এক্সপ্লোর

Ginger Health Benefits: শুধু শীত নয়, সারাবছরই খান আদা, কমবে বদহজমের সমস্যা, ঝরবে মেদও

Ginger: রোজ আদা খেলে দূর হবে বদহজমের সমস্যা। গুরুপাক খাবার খেলে অনেক সময় পেট আইঢাই করে। মনে হয় পেট ফেঁপে আছে। এইসব সমস্যাও দূর করবে আদার রস।

Ginger Health Benefits: আমাদের প্রায় সকলের বাড়িতেই সাধারণ রান্নাতেও একটি বিশেষ আনাজ মশলা হিসেবে ব্যবহার করা হয়। আমিষ পদ হোক বা নিরামিষ এই আনাজের ব্যবহার ভারতের প্রায় সর্বত্র লক্ষ্যণীয়। জনপ্রিয় এই আনাজ বা মশলার নাম আদা। তবে শুধু রান্নায় নয়, যদি আপনি কাঁচা আদা কিংবা আদা রস সারাবছর প্রতিদিন খেতে পারেন তাহলে একাধিক উপকার পাবেন। বিভিন্ন ভাবে ভাল থাকবে আপনার শরীর-স্বাস্থ্য। দূর হবে প্রচুর সমস্যা। রোজ কেন আদা খাবেন, খেলে কীভাবে খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভাল, দেখে নিন। 

শীতের মরশুমে অবশ্যই রোজ আদা খান 

শীতের দিনে আদা-চা খেলে গলা ব্যথায় আরাম পাবেন। কাশির সমস্যাও কমবে। শীতে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু দুর্বল থাকে। তার ফলে আমরা সহজে অসুস্থ হয়ে যায়। সর্দি-কাশি, হাঁচি অর্থাৎ সংক্রমণ হয়ে যায় দ্রুত। এই সমস্যা নিমেষে দূর করে আদার রস। কারণ আদার মধ্যে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপকরণ। 

বদহজম থেকে দূরে থাকবেন নিয়মিত আদা খেলে 

রোজ আদা খেলে দূর হবে বদহজমের সমস্যা। গুরুপাক খাবার খেলে অনেক সময় পেট আইঢাই করে। মনে হয় পেট ফেঁপে আছে। এইসব সমস্যাও দূর করবে আদার রস। পেট ব্যথা, গা-গোলানো, বমি ভাব এইসব সমস্যাও কমবে। নিয়মিত আদা খেলে গ্যাস কিংবা অ্যাসিডিটির মতো সমস্যাও দূর হবে। কারণ আদার মধ্যে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপকরণ। 

ব্যথা-বেদনা দূর করতে সাহায্য করে আদা 

আর্থ্রারাইটিস এবং পেশীর ব্যথা, ফুলে যাওয়া, টান ধরা এই জাতীয় সমস্যা কমাতে দারুণ ভাবে কাজ করে আদার রস। যাঁরা নিয়মিত শরীরচর্চা করেন তাঁদের অনেক সময়েই পেশীতে টান ধরে, ব্যথা হয়। এই সমস্যা দূর করতে রোজ কয়েক কুচি আদা খেতে পারেন। আদার রস খেলেও উপকার পাবেন অনেক। 

অন্যান্য আরও অনেক কাজেই সাহায্য করে আদা 

  • আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আদা। তাই সংক্রমণ রুখতে রোজ আদা খাওয়া উচিত। 
  • সকালে উঠে অনেকের শরীরে অস্বস্তি হয়। কারও বা গাড়ি চড়লেই গা গোলায়। এইসব সমস্যা নিমেষে দূর করে কয়েক কুচি আদা। 
  • ব্লাড সুগারের মাত্রা কমিয়ে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আদা। তাই ব্লাড সুগারের সমস্যা থাকলে নিয়মিত খেতে পারেন আদা। 
  • আমাদের হৃদযন্ত্রের স্বাস্থ্যের খেয়াল রাখতে সাহায্য করে আদা। এর পাশাপাশি কমায় ওজনও। আদার রস মেটাবলিজম রেট বাড়ায়। 

আরও পড়ুন- শীতের মরশুমে ত্বকের রুক্ষ-শুষ্ক ভাব কমাতে খেতে পারেন এই ৫ ধরনের পানীয়, কীভাবে উপকার পাবেন? 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget