এক্সপ্লোর

Hair Oil: গরমের মরসুমে কোন কোন তেল দিয়ে চুলে ম্যাসাজ করতে পারবেন? কী কী সমস্যা দূর হবে?

Hair Care Tips: গরমের দিনেও শ্যাম্পু করার আগে নিশ্চিন্তে চুলে তেল ম্যাসাজ করতে পারবেন। গরমের মরসুমে কোন কোন তেল দিয়ে চুলে ম্যাসাজ করতে পারবেন, একনজরে সেটা দেখে নিন।

Hair Oil: গরমকালে অনেকেই চুলে তেল ম্যাসাজ (Hair Oil Massage) করার আগে দু'বার ভাবেন। এমন ধারণা অনেকেরই রয়েছে যে গরমের মরসুমে চুলে তেল দিলে মাথার তালু এবং চুল আরও চিটচিটে হয়ে যাবে (Hair Care Tips)। তবে বিষয়টা তেমন নয়। গরমের দিনেও শ্যাম্পু করার আগে নিশ্চিন্তে চুলে তেল ম্যাসাজ করতে পারবেন। গরমের মরসুমে কোন কোন তেল দিয়ে চুলে ম্যাসাজ করতে পারবেন, একনজরে সেটা দেখে নিন।

আমন্ড অয়েল- চুলের ক্ষেত্রে মূলত চুল পড়ার পাশাপাশি চুলের গঠন খারাপ হয়ে যাওয়া, ডগা ফেটে যাওয়া, চুল পাতলা, রুক্ষ ও শুষ্ক হয়ে যাওয়া এইসব সমস্যায় ভোগেন অনেকেই। আমন্ড অয়েলের মধ্যে রয়েছে ভিটামিন ই। এই তেল নতুন চুল গজাতে সাহায্য করে। এছাড়াও দ্রুতহারে চুল বাড়তে, চুলের ডগা ফাটার সমস্যা দূর করতেও কাজে লাগে। এর পাশাপাশি চুলের লালচে ভাব, রুক্ষ-শুষ্ক হয়ে যাওয়ার সমস্যাও কমায়। চুলের গঠন সুদৃঢ় করে। হেয়ার ফলিকল ভাল রাখে।

জোজোবা অয়েল- এই তেল দিয়েও গরমের দিনে চুলে ম্যাসাজ করতে পারেন। দুর্বল চুলের ক্ষেত্রে এই তেল দারুণ ভাবে কাজে লাগে। জোজোবা তেলের মধ্যে রয়েছে oleic ও behenic অ্যাসিড রয়েছে। এই দুই উপকরণ চুলের রুক্ষ, শুষ্ক ভাব দূর করে। হেয়ার ফলিকলের গঠন শক্ত করে। ফলে সহজে চুল ঝরে যায় না। চুলের গোড়া শক্ত করতেও কাজে লাগে এই জোজোবা অয়েল। এছাড়াও ভঙ্গুর চুলের সমস্যা দূর করে এই তেল।

নারকেল তেল- সারাবছরই নারকেল তেল দিয়ে চুলের যত্ন করা সম্ভব। চুলে ম্যাসাজের জন্য এই তেল সবচেয়ে ভাল। নারকেল তেলে রয়েছে ভিটামিন এবং ফ্যাটি অ্যাসিড যা খুশকির সমস্যা দূর করে। এছাড়াও চুল বৃদ্ধিতে, নতুন চুল গজাতেও সাহায্য করে নারকেল তেল। আপনার মাথার তালু বা স্ক্যাল্প খুব শুষ্ক থাকলে সেই সমস্যাও দূর করে এই তেল। 

অলিভ অয়েল- এই তেল শুধু বডি অয়েল হিসেবেই ব্যবহার হয় না। ভোজ্য তেল হিসেবেও অলিভ অয়েলের ব্যবহার রয়েছে। এর পাশাপাশি চুলের যত্নেও ব্যবহার করা যায় অলিভ অয়েল। অ্যান্টি-ইনফ্লেমেটরি উপকরণ রয়েছে এই তেলের মধ্যে। তার ফলে এই তেল দিয়ে চুলে ম্যাসাজ করলে স্ক্যাল্পের একাধিক সমস্যা দূর হয়। যেমন- র‍্যাম, চুলকানি, রুক্ষ-শুষ্ক ভাব দূর হয়। এছাড়াও চুলের গোড়া শক্ত করতে, নতুন চুল গজাতে, চুলের বৃদ্ধিতেও কাজে লাগে অলিভ অয়েল।

অ্যাভোকাডো অয়েল- এই তেল দিয়েও চুলে ম্যাসাজ করতে পারেন। একাধিক ভিটামিন (এ, বি, ডি, ই) রয়েছে অ্যাভোকাডো অয়েলের মধ্যে। অনেকেরই দেখা যায় চুল মাঝখান থেকে ভেঙে যায়। এর পাশাপাশি থাকে ডগা ফাটার সমস্যা। অ্যাভোকাডো অয়েল এই ভঙ্গুর চুলের সমস্যা দূরে করে এবং সবদিক থেকেই চুলের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে।

আরও পড়ুন- ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য কী কী খেতে পারেন? রইল তারই তালিকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget