এক্সপ্লোর

Gallbladder Stone : গলব্লাডার স্টোনের ব্যথা কেমন? কী কী উপসর্গ ? অপারেশন ছাড়া সারে?

Gallstones : পেটের ওপরের অংশে ডান দিকে কনকনে ব্যথা ?মাঝে মাজে ব্যথা ডান কাঁধে ছড়িয়ে পড়ছে ?  কাঁপুনি দিয়ে জ্বর ?

কলকাতা : গলব্লাডার ( gallbladder )বা পিত্তথলি । এটি  মুক্তোর মতো আকৃতির একটা অর্গান।  লিভার বা যকৃতের ডানদিকে ঠিক নিচে থাকে গলব্লাডার এর প্রধান কাজ হল লিভার থেকে উৎপন্ন পাচকরস  অর্থাৎ পিত্ত সংগ্রহ করে জমা করা। খাওয়াদাওয়ার পর গলব্লাডার থেকে যে পিত্ত (digestive fluid )বের হয়, তা হজমে সাহায্য করে। তাই গলব্লাডারে সমস্যা হলে হজমের সমস্যা হবেই। গলব্লাডারে স্টোন একটি বড় সমস্যা। যার সলিউশন বেশিরভাগ ক্ষেত্রেই অস্ত্রোপচার ! 

গলব্লাডার স্টোন ( Gallstones ) বা পিত্তথলিতে পাথর হওয়ার প্রাথমিক লক্ষণ গুলি জানা থাকলে ডাক্তারের কাছে তাড়াতাড়ি যাওয়া সম্ভব। তাই সর্বাগ্রে গল-স্টোনের লক্ষণগুলি নিয়ে আলোচনা। বিস্তারিত বললেন ডা. দেবাশিস দত্ত ( হেপাটোলজিস্ট, গ্যাস্ট্রোএন্ট্রোলজি বিভাগের প্রধান ) 

  • পেটের ওপরের অংশে ডান দিকে কনকনে ব্যথা ?
  • মাঝে মাজে ব্যথা ডান কাঁধে ছড়িয়ে পড়ছে ? 
  •  কাঁপুনি দিয়ে জ্বর ?
  •  বমি বমি ভাব বা বমি
  • চর্বিজাতিয় খাবার, অতিরিক্ত তৈলাক্ত খেলেই পেটে ব্যথা 

    আরও পড়ুন : 

    কলকাতার আর এন টেগোর হাসপাতালে সফল রোবোটিক রেনাল সার্জারি



    এইগুলি সবই গলব্লাডারে স্টোনের লক্ষণ। তবে গলব্লাডারে স্টোন হলে তা জানতে আলট্রা সনোগ্রাফিতে ধরা পড়ে। মধ্যবয়সী মেয়েদের মধ্যে এই রোগের আশঙ্কা বেশি । তবে কেন তাঁদের গলব্লাডারে স্টোন হচ্ছে, তার কোনও নির্দিষ্ট কারণ এখনও জানা যায় না।  তবে দেখা যায় যাঁদের, 
  • ওজন বেশি
  • কোলেস্টেরল লেভেল হাই
  • বা পাচকতন্ত্রের কোনও  সমস্যা আছে , তাঁদের এই রোগের আশঙ্কা বেশি।

    অনেক ক্ষেত্রেই স্টোনগুলি এক্কেবারে সায়লেন্ট থাকে। তবে কোনও কোনও সময় তীব্র ব্যথা হয়। এইরকম ব্যথা হলে তৎক্ষণাৎ সনোগ্রাফি করে দেখতে হবে পাথর হয়েছে কি না। গলস্টোন ফেলে রাখলে পাথর গলব্লাডার থেকে বেরিয়ে আসে। আরও বড় বিপত্তি বাঁধে । কোনও কোনও ক্ষেত্রে গলব্লাডারে স্টোন থেকে জন্ডিস অবধি হতে পারে।
     
    গলস্টোনের চিকিৎসা 
  • প্যানক্রিয়াসেও অনেক সময় স্টোন হয়। তবে সেটা কমন নয়।
  • গলস্টোনের চিকিৎসা অস্ত্রোপচার । ল্যাপ্রোস্কোপি করে বের করতে হয় পাথর। কম বয়সে গলস্টোন হলে, যদি উপসর্গ নাও থাকে, তাহলেও বাদ দেওয়া প্রয়োজন। না হলে ভবিষ্যতে এর থেকে জটিলতা বাড়ে। হতে পারে জন্ডিস, প্যানক্রিয়াটাইটিস, ইনফেকশন হতে পারে।
  • গলস্টোন গলানোর ওষুধ নেই। 

    গলস্টোন অপারেশনের পর কী কী নিয়ম মানবেন 
  • কম ফ্যাটযুক্ত খাবার যেমন শাকসবজি, ডাল, গোটা শস্য এবং ফল খেতে হবে।
  • ফাইবার সমৃদ্ধ শাকসবজি খান। 
  • প্রচুর ফ্লুইট খান। 
  • অপারেশনের পরে জাঙ্ক খাবার খাবেন না।

    ডা. দেবাশিস দত্ত
    ডা. দেবাশিস দত্ত

     

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer Cases: মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক
মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক
Weekly Insulin: রোজ রোজ ইনসুলিন নেওয়া থেকে মুক্তি, বাঁচবে খরচও, সপ্তাহে একবার ব্য়বহারের পেন-ইঞ্জেকশন এল ভারতের বাজারে
রোজ রোজ ইনসুলিন নেওয়া থেকে মুক্তি, বাঁচবে খরচও, সপ্তাহে একবার ব্য়বহারের পেন-ইঞ্জেকশন এল ভারতের বাজারে
Woman Infected with Parasites: তরুণীর মস্তিষ্কে পরজীবীর বাসা, একটি বা দু’টি নয়, ৩৮টি, ভারতে বেড়াতে এসেই কি সংক্রমণ?
তরুণীর মস্তিষ্কে পরজীবীর বাসা, একটি বা দু’টি নয়, ৩৮টি, ভারতে বেড়াতে এসেই কি সংক্রমণ?
মুখ বদলে দিতে পারে মেকআপ! কী এই প্রস্থেটিক মেকআপ, কেন এখন এত জনপ্রিয়?
মুখ বদলে দিতে পারে মেকআপ! কী এই প্রস্থেটিক মেকআপ, কেন এখন এত জনপ্রিয়?

ভিডিও

Sushmita Dev: 'রাজনীতিতে জিরো নলেজ থাকলে খুব ক্ষতিকর', BJP-তে যোগ দিয়ে কাকে আক্রমণ সুস্মিতার?
TMC News: তৃণমূল কংগ্রেসের সব মিলিয়ে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ |ABP Ananda
TMC News: 'ডিম থেকে বাঁচতে' বিজেপি রাজ্য সভাপতি Samik Bhattacharya-র পা জড়িয়ে কান্না TMC নেতার
Baruipur Case: বারুইপুরে প্রভাস মণ্ডলকে এনকাউন্টারের জায়গায় ফরেন্সিক আধিকারিকরা | ABP Ananda
Abhishek Banerjee : কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget