এক্সপ্লোর

Ganesh Chaturthi 2021: সব পুজোর আগে কেন করতে হয় গণেশের পুজো

কিন্তু অন্যান্য দেবতাদের আরাধনা না করে সর্বাগ্রে কেন গণেশের পুজো করতে হয়?


কলকাতা: হিন্দু ধর্মের প্রচলিত রীতি অনুসারে সমস্ত পুজোর আগে গণেশের পুজো করতে হয়। কিন্তু অন্যান্য দেবতাদের আরাধনা না করে সর্বাগ্রে কেন গণেশের পুজো করতে হয়? শুধু তাই নয়, বাড়িতে বা কর্মস্থলে কোনও শুভ মুহুর্তে গণেশকেই সর্বাগ্রে স্মরণ করা হয়।  

পুরাণে এ বিষয়ে মূলত দুটি কাহিনী প্রচলিত রয়েছে। এরমধ্যে একটি হল, পার্বতী চন্দন দিয়ে একটি পুতুল তৈরি করেন। কিন্তু সেই পুতুল এতই সুন্দর হল যে পার্বতী বললেন, এতো আমার সন্তান। তারপর পুতুলের জীবন সঞ্চার করলেন পার্বতী। নিজের প্রথম পুত্র গণেশকে পার্বতী বললেন, তিনি স্নানে যাবেন। কেউ যেন ঘরে না ঢোকে। এই বলে দোরে গণেশকে পাহারায় বসিয়ে পার্বতী তো স্নান করতে গেলেন। এমন সময় এসে হাজির স্বয়ং মহাদেব। বাড়িতে ফিরে শিব দেখলেন একজন কে দাঁড়িয়ে আছে দোরগড়ায়।  অতো কিছু না ভেবে শিব ঘরে ঢুকতে গেলেন। কিন্তু তাঁকে বাধা দিলেন গণেশ।  শিবকে বললেন, মা কাউকে ঘরে ঢুকতে না দিতে বলেছেন। এই কথা শুনে শিব রেগে গেলেন। শেষপর্যন্ত শিবের ত্রিশূলের আঘাতে মাথা কাটা পড়ল গণেশের। তাঁর কান্না শুনে বেরিয়ে পার্বতী শোকগ্রস্ত ও ক্রুদ্ধ হয়ে পড়েন। তাঁর ক্রোধে সৃষ্টি লয় হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিল। তাঁর ক্রোধ প্রশমনে শিব হস্তি শাবকের মাথা কেটে এনে বসিয়ে দিলেন গণেশের ঘাড়ে। সেইসঙ্গে গণেশকে আশীর্বাদ করে বললেন যে, সব দেবতার  আগে গণেশই পূজিত হবেন। 
দ্বিতীয় কাহিনী হল, গণেশ ও তাঁর ছোটভাই কার্তিকের মধ্যে ত্রিভূবণ পরিক্রমার একটি প্রতিযোগিতা হয়েছিল। দুজনকেই বলা হয়েছিল, ত্রিভূবন পরিক্রমা করে আসতে। যিনি সর্বাগ্রে ফিরে আসবে তাঁকে পুরস্কার হিসেবে দেওয়া হবে, অমরত্ব ও জ্ঞানভাণ্ডার। কার্তিক তাঁর বাহন ময়ূরে চড়ে ত্রিভূবন পরিক্রমায় পাড়ি দেন। কিন্তু গণেশ শুধু তাঁর বাবা-মাকেই প্রদক্ষিণ করেন। এর কারণ জিজ্ঞাসা করা হলে গণেশ বলেন, তাঁর বাবা-মা শিব-পার্বতীই তাঁর কাছে ত্রিভূবন। ত্রিভূবনের সমস্ত সুখ-সম্পদ বাবা-মায়ের চরণেই রয়েছে।

পিতামাতার প্রতি শ্রদ্ধা ও সুগভীর জ্ঞানে মুগ্ধ হয়ে শিব-পার্বতী গণেশকে আশীর্বাদ করেন।  গণেশকেই প্রতিযোগিতায় জয়ী ঘোষণা করে  অমরত্ব ও জ্ঞানভাণ্ডারের পুরস্কার দেন। এই কারণেই গণেশ সর্বাগ্রে পূজিত হন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
Dengue Disease : ৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
Measles Outbreak : ঝড়ের গতিয়ে ছড়াচ্ছে হাম, 'শয়ে শয়ে মৃত্যু', আক্রান্ত বহু শিশু, ত্রস্ত বাংলাদেশ
ঝড়ের গতিয়ে ছড়াচ্ছে হাম, 'শয়ে শয়ে মৃত্যু', আক্রান্ত বহু শিশু, ত্রস্ত বাংলাদেশ

ভিডিও

Kolkata News: কলকাতার ১, ২ ও ১০ নম্বর বরো অফিসে পুলিশি অভিযান, কেন?
Suvendu Adhikari: গোবিন্দপুরে স্বজনহারাদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari:
CM Suvendu Adhikari:
Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget