এক্সপ্লোর

Friendship Day 2021: কবে থেকে শুরু হয়েছিল ফ্রেন্ডশিপ ডে? জানুন এই দিনটির ইতিহাস ও গুরুত্ব

ভারতে প্রতিবছর অগাস্ট মাসের প্রথম রবিবার ফ্রেন্ডশিপ ডে উদযাপিত হয়, এবছর অগাস্ট মাসের ১ তারিখ রবিবার পড়েছে...

কলকাতা: বন্ধুত্ব হল জীবনের অন্যতম মূল্যবান জিনিস। আর এই সুন্দর সম্পর্কের গুরুত্ব বোঝাতে ভারতে প্রতিবছর অগাস্ট মাসের প্রথম রবিবার ফ্রেন্ডশিপ ডে বা বন্ধুত্ব দিবস পালিত হয়।

এবছর অগাস্ট মাসের ১ তারিখ রবিবার পড়েছে। ফলে, সেদিনই ভারতে পালিত হবে ফ্রেন্ডশিপ ডে। বিশ্বের বিভিন্ন দেশে বন্ধুত্ব দিবস পালিত হয়। 

আমাদের জীবনে ঘনিষ্ঠ বন্ধুরা যে ভূমিকা পালন করে থাকে এবং তারা কীভাবে মানুষ হিসেবে আমাদের তুলে ধরে তা উদযাপন করার দিনই হল ফ্রেন্ডশিপ ডে। 

১৯৫৮ সালে প্যারাগুয়েতে এই দিনটিকে প্রথম পালন করার প্রস্তাব করা হয়েছিল। তবে, ১৯৩০ সাল থেকে জয়েস হলের তৈরি হলমার্ক কার্ড থেকে এই দিনটি উদযাপিত হয়ে আসছে বলে জানা গিয়েছে।

পরবর্তীকালে, সংযুক্ত রাষ্ট্রপুঞ্জ ৩০ জুলাই দিনটিকে আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ ডে হিসেবে ঘোষণা করে। তবে, ভারতে এই দিনটি উদযাপিত হয় অগাস্ট মাসের প্রথম রবিবার। 

১৯৯৮ সালে উইনি দ্য পুহকে রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত বন্ধুত্বের বিশ্বদূত হিসেবে ঘোষণা করেছিলেন প্রাক্তন মহাসচিব কফি আন্নানের স্ত্রী নানে আন্নান। ২০১১ সালে, রাষ্ট্রপুঞ্জের ৬৫ তম অধিবেশনে ৩০ জুলাই দিনটিকে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস হিসেবে মনোনীত করা হয়েছিল।

একে অপরের কব্জিতে ফ্রেন্ডশিপ ব্যান্ড বেঁধে সাধারণত বন্ধুত্ব দিবস উদযাপন করা হয়ে থাকে। একে অপরের বেস্ট ফ্রেন্ড ফরেভার থাকার প্রতিশ্রুতি হিসাবে বিবেচনা করা হয় এই ব্যান্ডকে।

এইদিনে বন্ধুরা একে অপরের সঙ্গ উপভোগ করে এবং ভাল সময় কাটানোর জন্য বাইরে যায়। এমনকি তারা একে অপরকে শুভেচ্ছাবার্তা পাঠায় এবং উপহার এবং ফুল বিনিময় করে। তবে, করোনাভাইরাস অতিমারীর কারণে, সামাজিক দূরত্ব মানা সহ অন্যান্য বিধিনিষেধগুলি এই সময়ে অবশ্যই অনুসরণ করতে হবে।

সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমেও এই ফ্রেন্ডশিপ ডে ভীষণভাবেই উদযাপিত হয়। এক্ষেত্রে সোশ্যাল সাইটগুলি ভীষণই সক্রিয়। বন্ধুরা একে অপরকে শুভেচ্ছা জানায় বা একে অপরের সম্পর্কে আন্তরিক পোস্ট বা গল্প শেয়ার করে। কিছু লোক তাদের বাবা-মা বা জীবনসঙ্গীর সঙ্গেও এই দিনটি উদযাপন করে।

তাই এই ফ্রেন্ডশিপ ডে-র দিন, নিশ্চিত করুন যে আপনি আপনার সকল ঘনিষ্ঠ বন্ধুদের শুভেচ্ছাবার্তা পাঠান যাতে তাদের মনে হয় যে তারা স্পেশাল। 

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget