এক্সপ্লোর

Grey Hair: মাঝেমধ্যেই উঁকি দিচ্ছে দু-একটা সাদা চুল? বাড়িতে তৈরি করা তেল দিয়েই মিটবে সমস্যা

Homemade Hair Oil: চুলের জন্য মেথি খুবই জরুরি একটি উপকরণ। নারকেল তেলের মধ্যে মেথি দিয়ে ভাল করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মেথি তেল। এই তেল ব্যবহার করুন পাকা চুলের সমস্যা কমাতে।

Grey Hair: একটা-দুটো চুল পেকে গিয়েছে আপনার? আয়নার সামনে চুল আঁচড়াতে দাঁড়ালেই আজকাল মন খারাপ হয়ে যাচ্ছে? অকালে চুল পেকে যাওয়ার সমস্যা আজকাল অনেকের মধ্যেই দেখা যায়। ঘরোয়া টোটকাতেই রয়েছে এর সমাধান। অসময়ে চুল সাদা হয়ে যাওয়া রুখতে চাইলে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা কিছু তেল চুল ব্যবহার করতে হবে। তাহলেই মিলবে সমাধান। চুলে তেল ব্যবহারের সময় কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। 

১। চুলে আলতো হাতে তেল ম্যাসাজ করতে হবে। বিশেষ করে যাঁদের চুল খুব রুক্ষ-শুষ্ক তাঁরা চুলের লম্বা অংশে অবশ্যই তেল লাগাবেন। 

২। মাথার তালুতেও আলাদা করে তেল ম্যাসাজ করতে হবে। তবে আলতো হাতে। বেশি জোরে ঘষা চলবে না। এতে চুলে গোড়া আলগা হয়ে চুল পড়ার সমস্যা বাড়তে পারে। 

এবার দেখে নেওয়া যাক ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে সহজেই কোন কোন তেল আপনি তৈরি করতে পারবেন যা ব্যবহার করলে চুল পেকে যাওয়ার সমস্যা কমবে 

  • নারকেল তেল চুলের জন্য সবসময়েই ভাল। এর সঙ্গে কারিপাতা দিয়ে ফুটিয়ে নিন। এবার তেল কিছুটা ঠান্ডা হলে, হাল্কা গরম থাকা অবস্থায় ওই তেল মাথার তালু এবং চুলের লম্বা অংশে লাগিয়ে নিন। এই তেল চুলের গোড়া মজবুত করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়ার সমস্যা কমায়, খুশকির সমস্যাও কমায়। এর পাশাপাশি চুল পেকে যাওয়ার প্রবণতাও কমায় এই তেল। 
  • আমলকি চুলের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ। আমন্ড থেকে তৈরি করা তেলের মধ্যে আমলকি দিয়ে ফুটিয়ে নেওয়া প্রয়োজন। প্রচুর ভিটামিন রয়েছে আমলকি এবং আমন্ড তেলে। এইসব ভিটামিন চুলের সাধারণ কালো রঙে ধরে রাখতে সাহায্য করে। 
  • জবা ফুল ভালভাবে পেস্ট করে নিয়ে মিশিয়ে নিতে হবে নারকেল তেলের মধ্যে। তারপর ওই তেল চুলে লাগাতে পারলে পাকা চুলের সমস্যা কমবে। 
  • চুলের জন্য মেথি খুবই জরুরি একটি উপকরণ। নারকেল তেলের মধ্যে মেথি দিয়ে ভাল করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মেথি তেল। শ্যাম্পু করার আগে এই তেল চুলে ম্যাসাজ করে নিন। অনেক উপকার পাবেন। 
  • তিল চুলের স্বাস্থ্য ভাল রাখার জন্য একটি প্রয়োজনীয় উপকরণ। সাদা হোক কিংবা কালো তিল, নারকেল তেলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিন। তারপর ঠান্ডা করে ওই তিল তেল চুলে ব্যবহার করতে পারেন। 

আরও পড়ুন- শুধু চিয়া সিড নয়, হাজার গুণ অন্যান্য কিছু বীজেও, রোজ পাতে রাখছেন তো? 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget