এক্সপ্লোর

Google Doodle Today: শিক্ষাবিদ ফতিমা শেখের জন্মবার্ষিকীতে বিশেষ শ্রদ্ধা নিবেদন গুগল ডুডলের

সমাজের পিছিয়ে পড়া মানুষদের শিক্ষাদান করে তাঁদের সমাজে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন ফতিমা শেখ। তাঁর এই মহান কাজের জন্য সমাজের তৎকালীন প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে অনেক বাধাও পেতে হয়।

নয়াদিল্লি: আজ ৯ জানুয়ারি। আজ জন্মবার্ষিকী শিক্ষাবিদ (Educationist) এবং নারীবাদী (Feminist) ফতিমা শেখের (Fatima Sheikh Birth Anniversary)। যাঁকে দেশের প্রথম মুসলিম মহিলা শিক্ষিকা হিসেবে মনে করা হয়। গুগল ডুডলের (Google Doodle) পক্ষ থেকে শিক্ষাবিদ ফতিমা শেখের জন্মবার্ষিকীতে বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। 

ফতিমা শেখ (Fatima Sheikh) জন্মগ্রহণ করেন ১৮৩১ সালে পুনেতে। তিনি তাঁর ভাই উসমানের সঙ্গে থাকতেন। সমাজ সংস্কারক জ্যোতিরাও ফুলে এবং সাবিত্রীবাঈ ফুলের সঙ্গে একত্র এবং মিলিত হয়ে ফতিমা শেখ ১৮৪৮ সালে প্রথম মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। সমাজের নিম্নবর্ণের মানুষকে শিক্ষিত করার চেষ্টা করেন তাঁরা। আর সেই কাজের খেসারত হিসেবে জ্যোতিরাও ফুলে ও সাবিত্রীবাঈ ফুলেকে ঘরছাড়া হতে হয়। সেই সময় ফতিমা শেখ ও তাঁর ভাই উসমান তাঁদের জন্য নিজেদের বাড়ির দরজা খুলে দেন। পরবর্তীতে তাঁদের বাড়ি থেকেই সমাজের পিছিয়ে পড়া মানুষ, মুসলিম মহিলা, দলিত ও শিশুদের পাঠদান শুরু হয়।

আরও পড়ুন - Thyroid Awareness Month: কোন লক্ষণ দেখে বুঝবেন থাইরয়েডের সমস্যা দেখা দিয়েছে?

সমাজের পিছিয়ে পড়া মানুষদের শিক্ষাদান করে তাঁদের সমাজে এগিয়ে নিয়ে যাওয়ার ও তাঁদের ভবিষ্যত উজ্জ্বল করার স্বপ্ন দেখেছিলেন ফতিমা শেখ। তাঁর এই মহান কাজের জন্য সমাজের তৎকালীন প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে অনেক বাধাও পেতে হয়। কিন্তু নিজের কাজে অবিচল ছিলেন ফতিমা শেখ। মহিলাদের শিক্ষাদানে জন্য আজীবন লড়াই করে গিয়েছেন। শিক্ষা দানের সঙ্গে করে করেছেন অনেক সামাজিক উন্নয়নের কাজও। পুরুষতান্ত্রিক সমাজের কাছে মাথা নত করেননি তিনি। তৎকালীন সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে শিক্ষাবিস্তারে ফতিমা শেখের বিশেষ ভূমিকা মনে রেখে তাঁর জন্মবার্ষিকীতে (Fatima Sheikh 191st birth anniversary) শ্রদ্ধা জানাচ্ছে গুগল ডুডল (Google Doodle)।

আরও পড়ুন - Cold, Flu vs COVID-19 Symptoms: সাধারণ ঠান্ডা লাগা, ফ্লু নাকি করোনা আক্রান্ত? বুঝবেন কীভাবে?

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget