এক্সপ্লোর

Headache Remedies: মাথার যন্ত্রণায় মন বসছে না কাজে ? ৬ পানীয় চাঙ্গা করবে কয়েক মিনিটে

Drinks To Reduce Headache: মাথার যন্ত্রণায় অনেক সময় কাজ করা দায় হয়ে যায়। এই সমস্যা থেকে ছয়টি পানীয় রেহাই দিতে পারে।

কলকাতা: কাজ করতে করতে প্রচণ্ড মাথা ধরে গিয়েছে। ঝিমুনি আসছে মাঝে মাঝেই‌‌। কাজ করতে ইচ্ছে করছে না। এমন ঘটনাগুলি অনেকের সঙ্গেই ঘটে থাকে‌। মাথা ধরা ছাড়াতে অনেকেই চায়ের উপর ভরসা রাখেন। তবে চায়েরও নানা প্রকারভেদ রয়েছে। কিছু নির্দিষ্ট চা এক মিনিটেই চাঙ্গা করে দেয় মেজাজ। আবার চা ছাড়াও কিছু পানীয় রয়েছে‌‌। সেই পানীয় নিয়ম করে খেলে  মাথা নিয়ে মাথা ব্যথা কমবে।

মাথা ধরা কমাবে এই পানীয়গুলি (drinks to reduce headache)

গ্রিন টি: প্রথমে চায়ের নাম দিয়েই শুরু করা যাক। মাথা ধরা কমাতে ওস্তাদ গ্রিন টি। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে‌। এই বিশেষ উপাদানটি আমাদের মস্তিষ্কের অক্সিডেটিভ স্ট্রেস কমায়‌। তাই মাথা ধরাও ছেড়ে যায় কিছুক্ষণে। 

আদা চা: আদা চায়ের মধ্যে জিঞ্জেরল নামের বিশেষ পুষ্টিগুণ রয়েছে। এটি মাইগ্রেনের সমস্যা (migraine remedies) হলেও দারুণ কাজ দেয়। তাই শুধু চা না খেয়ে আদা চা বেছে নিতে পারেন নিজের জন্য।

পুদিনা পাতার চা: মাথা ধরার সমস্যা দ্রুত থেকে রেহাই দেয় পুদিনা পাতার চা। পিপারমিন্ট বা মিন্ট চায়ে অ্যানালজেসিক প্রভাব রয়েছে‌। তাই এটি ব্যথা ভোলায় সহজেই। এছাড়াও অতিরিক্ত দুশ্চিন্তা বা টেনশন হলেও এই চা খাওয়া ভাল‌। এর পাশাপাশি মাইগ্রেনের সমস্যাতেও (migraine attack) পুদিনা পাতার চা দারুণ উপকারী। ক্যাফেইন নেই এই চায়ে। তাই নিয়ম করে খেলে ঘুমের সমস্যা হবে না।

অন্য পানীয়ও মাথা ধরা কমায় !

গরম লেবু জল: ব্রেনকে চাঙ্গা করতে দারুণ কাজ করে লেবুর জল। এটি হালকা গরম করে খেয়ে নিন এক গ্লাস। এর ভিটামিন সি শরীরের টক্সিন ধুয়ে বার করে দেয়। এর ফলে ব্রেনের স্ট্রেস অনেকটাই কমে যায়।

আমন্ড দুধ: আমন্ডের মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম রয়েছে। আমন্ড দুধ খেলে ডিহাইড্রেশনের সমস্যা (dehydration remedies) অনেকটাই কমে যায়। ফলে ব্রেন চাঙ্গা হয়ে ওঠে।

জল: শুনতে অবাক লাগলেও এটা সত্যি। জল মাথা ধরার সমস্যা সহজেই কমাতে পারে। শরীরে জল কমে গেলে ডিহাইড্রেশনের সমস্যা হয়‌। ডিহাইড্রেশনের সমস্যা হলে মস্তিষ্কের কোশগুলিই সেই সমস্যায় ভুগতে থাকে। আমাদের ব্রেনের অধিকাংশটাই জল‌। তাই জলের মাত্রা ঠিক থাকলে মাথা ঠিকমতো কাজ করে‌।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Cough types: কাশিরও আছে রকমফের ! কোনটায় ভয় কোনটায় নয় ?

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget