এক্সপ্লোর

Ginger Water Benefits: আদাজলের এত গুণ ! কেন খাবেন এই পানীয়? কী কী উপকারই বা পাবেন?

Ginger Water: আদা মেশানো জল খেলে আপনার হার্ট ভাল থাকবে। হৃদযন্ত্রের সমস্যা কমবে। হার্ট অ্যাটাক, স্ট্রোক এইসব হওয়ার প্রবণতা কমবে।

Ginger Water Benefits: ওজন কমানোর (Weight Loss) জন্য কিংবা বদহজমের (Indigestion) সমস্যা এড়ানোর জন্য জলের সঙ্গে অনেক ধরনের মশলা মিশিয়েই আমরা খেয়ে থাকে। এর মধ্যে অন্যতম হল আদাজল (Ginger Water)। গরম জলের আদার রস মিশিয়ে খেতে পারেন। অথবা আদা জলের মধ্যে দিয়ে ফুটিয়ে তা ছেঁকে নিয়ে খেতে পারেন। যেভাবেই এই পানীয় (Ginger Water Benefits) খান না কেন, উপকার অনেক। প্রবাদ আছে 'আদাজল খেয়ে লেগে পড়'... আক্ষরিক অর্থেই আদাজলের রয়েছে অনেক গুণ। 

আদাজল কেন খাবেন, খেলে কী কী উপকার পাবেন, দেখে নিন সেই তালিকা 

  • আদাজল খেলে অনেকক্ষণ পেট ভরা থাকবে। এছাড়াও আদাজল আমাদের ওজন কমাতে সাহায্য করে। ফ্যাট ঝরিয়ে ওজন নিয়ন্ত্রণে রাখে আদাজল। তাই সকালবেলায় খালিপেটে আদাজল খেতে পারেন। এক্ষেত্রে গরম জল ব্যবহার করাই ভাল। 
  • অ্যান্টি-ইনফ্লেমেটরি উপকরণ রয়েছে আদার মধ্যে। আদা মেশানো জল খেলে ত্বকের বিভিন্ন সমস্যা দূর হয়। ত্বকের র‍্যাহস, অ্যালার্জি, ব্রনর সমস্যা, বলিরেখা দূর করবে এই পানীয়। ত্বকের কালচে দাগছোপ দূর করে উজ্জ্বলভাব বজায় রাখবে এই আদাজল। 
  • পিরিয়ডের সময় অনেকেরই প্রচণ্ড পেটে ব্যথা হয়। এই ব্যথা কমাতে সাহায্যে করে আদাজল। এছাড়াও আদা খাবার হজম করাতে সাহায্য করে। বদহজমের সমস্যা দূর হলে অ্যাসিডিটি, গ্যাস হবে না। তাই যাঁদের এইসব সমস্যা রয়েছে তাঁরা নিয়মিত আদাজল খেতে পারেন। কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করে আদা মেশানো জল। 
  • আদার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস। আদা মেশানো জল খেলে আপনার হার্ট ভাল থাকবে। হৃদযন্ত্রের সমস্যা কমবে। হার্ট অ্যাটাক, স্ট্রোক এইসব হওয়ার প্রবণতা কমবে। কোলেস্টেরলের মাত্রা কমাতেও সাহায্য করে আদা। কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকলে আমাদের হৃদযন্ত্রের স্বাস্থ্য ভাল থাকবে।
  • আদাজল খেলে পেশীর যন্ত্রণা কমবে। পেশীতে চোট-আঘাত থাকলে তা সেরে যাবে। তাই যাঁরা পেশীতে চোট পেয়েছেন তাঁরা নিরাময়ের জন্য গরম জলে আদা মিশিয়ে খেতে পারেন। উপকার পাবেন। 

আরও পড়ুন- রান্নায় তেঁতুল কেন ব্যবহার করবেন? শুধুই কি স্বাদ, নাকি এর রয়েছে আরও গুণ? 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget