এক্সপ্লোর

Essential Vitamins: রোজ শরীরে দরকার এই ৫ ভিটামিন, কোন কোন খাবারে পাবেন ?

Five Daily Essential Vitamins: রোজ শরীরের এই পাঁচ ভিটামিন দরকার। কোন কোন খাবারে এগুলি পাওয়া যায় জেনে নেওয়া যাক।

কলকাতা: সুস্থ ও নীরোগ থাকতে হলে আমাদের শরীরে কিছু ভিটামিনের প্রয়োজন হয়। এই ভিটামিনগুলি রোজকার খাবার থেকেই আসে। কিন্তু রোজ কিছু নির্দিষ্ট ভিটামিন আমাদের শরীরের প্রয়োজন। এগুলি শরীর পর্যাপ্ত পরিমাণে না পেলে ঘাটতি মেটে না। ঘাটতির কারণে রোগ দেখা দিতে পারে। কোন কোন ভিটামিন (Essentials Vitamins for Daily Life) আমাদের শরীরে রোজ দরকার ? দেখে নেওয়া যাক এর তালিকা।

পাঁচ ভিটামিনের তালিকা  (5 Essentials Vitamins)

ভিটামিন এ - ভিটামিন এ সবুজ শাকসবজি, স্কোয়াশ, ব্রকলি, খেজুর, আম, দুগ্ধজাত দ্রব্য, স্যালমন মাছ, মাংসের লিভার থেকে পাওয়া যায়। এই ভিটামিন চোখের জন্য প্রয়োজন। তবে চোখ ছাড়াও এটি হার্ট, লিভার, ফুসফুস অন্য অঙ্গের যত্ন নেয়।

ভিটামিন বি - ভিটামিন বি পোলট্রির মাংস, মাছ, ডিম, ডাল, বীজজাতীয় খাবার, বাদাম, ব্রেড, পাঠার মাংস ও গোটাশস্যে থাকে। ভিটামিন বি-এর মধ্যে বেশ কিছু ভিটামিন থাকে। এর মধ্যে ভিটামিন বি১, বি৩, বি৫, বি৭, বি৯ ও বি১২ শরীরের জন্য তুলনায় বেশি জরুরি। এই ভিটামিনগুলি (Essentials Vitamins) খাবারের বিভিন্ন উপাদানগুলিকে শক্তিতে রূপান্তর করে। বয়স্ক, গর্ভবতী মহিলা ও শিশুদের এই ভিটামিন বেশি করে জরুরি। 

ভিটামিন সি - বিভিন্ন ফল, সবুজ শাকসবজি প্রচুর পরিমাণে ভিটামিন সি-তে ভরপুর থাকে। এটি শরীরের জন্য বিশেষভাবে দরকার। কারণ ভিটামিন সি ফার্স্ট লাইন অব ডিফেন্স তৈরি করে। সিজন চেঞ্জের সময় সংক্রমক রোগের ঝুঁকি বেড়ে যায়। সেই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই ভিটামিন নিয়মিত শরীরের দরকার পড়ে।

ভিটামিন ডি - শক্ত হাড় গড়তে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম জরুরি। কিন্তু এই দুই খনিজ পদার্থ এমনি এমনি শরীরে প্রবেশ করে না। ভিটামিন ডি তাদের শোষণে সাহায্য করে। এটি এমন একটি ভিটামিন যা শরীর নিজেই সংশ্লেষ করতে পারে। তার জন্য কিছুক্ষণ রোদের মধ্যে কাটাতে হবে রোজ। এছাড়া, দুগ্ধজাত দ্রব্য, ডিমের কুসুম, বাদাম, স্যালমন, টুনা ইত্যাদি মাছে ভিটামিন ডি থাকে।

ভিটামিন ই - ভিটামিন ই কোশকে ধ্বংসের হাত থেকে বাঁচায়। পাশাপাশি কোশের অক্সিডেটিভ স্ট্রেস দূর করে। রক্তানালিতে রক্ত জমাট বেঁধে থাকলে তার সমাধান করে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পালংশাক, আমন্ড, বিভিন্ন ভোজ্য সাদা তেল, অ্যাভোকাডোতে ভিটামিন ই রয়েছে।

আরও পড়ুন - আর্থ্রাইটিসের কারণ ৫ রকম খাবার, কোনগুলি ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget