এক্সপ্লোর

Lifestyle News: দিনে ৫ ঘণ্টারও কম ঘুম? বিপদ আসবে, বলছেন গবেষকরা

Sleep Timing: প্রতিদিন কত ঘণ্টা ঘুমোলে দূরে রাখা যায় রোগ? কোন বয়সে কতক্ষণ ঘুম প্রয়োজন?

নয়াদিল্লি: ঘুম কতটা প্রয়োজন? কেউ বলেন সাত ঘণ্টা, কারও আবার অন্তত ৯ ঘণ্টা ঘুম চাই। কিন্তু ঘুমোতে পারেন কতটা? সময়ের অভাব অথবা ঘুমের সমস্যা নানা কারণেই অনেকসময়েই খুব সামান্য ঘুম হয়। টানা এমন হতে হতে প্রভাব পড়ে স্বাস্থ্যে।

স্বাস্থ্যের উপর ঘুমের সময়ের প্রভাব কী, তা বুঝতেই একটি সমীক্ষা হয়েছিল। সেটা প্রকাশিত হয়েছিল PLOS Medicine-এই পত্রিকায়। সমীক্ষকরা ৭ হাজারেরও বেশি নারী ও পুরুষের উপর এই সমীক্ষা করেছেন। যাঁদের বয়স ৫০, ৬০ এবং ৭০-এর কোঠায়। Whitehall II cohort study-থেকে এই তথ্য সংগ্রহ করা হয়েছে।

কী গবেষণা:
এক একজন ব্যক্তি কতটা সময় ঘুমিয়েছেন, তাঁর মৃত্যুর বয়স অথবা তাঁর একাধিক গুরুতর রোগ রয়েছে কিনা--এই তথ্যগুলি নিয়ে তার মধ্যেকার সম্পর্ক খোঁজার চেষ্টা হয়েছে।

ঝুঁকি কোথায়:
৫০ বছর বয়সে যাঁরা বলেছেন যে তাঁরা ৫ ঘণ্টা বা তারও কম ঘুমোন তাঁদের ক্ষেত্রে অন্তত একটি ক্রনিক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্তত ২০ শতাংশ বেশি। একাধিক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও অনেকটা বেশি। একই বয়সে যাঁরা ৭ ঘণ্টা ঘুমোন তাঁদের সঙ্গে তুলনায় এই ফল পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, ৫০, ৬০ এংব ৭০ বছরের ব্যক্তিদের যে যে তথ্য নেওয়া হয়েছে তাতে দেখা গিয়েছে ৭ ঘণ্টার ঘুমোনর দলের তুলনায় যাঁরা ৫ ঘণ্টা ঘুমোন তাঁদের দলের একাধিক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্তত ৩০-৪০ শতাংশ বেশি। দীর্ঘ সময় ধরে পাঁচ ঘণ্টা বা তার কম ঘুমোলে আয়ুও কমে আসে। মৃত্যুর ঝুঁকিও অন্তত ২৫ শতাংশ বেড়ে যায়।  

কী বলছেন গবেষক:
গবেষক দলের প্রধান, ইউসিএল ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি অ্যান্ড হেলথ-এর ড. সেভেরিন সাবিয়া (Severine Sabia) জানিয়েছেন, উচ্চ আয়ের দেশগুলিতে একাধিক ক্রনিক রোগের প্রকোপ দেখা যাচ্ছে। ওই দেশের বয়স্কদের মধ্যে অর্ধেকেরও বেশি ব্যক্তি ২ বা তারও বেশই ক্রনিক অসুখে ভুগছেন। এমন ঘটনা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগে। স্বাস্থ্য পরিকাঠামোর উপর চাপ ফেলতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। বয়স বৃদ্ধি পেলে ঘুমের সময়, গভীরতার বদল ঘটে। সুস্থ থাকতে অন্তত ৭-৮ ঘণ্টা ঘুম প্রয়োজন বলে জানিয়েছে গবেষকরা।  

গবেষকরা জানাচ্ছেন, ঠিকমতো না ঘুমোলে, প্রয়োজনের চেয়ে কম সময় ঘুমোলে তার সঙ্গে রোগে আক্রান্ত হওয়ার সরাসরি সম্পর্ক পাওয়া গিয়েছে। সেই কারণেই ঘুমের প্রতি যত্ন নেওয়ার কথা জানিয়েছেন তাঁরা। আধুনিক খাদ্যাভ্যাস, লাইফস্টাইলকেও ঘুমের ব্যাঘাত ঘটানোর জন্য দায়ী করা হয়েছে। ঠিকমতো ঘুমোনর জন্য শোওয়ার ঘরে আলো নেভানোর বা অত্যন্ত কম আলো রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তাপমাত্রা আরামদায়ক রাখার কথা বলা হয়েছে। শোওয়ার ঠিক আগে টিভি বা মোবাই এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। ঘুমোনোর সময়  হাতের সামনে কোনওরকম বৈদ্যুতিন যন্ত্র, মোবাইল না রাখার পরামর্শও দিয়েছেন বিজ্ঞানীরা।   

আরও পড়ুন: বেতন কি মনের মতো? সহকর্মীকে বেতনের কথা বলেন ভারতীয়রা? চমক দিল সমীক্ষা

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget