এক্সপ্লোর

Fermented Rice Benefits: পান্তা ভাত ফ্যালনা নয়, গুণ জানলে হামলে পড়বেন

Fermented Rice Or Panta Bhat benefits: চুল ও ত্বকের জেল্লা বাড়ায় পান্তা ভাত। এটি নিয়ম করে খেলে আরও বেশ কিছু উপকার মেলে।

কলকাতা: ভেতো বাঙালির পান্তা ভাতও কম প্রিয় নয়। অনেকেই এই ভাত খেতে ভালবাসেন। পান্তা ভাত নানাভাবে খাওয়ার অভ্যাস এখনও প্রচলিত রয়েছে‌। সাধারণত গেঁজিয়ে তৈরি করা হয় পান্তা। তবে এটি শুধু পেট ভরায় না। পান্তা খেলে শরীরেরও নানা উপকার। কী সেগুলি?

পান্তা ভাতের পুষ্টিগুণ (Fermented Rice nutrients) : 

পান্তা ভাতের (Panta bhat) মধ্যে ফেনোলিক, লিনোলেয়িক অ্যাসিড, ফাইটোস্টেরল, ভিটামিন ই, ভিটামিন বি১২, অ্যান্থোসায়ানিন, ফ্ল্যাভনয়েডস রয়েছে। এই উপাদানগুলি একদিকে যেমন অ্যান্টিমাইক্রোবিয়াল, তেমনই অন্যদিকে অ্যান্টিঅক্সিডেন্টও। 

পান্তা ভাত খেলে যা যা উপকার (Fermented Rice Benefits) ! 

  • কাজ করার শক্তি জোগায়: পান্তা ভাত কার্বোহাইড্রেটে ভরপুর। ফলে শরীরের প্রয়োজনীয় শক্তি জোগায় এই ভাত। দুর্বল লাগলে তা কাটিয়ে উঠতে সাহায্য করে। শারীরিক শ্রম করার শক্তি জোগায় বলেই অনেকে পান্তা ভাত খেয়ে কাজ করতে যান। 
  • ত্বকের যত্ন নেয়: ত্বকের জন্যও পান্তা ভাত (panta bhat health benefits) উপকারী। কারণ এর মধ্যে ভিটামিন ই ও বেশ কয়েকটি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই উপাদানগুলি ত্বকের জেল্লা অটুট রাখে।
  • চুলের খেয়াল রাখে: ত্বকের পাশাপাশি চুলেরও যত্ন নেয় পান্তা ভাত। কারণ ওই ভিটামিন ই, ফ্ল্যাভনয়েডস। 
  • কোলেস্টেরল কমায়: পান্তা ভাত গেঁজিয়ে তৈরি বলে একে ফার্মেন্টেড রাইসও বলে ইংরেজিতে। এটি রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে।
  • ডায়রিয়া রোধ করে: ডায়রিয়া হলে বারাবার টয়লেট ছুটতে হয়। পেট খারাপের ঠেলায় সারাদিন নষ্ট। পান্তা ভাত ডায়রিয়ার সমস্যা ঠেকায়। 
  • ক্লান্তি দূর করে: এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি১২ রয়েছে। এই বিশেষ উপাদানটি ক্লান্তি দূর করতে ওস্তাদ।‌
  • পেট ভাল রাখে: পেট ঠান্ডা রাখার পাশাপাশি পান্তা ভাত পেট সাফ করে। এটি প্রোবায়োটিক খাবারের মতোই কাজ করে। তাই পেটের ভাল ব্যাকটেরিয়ার মতো খাবার হজম করায়।

পান্তা ভাতের রেসিপি (Fermented Rice recipe)

এই রেসিপিটাই হয়তো সবচেয়ে সহজ। আগের দিন রাতে ভাতে জল ঢেলে রেখে দিতে হয়। অন্তত ১২ ঘন্টা এভাবে ভিজিয়ে রাখলেই তৈরি পান্তা। খাওয়ার আগে এর মধ্যে অল্প নুন দিয়ে নিতে হবে। তবে পান্তা ভাত এছাড়াও নানাভাবে খাওয়া হয়ে থাকে। 

  • অনেকে এর সঙ্গে শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়ে খেতে ভালোবাসেন। সঙ্গে থাকে পেঁয়াজ। 
  • কেউ কেউ পান্তা ভাতের সঙ্গে রান্না করা অন্যান্য পদও খেয়ে থাকেন। 
  • পান্তা ভাতের লেবুর রস মিশিয়ে নারকেলের টুকরো ও লঙ্কা দিয়ে খান অনেকে। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Cough types: কাশিরও আছে রকমফের ! কোনটায় ভয় কোনটায় নয় ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget