এক্সপ্লোর

Festive Delights: শীতের আমেজে চটজলদি সুস্বাদু কিছু বানাতে চাইছেন ? এই খাবারগুলি দেখতে পারেন

Healthy Oven Recipes: বেকড চিকেন টিক্কা হোক বা বেকড রসগোল্লা চিজকেক! বাড়িতে মাইক্রোওভেন থাকলে আপনিও চটজলদি বানিয়ে ফেলতে পারেন এইসব রেসিপি। কীভাবে? দেখে নিন।

কলকাতা : শীতের আমেজ পড়তেই উৎসবের ভিড় লেগেই রয়েছে। বিয়েবাড়ি থেকে শুরু করে পার্টি, হৈ-হুল্লোড়েই কাটবে এই কয়েকটি মাস। আর বাঙালির কাছে উৎসব মানেই দেদার খাওয়া-দাওয়া। রসনাতৃপ্তি ছাড়া যেন মনই ভরে না কারও। আর শীতের আবহাওয়ায় আহামরি সব রেসিপির (Festive Delights) নাম মুখে মুখে ফেরে অনেকের। উৎসবের দিনে বাড়িতে লোকসমাগম হলে চাইলে আপনিও এইসব খাবার বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই। শুধু চাই একটা মাইক্রোওভেন। তাহলে আর দেরি কেন, চলুন দেখে নিই কী কী নতুন রেসিপি (Healthy Oven Recipes) রাঁধা হতে চলেছে ! চটজলদি বানিয়ে ফেলুন এইসব খাবার আর তাক লাগিয়ে দিন সকলকে। মাইক্রোওভেনে রান্না অতটাও কঠিন নয়।

বেকড পালক পনির স্টাফড মাশরুম

পালক পনির (Palak Paneer) তো অনেকেই খেয়েছেন, অনেকের আবার এটি খুব সাধের খাবার। এবার সেই পালক পনির খান মাশরুমের স্টাফিং দিয়ে। মাইক্রো ওভেনে মাশরুমগুলি স্টাফিং করে ভালো করে হিট করে নিন যাতে তা নরম হয়ে আসে। তারপর মাশরুমগুলি ভালো করে রান্না হয়ে গেলে তার উপর দিয়ে পনির গ্রেট করে ছড়িয়ে দিন। টমেটো সস দিয়ে মাখিয়ে এই মাশরুম স্টাফ খেতে মন্দ লাগবে না। উৎসবের আমেজে ঐতিহ্য বজায় রাখার পাশাপাশি এই রেসিপি আপনাকে এক নতুন স্বাদ এনে দেবে।

বেকড চিকেন টিক্কা

স্ট্রিট ফুড লাভার হলে তো কথাই নেই। চটজলদি বানিয়ে ফেলুন এই বেকড চিকেন টিক্কা (Baked Chiken Tikka)। চিকেন টিক্কার চেনা স্বাদ থেকে একেবারে ভিন্নপথে তৃপ্তি পাবেন। মাংসের পিসগুলোকে ভালো করে দই আর মশলা মাখিয়ে গ্রিল করার বদলে এবার মাইক্রো ওভেনে বসিয়ে দিন। তন্দুরির মত ফ্লেভার আসবে, ঘর ভরে উঠবে টিক্কার গন্ধে। জিভে চলে আসবে জল।

বেকড সুইট পটাটো ফ্রাইস

সুইট পটাটো মানে রাঙা আলু। এই শীত পড়লেই রাঙা আলু ওঠে বাজার ভরে। আর খেতেও খুব স্বাদু হয়। রাঙা আলুতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিড্যান্ট, ভিটামিন আর ফাইবার রয়েছে। প্রথমে ওভেনে ২২০ ডিগ্রি তাপে রাঙা আলুগুলো পুড়িয়ে নিন। তারপর তার উপর দিয়ে অলিভ অয়েল, গার্লিক পাউডার, গোলমরিচ ছড়িয়ে দিন। তারপর সেই আলুগুলোকে একটি বেকিং শিটের উপর রেখে ২০-২৫ ডিগ্রি তাপে রেঁধে নিন ভালো করে। ব্যস তৈরি আপনার বেকড সুইট পটাটো ফ্রাইস। তবে যারা রাঙা আলু ভালোবাসেন না তারা এই রেসিপিটা ট্রাই করবেন না। 

বেকড অ্যাপল ক্রিসপ

এই ডেজার্ট ট্রাই করলে আপনার স্মৃতিতে বহুদিনের স্বাদ রয়ে যাবে। ক্রিস্‌প অ্যাপলের (Baked Crisp Apple) জাদুতে মন ভরে যাবে আপনার। ওটস, বাদাম, ময়দা আর দারচিনির এক অদ্ভুত ছোঁয়া রয়েছে এই ডিশে। তার সঙ্গে ম্যাপল সিরাপ আলাদাভাবে মিষ্টি স্বাদ এনে দেয় খাবারে।

বেকড রসগোল্লা চিজকেক

চিজকেক আর বেকড রসগোল্লা আলাদাভাবে অনেকেই খেয়েছেন। কিন্তু এই দুয়ের মিশ্রণ ঘটলে কি জাদু ঘটতে পারে তা জানেন? রসগোল্লা ক্রাঞ্চ করে চিজকেকের মধ্যে দিয়ে সেটা ওভেনে বেক করে নিলেই তৈরি বেকড রসগোল্লা চিজকেক (Baked Rasgulla Cheesecake)। তারপর উপর দিয়ে চিজ গ্রেট করে ছড়িয়ে দিন। বলা যায় এই আইটেমে একইসঙ্গে ট্রাডিশনাল এবং কনটেম্পোরারি খাবারের সুষ্ঠু মেলবন্ধন ঘটেছে।  

আরও পড়ুন: শুধু রান্নার স্বাদবৃদ্ধিই নয়, কারিপাতার আরও অনেক গুণ, চিবিয়ে খেলেও মিলবে উপকার

তথ্য - আইএএনএস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
Dengue Disease : ৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র

ভিডিও

Tulu Mondal Birbhum: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি | ABP Ananda
Anubrata Mondal:
BJP Government: সবং-এ সমবায় সমিতির টাকা তছরুপ, কারাদণ্ডপ্রাপ্ত তৃণমূল নেতা | TMC News
Burdwa News: বর্ধমানে অবাধে চলছে বালি পাচার,অভিযুক্তদের পুলিশের হাতে তুলে গ্রামবাসীরা।
Fraud Case : খাবারের হোম ডেলিভারির ব্যবসা, আচমকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৮ কোটি টাকা! ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget