এক্সপ্লোর

Hair Fall Problem: মাথায় চিরুনি দিলেই ঝরছে চুল? সমস্যা এড়াতে মানতেই হবে এই নিয়মগুলি

Hair Fall: পুষ্টিকর খাবার খেতে হবে চুলের স্বাস্থ্য ভাল রাখতে চাইলে। ভাজাভুজি, মশলাদার খাবার এড়িয়ে চলায় শ্রেয়। হাল্কা, সহজপাচ্য খাবার খেতে হবে।

Hair Fall Problem: চুল পড়ার (Hair Fall) সমস্যায় জেরবার আপনি? মাথায় চিরুনি দিলেই ঝরছে চুল? তাহলে নিজের দৈনন্দিন জীবনশৈলীতে (Daily Lifestyle Change) কিছু পরিবর্তন করতে হবে আপনাকে। এক্ষেত্রে সবার আগে নজর দিতে হবে খাওয়া-দাওয়ার (Food Habits) দিকে। প্রসঙ্গত উল্লেখ্য, আপনি কী ধরনের খাবার খাচ্ছেন তার উপরে অনেকটাই নির্ভর করে চুলের স্বাস্থ্য। এছাড়াও রয়েছে আরও বেশ কয়েকটি নিয়ম, যেগুলি সঠিক ভাবে মেনে চলতে পারলেই চুল পড়ার সমস্যা কমবে। 

সবার আগে নজর দিন খাওয়া-দাওয়ায় 

পুষ্টিকর খাবার খেতে হবে চুলের স্বাস্থ্য ভাল রাখতে চাইলে। ভাজাভুজি, মশলাদার খাবার এড়িয়ে চলায় শ্রেয়। হাল্কা, সহজপাচ্য খাবার খেতে হবে। কারণ নাহলে আপনার লিভারের স্বাস্থ্য খারাপ হবে এবং তার সরাসরি প্রভাব পড়বে চুলের উপর। বিভিন্ন ধরনের বাদাম, শাকসবজি, প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে। প্রোটিনজাতীয় খাবার কোলাজেন উৎপাদনে সাহায্য করে। এই কোলাজেন এক প্রকারের বিশেষ ধরনের প্রোটিন যা চুলের স্বাস্থ্যের সার্বিকভাবে খেয়াল রাখে। 

পরিমিত জল খাওয়া খুবই জরুরি 

চুল পড়া-সহ চুলের একাধিক সমস্যার সমাধানে সবার প্রথমে খেয়াল করুন আপনি ঠিক পরিমাণ জল প্রতিদিন খাচ্ছেন কিনা। শরীর হাইড্রেটেড রাখতে হবে। জলের ঘাটতি অর্থাৎ ডিহাইড্রেশনের সমস্যা বাড়লে চুল এবং মাথার তালু বা স্ক্যাল্প রুক্ষ-শুষ্ক হয়ে যাবে। আর তার থেকে বাড়বে চুল পড়ার সমস্যা। কারণ রুক্ষ চুলের গঠন ঠিক থাকে না। গোড়া শক্ত-মজবুত হয় না। তাই সহজে ঝরে যায়। 

চুল পড়ার সমস্যা কমাতে আর যে বিষয়গুলি নজরে রাখবেন সেগুলি হল 

  • স্ট্রেসের কারণে আমাদের অত্যধিক চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। স্ট্রেস একাধিক কারণে হয়। স্ট্রেস কমাতে নিয়মিত যোগাসন অভ্যাস করুন। মেডিটেশন বা ধ্যান করুন। প্রয়োজনে প্রশিক্ষকের পরামর্শ নিন। স্ট্রেস একেবারেই কমবে না চাইলে অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। 
  • অনেকসময় ওষুধের প্রভাবে চুল পড়ার সমস্যা বাড়ে। যদি কোনও রোগের কারণে আপনাকে ডাক্তার কোনও ওষুধ খেতে দেন এবং আপনি দেখছেন যে তার পরেই চুল পড়ার সমস্যা বেড়েছে, তাহলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। 
  • এছাড়াও সঠিক চিরুনি ব্যবহার না করলে, ভেজা চুল আঁচড়ালে, ভেজা চুল জোরে ঘষে মুছলে বাড়বে চুল পড়ার সমস্যা। তাই চুল পড়ার সমস্যা কমাতে চাইলে এইসব অভ্যাস এড়িয়ে চলতে হবে। 

আরও পড়ুন- মেদ ঝরাতে একেবারেই বাদ দিয়েছেন 'ফ্যাটি ফুড', এই চার খাবার খেলে মিলবে উপকার 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Heath News : টানা কাশি মানেই সর্দি-গর্মি নয় ! শিকড় আরও গভীরে, বড় ভুল ভাঙালেন চিকিৎসক
টানা কাশি মানেই সর্দি-গর্মি নয় ! শিকড় আরও গভীরে, বড় ভুল ভাঙালেন চিকিৎসক
Ayushman Bharat Card: আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার পরিষেবা নিয়ে নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার পরিষেবা নিয়ে নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

ভিডিও

Jagaddal News: মদের আসরে বচসা ঘিরে উত্তেজনা, জগদ্দলের তিনসুকিয়ায় খুন !
Birbhum News: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল
Haroa News: বোমাবাজিতে উত্তপ্ত হাড়োয়া! আহত ৫ বিজেপি কর্মী-সমর্থক
School Syllabus : রাজ্যে নতুন সরকার আসার পর এবার বদল আসছে মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে | ABP Ananda
Kolkata News : স্কুলে কেন আন্তর্জাতিক দার্শনিক, রাজনীতিবিদদের ছবি? অম্বেডকর, নেতাজির ছবি কোথায়?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget