এক্সপ্লোর

Hair Problems: চুলে রিসিডিং হেয়ারলাইনের সমস্যা কেন দেখা দেয়? কেন এটি উদ্বেগের কারণ?

Receding Hairline: রিসিডিং হেয়ারলাইন হল মাথার তালু বা স্ক্যাল্পের সামনের দিকের অংশ থেকে চুল উঠে ফাঁকা হয়ে যাওয়ার সমস্যা। অর্থাৎ মাথার ক্রাউন এরিয়ার চুল পাতলা হয়ে যায়।

Hair Problems: চুলের একাধিক সমস্যায় (Hair Problems)  জেরবার কমবেশি সকলেই। চুল পড়া, ডগা ফেটে যাওয়া, রুক্ষ-শুষ্ক ভাব, লালচে রঙ হয়ে যাওয়া এইসব তো রয়েইছে। চুলের আর একটি গুরুতর সমস্যা হল রিসিডিং হেয়ারলাইন (RecedingHairline)। নারী, পুরুষ নির্বিশেষে এই সমস্যা দেখা দিতে পারে। 

রিসিডিং হেয়ারলাইন আসলে কী?

রিসিডিং হেয়ারলাইন হল মাথার তালু বা স্ক্যাল্পের সামনের দিকের অংশ থেকে চুল উঠে ফাঁকা হয়ে যাওয়ার সমস্যা। অর্থাৎ মাথার ক্রাউন এরিয়ার চুল পাতলা হয়ে যায়। এই রিসিডিং হেয়ারলাইনের সমস্যা দেখা দিলে কপাল চওড়া হয়ে যেতে পারে পারে। চওড়া হতে পারে চুলের সিঁথির অংশ। মূল কথা হল মাথার সামনের অংশের চুল পাতলা হয়ে টাক পড়ার প্রবণতা দেখা দিতে পারে। উল্লখিত সমস্যা গুলোর মধ্যে যেকোনও একটি আপনার দেখা দেয় তাহলে সময় থাকতেই সতর্ক হওয়া প্রয়োজন এবং অবশ্যই পরামর্শ নিতে হবে একজন বিশেষজ্ঞের। এছাড়াও প্রতিদিনের জীবনশৈলীতে কিছু নিয়ম মেনে চলাও প্রয়োজন। 

কেন দেখা দেয় চুলের এই সমস্যা

রিসিডিং হেয়ারলাইন বা স্ক্যাল্পের ক্রাউন এরিয়া থেকে চুল পাতলা হয়ে যাওয়ার সমস্যা বয়স বাড়লে অর্থাৎ এজিংয়ের কারণে দেখা যায়। এছাড়াও জিনগত ভাবে এই সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি চুলের সঠিকভাবে যত্ন না হলে এবং খাওয়া দাওয়ার অভ্যাস সঠিক না থাকলেও রিসিভিং হেয়ারলাইনের সমস্যা দেখা দিতে পারে।

রিসিডিং হেয়ারলাইনের সমস্যা দূর করার জন্য আপনি নিজে কী কী সতর্কতা অবলম্বন করতে পারেন সেগুলো একনজরে দেখে নেওয়া যাক

খাদ্যাভ্যাস- চুলের যেকোনও সমস্যা দূর করার ক্ষেত্রেই সবার আগে দৈনন্দিন খাদ্যাভ্যাসে নজর দেওয়া প্রয়োজন। পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হবে। ফল, সবুজ শাকসবজি, ড্রাই ফ্রুটস এইসব খাবারের মধ্যে রয়েছে ভিটামিন, মিনারেলস, প্রোটিন। এই উপকরণগুলি চুলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অয়েল ম্যাসাজ- চুলে নিয়মিত তেল ম্যাসাজ করতে হবে। এর জন্য নারকেল তেল, আমন্ড অয়েল, অলিভ অয়েল এইসব ব্যবহার করতে পারেন। মাথায় তেল ম্যাসাজ করলে আপনার স্ক্যাল্পে ভালভাবে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সম্পন্ন হবে। এছাড়াও খুলে যাবে হেয়ার ফলিকলগুলির মুখ। তার ফলে নতুন চুল গজাতে পারে। এছাড়াও চুলে তেল ম্যাসাজ করলে চুলের গঠন সুদৃঢ় ও মজবুত হবে।

শ্যাম্পু বেছে নিতে সাবধান- চুলে কোন ধরনের শ্যাম্পু ব্যবহার করছেন তার উপরেও আপনার চুলের স্বাস্থ্য নির্ভর করবেন। শ্যাম্পু নির্বাচন করার সময় অবশ্যই দেখা নিন তা সালফেট এবং প্যারাবিন মুক্ত কিনা। কন্ডিশনারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এইসব রাসায়নিক ছাড়া শ্যাম্পু, কন্ডিশনার ব্যবহার করে চুল এবং স্ক্যাল্পের দুইয়ের স্বাস্থ্যই ভাল থাকবে।

বাইরে বেরোলে প্রয়োজন সুরক্ষা- রাস্তাঘাটে বেরোলে চুলকে রক্ষা করতে হবে রোদ, ধুলোবালি সবকিছু থেকেই। সম্ভব হলে পাতলা স্কার্প বা ওড়না জাতীয় কিছু চুলে বেঁধে নিন। আর রাস্তায় বেরোলে চুল খোলা না রাখাই ভাল। দূষণের চুলের মারাত্মক ক্ষতি হয়। একধাক্কায় বাড়তে পারে চুল পড়ার সমস্যা। উল্লিখিত পরামর্শগুলি তো বছরভর মেনে চলা প্রয়োজন। তাহলে চুলের অবস্থা অনেকটাই ভাল থাকবে। তবে সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার ব্যাপারে দেরি করলে চলবে না।

আরও পড়ুন- পুজোর আগে শেষমুহূর্তে চুলের পরিচর্যা, করাতে পারেন 'হেয়ার বোটক্স', খুঁটিনাটির হদিশ দিলেন বিশেষজ্ঞ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Covid 19 : অন্ধ্রপ্রদেশে রাজ্যে বাড়ছে কোভিড, পরপর আক্রান্ত, প্রাণ গেল ৪ জনের
অন্ধ্রপ্রদেশে রাজ্যে বাড়ছে কোভিড, পরপর আক্রান্ত, প্রাণ গেল ৪ জনের
New COVID Cases: প্যান্ডেমিক নয়, কোভিড এখন এন্ডেমিক, তাও কাদের সতর্ক থাকতে হবে? ঝুঁকি এড়াবেন কী করে?
প্যান্ডেমিক নয়, কোভিড এখন এন্ডেমিক, তাও কাদের সতর্ক থাকতে হবে? ঝুঁকি এড়াবেন কী করে?
Tata Memorial Centre: ক্যান্সার রোগীদের উপর পেঁপে পাতার টোটকা? টাটা মেমোরিয়ালের গবেষণা ঘিরে বিতর্ক, তারা জানাল…
ক্যান্সার রোগীদের উপর পেঁপে পাতার টোটকা? টাটা মেমোরিয়ালের গবেষণা ঘিরে বিতর্ক, তারা জানাল…
Medicines Prices Cap: নিত্য প্রয়োজনের ৩৯টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র, হার্ট, ডায়বিটিস, ক্যান্সার…আর কোন কোন রোগে খরচ বাঁচবে জেনে নিন
নিত্য প্রয়োজনের ৩৯টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র, হার্ট, ডায়বিটিস, ক্যান্সার…আর কোন কোন রোগে খরচ বাঁচবে জেনে নিন

ভিডিও

Abhishek Banerjee News: ‘অবৈধ সাংসদের অবৈধ অফিস ভাঙা হল’, অভিষেকের অফিসে বুলডোজার চলা প্রসঙ্গে বললেন অভিজিৎ দাস ববি
Abhishek Banerjee: 'গরু পাচারের অনেক তথ্য থাকতে পারে এই ল্যাপটপে', অভিষেকের অফিসের সামনে অভিযোগ এক স্থানীয়র
Amit Shah: সীমান্ত সুরক্ষায় জোর দিয়ে উত্তরকন্যায় সমন্বয় বৈঠক অমিত শাহের
Agnimitra Paul: Rajib Banerjee-র সুর বদল নিয়ে, তাঁর বিদ্রোহী হওয়া নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রা পালের
BJP News | এবার সরাসরি বিজেপি সাংসদ হয়ে যাবেন সদ্য় NCPI-এর সদস্য়রা ? | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget