এক্সপ্লোর

Sprouted Potato: অঙ্কুরিত আলু খাচ্ছেন ? শরীরের ভিতরে গিয়ে কী করে এটি

Sprouted Potato Health Facts: অঙ্কুর গজানো আলুর বেশ কিছু গুণ রয়েছে। তবে বেশ কিছু ক্ষতিকর দিকও রয়েছে। জেনে নেওয়া যাক বিশদে।

কলকাতা: আলু বেশ কিছু দিন পড়ে থাকলে আলুর চোখ থেকে অঙ্কুর গজাতে শুরু করে। অনেকের কথায়, এই অঙ্কুর গজানো অংশের স্বাদ কিছুটা তেতো হয়। অনেকেই এটি সমেত খাবার রান্না করেন। অঙ্কুর গজানো আলু (Sprouted potato) খাওয়া আদৌ শরীরের জন্য ভাল না খারাপ? খেতে ভাল হলে কতটাই বা খাবেন? বিশদে জেনে নেওয়া যাক এই ব্যাপারে।

অঙ্কুর গজানো আলুতে কী কী গুণ (Sprouted potato benefits)?

আলুর মধ্যে দুটি বিশেষ ধরনের গ্লাইকোঅ্যালকালয়েড থাকে। এই দুটি হল সোলানাইন আর চ্যাকোনাইন। এই দুটি উপাদান আলুর মধ্যে প্রাকৃতিকভাবেই উৎপন্ন হয়। আলুর চোখ থেকে অঙ্কুর গজালে এই দুই উপাদান আলুর মধ্যে উৎপন্ন হতে থাকে। তবে এই দুই উপাদান শরীরের জন্য সবসময় ক্ষতিকর নয়।

বিশেষজ্ঞদের কথায়, এই দুই উপাদান খুব কম মাত্রায় হলেও রক্তচাপ ও কোলেস্টেরল কমায়। অন্যদিকে এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণও শরীরের উপকারে আসে। প্রসঙ্গত, সোলানাইন ও চ্যাকোনাইন উপাদান দুটি এগপ্ল্যান্ট ও টোম্যাটোতেও পাওয়া যায়। তা বলে অঙকুর গজানো আলু নিশ্চিন্তে খেতে থাকলেই হবে না। কারণ এর কিছু ক্ষতিকর দিকও রয়েছে বলে জানাচ্ছেন পুষ্টিবিদরা।

অঙ্কুর গজানো আলুতে কীসের বিপদ (Sprouted potato side effects)?

এই গ্লাইকোঅ্যালকালয়েডই শরীরের ক্ষতি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, এর একটি নির্দিষ্ট পরিমাণই শরীরের জন্য ভাল। আর সেই পরিমাণ খুবই অল্প।  বেশি পরিমাণে এটি খেলে শরীরের ক্ষতি করতে পারে। 

  • প্রাথমিকভাবে এটি খেলে বমি, মাথাঘোরার মতো সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও, পেট ব্যথা হতে পারে। 
  • অন্যদিকে খুব বেশি পরিমাণে খেলে রক্তচাপ অনেকটাই কমে যেতে পারে। পালস দ্রুত হয়ে যায়, জ্বর, মাথা ব্যথার মতো সমস্যাও হতে থাকে। 
  • দু-একটি গবেষণায় দেখা গিয়েছে, অঙ্কুর গজানো আলু খেলে গর্ভাবস্থার জটিলতাও হতে পারে। এমনকি গর্ভস্থ ভ্রুণের ক্ষতি হতে পারে। তাই গর্ভবতী মহিলাদের এই খাবার এড়িয়ে চলাই ভাল। 

তাহলে কী করবেন?

সমস্যাটা শুধু যে আলুর চোখে রয়েছে, তা নয়। বরং আলুগাছের পাতা ও অন্য অংশেও এই দুই গ্লাইকোঅ্যালকালয়েড থাকে। তাই সোলানাইন ও চ্যাকোনাইন এড়াতে আলুর চোখগুলি বাদ দিয়ে খাওয়া যেতে পারে। আলুর খোসা ছাড়ানোর সময় এই অঙ্কুর বাদ দিতে হবে। আলুর ভিতর যতদূর পর্যন্ত এর মূল গিয়েছে, ততদূর পর্যন্তই কেটে বাদ দিন।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/পদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন: Exercise after eating: খাবার খেয়ে ব্যায়াম করলে দেদার উপকার ! কিন্তু কেমন ব্যায়াম করবেন ?

সেরা শিরোনাম

Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget