম রয়েছে। এই পটাশিয়াম রক্তচাপ কমায়। রোজ সকালে নিয়ম করে মৌরি ভেজানো জল খেলে উচ্চ রক্তচাপের সমস্যা অনেকটাই কমে।

শ্বাসকষ্টের সমস্যা কমায়: শীতকালে অনেকের অ্যাজমার সমস্যা বেড়ে যায়। অন্যদিকে এই সময় ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ‌‌‌ থেকে ফুসফুসের সমস্যা হয়। এই সমস্যাগুলির সঙ্গে মোকাবিলা করে মৌরির পুষ্টিগুণ।‌

মাতৃদুগ্ধের উৎপাদন বাড়ায়: প্রসূতি মহিলাদের জন্যও মৌরি ভেজানো জল ভীষণ উপকারী। হেঁসেলের এই উপাদানটি মাতৃদুগ্ধের উৎপাদন বাড়িয়ে দেয়। তাই প্রসূতিদেরও এই উপাদানটি খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা‌।

রক্ত পরিশ্রুত করে: মৌরির মধ্যে বেশ কয়েকটি এসেনশিয়াল তেল রয়েছে। একই সঙ্গে এটি প্রচুর পরিমাণে ফাইবারে সমৃদ্ধ। এই দুই উপাদান রক্তের দূষিত পদার্থ শোধন করে। রেচন প্রক্রিয়ায় এই উপাদান শরীর থেকে বেরিয়ে যায়।‌

মুখের দুর্গন্ধ দূর করে: মৌরির এসেনশিয়াল তেল ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও লড়াই করতে সাহায্য করে। মুখের মধ্যে প্রচুর পরিমাণে খারাপ ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে মৌরির পুষ্টিগুণ। ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মেরে ফেলে মুখের দুর্গন্ধ দূর করে মৌরির জল।

ওজন ঝরায়: প্রচুর পরিমাণে ফাইবারে সমৃদ্ধ মৌরি। এই ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে। এতে সহজে খিদে পায় না। যা পরোক্ষভাবে ওজন ঝরাতে সাহায্য করে।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/পদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / নিজস্ব চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন: Sprouted Potato: অঙ্কুরিত আলু খাচ্ছেন ? শরীরের ভিতরে গিয়ে কী করে এটি

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget