এক্সপ্লোর

Health Tips: বারবার খাবার গরম করেন ? কীভাবে ক'বার গরম করলে কমবে না পুষ্টিগুণ

Food Reheating Tips: অতিরিক্ত তাপের কারণে খাবার গরম করলে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, প্রোটিন ও তাপ সংবেদী ফ্যাট নষ্ট হয়।

Food Reheating Tips: আগের দিনের রান্না। খাবার সময় একটু গরম করে নিলেই হল। গ্যাসে বসিয়ে অনেকটা আঁচ দিয়ে দ্রুত গরম করে প্লেটে পরিবেশন করলেই হয়ে গেল খাবার। কয়েক মিনিটের মধ্যে। কিন্তু এই খাবারগুলির মধ্য়ে পুষ্টিগুণ রয়েছে ? কতটা ? এই বিষয়েই এবিপি লাইভের সঙ্গে বিশদে আলোচনা করলেন নারায়ণা হাসপাতাল হাওড়ার পুষ্টিবিদ চিকিৎসক রাখী চট্টোপাধ্যায়।

খাবার গরম করলে পুষ্টির হেরফের (Food Reheating Side Effects) ?

খাবার গরম করলে কি পুষ্টির হেরফের হয় ? এই প্রসঙ্গে চিকিৎসক রাখী চট্টোপাধ্যায় জানালেন তাপের বেশ কিছু খারাপ প্রভাবের কথা। অতিরিক্ত তাপে রান্নার কারণে খাবারের নানা গুণই নষ্ট হয়ে যায়। এর মধ্যে বেশ কিছু গুণ ক্যানসারের মতো গুরুতর রোগ প্রতিরোধী। 

  • ভিটামিন সি ও অন্যান্য ভিটামিন - রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই ভিটামিনের জুড়ি মেলা ভার‌। কিন্তু এই ভিটামিন হিট সেনসিটিভ। অর্থাৎ তাপ সংবেদী‌। যার ফলে বেশি তাপে খাবার রাঁধলে ভিটামিন সি ও অন্যান্য ভিটামিন নষ্ট হয়ে যায়। সেখানে বারবার গরম করলে তো আর কথাই নেই। 
  • অ্যান্টিঅক্সিডেন্ট - যে কোনও শাকসবজির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। কোশের অক্সিডেটিভ স্ট্রেস কমায়‌। ক্যানসারের মতো কঠিন রোগ প্রতিরোধ করে। বারবার খাবার গরম করলে এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি নষ্ট হয়ে যায়।  
  • প্রোটিন - প্রোটিন কোশ গঠনে সাহায্য করে। একাধিক রোগের মোকাবিলাও করে। কিন্তু বেশি গরমে প্রোটিনের মৌলিক গঠন অর্থাৎ কম্পোজিশন ভেঙে যায়। ফলে শরীরে যা ঢোকে তা আর প্রোটিন থাকে না। 
  • ফ্যাট - ফ্যাটের মধ্যেও রয়েছে তাপ সংবেদী ফ্যাট। বারবার খাবার গরম করলে এই ফ্যাটগুলির স্মোকিং পয়েন্ট ছাড়িয়ে যায়। এই ফ্যাট শরীরের ক্ষতি ছাড়া লাভ করে না। 
  • সংক্রমণের আশঙ্কা - বারবার খাবারে হাত দিলে সংক্রমণও ছড়াতে পারে। তাই বারবার গরম করে খাবার খাওয়াও ভাল নয়। 

কীভাবে, কতবার খাবার গরম করা ভাল (Food Reheating Best Tips) ?

  • খাবার সঙ্গে সঙ্গেই খেয়ে ফেলা ভাল। একান্ত প্রয়োজন হলে এক বা দুইবার গরম করাই ভালো। 
  • বেশি তাপে খাবার গরম করা একেবারেই উচিত নয়। অল্প তাপে সময় নিয়ে গরম করতে হবে।‌
  • স্টেনলেস স্টিলের পাত্রে খাবার গরম না করাই ভাল‌। 
  • মাইক্রোওভেনে খাবার গরম করতে হলে পাত্রের ঢাকা দিয়ে গরম করা ভাল। এতে রেডিয়েশনটি খাবারে লাগে না।  

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - Summer Health Tips: গরমে বেশি ঘামলে বেশি জল খাওয়া ঠিক ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
Amstel Adda: কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Embed widget