এক্সপ্লোর

Black Pepper: গোলমরিচ স্বাস্থ্যের জন্য কতটা উপকারী?

Black Pepper Health Benefits: একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক, শুধু রান্নার স্বাদ বৃদ্ধিতেই নয়, শরীর স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এই গোলমরিচ।

কলকাতা: স্যুপ অথবা স্যালাড, সব কিছুতেই ব্যবহার করা হয় গোলমরিচ (Black Pepper)। এর ঝাঁঝালো স্বাদ শরীর এবং মনকে করে তোলে সতেজ। কয়েকটা গোল গোল কালো দানা। তারমধ্যেই রয়েছে হাজারো গুণ। শরীরে মেদ ঝরাতে কত দৌড়ঝাঁপই না করেন সকলে। জানেন কি, গোলমরিচের মধ্যেই রয়েছে সেই আশ্চর্য ক্ষমতা। জটিল সর্দি-কাশির সমস্যা থেকেও রক্ষা করে গোলমরিচ। এছাড়াও গোলমরিচের উপকারিতা অনেক। একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক, শুধু রান্নার স্বাদ বৃদ্ধিতেই নয়, শরীর স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এই গোলমরিচ (Black Pepper Health Benefits)।

গোলমরিচের উপকারিতা-

১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গোলমরিচ শুধু স্বাদের জন্য নয় বরং বিভিন্ন রোগের ওষুধও বটে। জেনে অবাক হবেন যে, সর্দি-কাশির ক্ষেত্রে গোলমরিচ অত্যন্ত কার্যকরী। কিন্তু তাছাড়াও এর বেশ কিছু উপকার রয়েছে এতে। গোটা মরিচের খোসা অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে। ফলে গোলমরিচ দিয়ে খাবার বানালে শরীরের অতিরিক্ত মেদ ঝরবে খুব সহজেই।

২. গোলমরিচ মশলা বা স্বাদ বাড়ানোর জন্য খাবারে ব্যবহার করা হয়। খাবারে একটুখানি গোলমরিচের গুঁড়ো পড়লেই খাবারের স্বাদ বদলে যায়। বিশেষ করে স্যুপ কিংবা সিদ্ধ ডিম, তার উপরে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নিলে স্বাদই বেড়ে যায়। শুকনো গোলমরিচের গুঁড়ো স্বাদের জন্য প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। রোস্ট, রেজালা, বোরহানি, কাবাব, মাংস, এবং আরও অনেক অনেক খাবারে গোলমরিচ ব্যবহার করা হয়। এটা ছাড়া বোরহানি আর কাবাবের কথা ভাবাই যায় না। এ ছাড়াও পাস্তা, স্যুপ নুডুলস, স্যান্ডুইচ, ওমলেট এবং বিভিন্ন রকম চাইনিজ খাবারে গোলমরিচের ব্যবহার করা হয়।

৩. বিশেষজ্ঞদের মতে, গোলমরিচ হজমেও (Digestion) দারুণ সাহায্য করে। যাঁদের হজমের সমস্যা রয়েছে, তাঁরা গোলমরিচ রাখতে পারেন খাবারের তালিকায়। তাতে উপকার পাওয়া যায়। হজম ঠিক থাকলে কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়ার মতো সমস্যাকে এড়ানো যায়। হজমের সমস্যা থেকে অনেক রোগ শরীরে বাসা বাঁধে। ফলে সেগুলো থেকে শরীরকে রক্ষা করা যায়।

আরও পড়ুন - Headache: কোন কোন খাবারের কারণে মাথার যন্ত্রণার সমস্যা দেখা দেয়?

৪. তবে শুধু রোগ নয় কিছু কিছু বদ অভ্যাস দূর করে এই গোলমরিচ। শুনেই অবাক লাগল তো? গবেষকরা বলছেন, যাঁরা অতিরিক্ত মাত্রায় ধূমপান করেন তাদের জন্য গোলমরিচ খুবই উপকারী। গোলমরিচ দিয়ে তৈরি তেলের গন্ধ নিয়মিত সেবন করতে পারেন। কারণ, এই গোলমরিচের তেল বানিয়ে খেলে ধূমপানের প্রতি আসক্তি কমবে অনেকটাই। এছাড়া দাঁতে ক্যাভিটি বা ব্যথা থাকলে মুখে গোলমরিচ রাখতে পারেন। ব্যথা মুক্ত করতে এটি দারুণ সাহায্য করে।

৫. নাক বন্ধ থাকা, হাঁপানি ইত্যাদি থেকে মুক্তি দিতেও গোলমরিচের জুড়ি নেই। এক কাপ গরম জলে এক টেবিল চামচ গোলমরিচ এবং দুই টেবিল চামচ মধু দিয়ে খেলে শ্লেষ্মা দূর হবে। সে সঙ্গে গলা ব্যথা কমবে।

৬. এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্টস। যা শরীরের ক্যানসার কোষগুলিকে ধ্বংস করতে সাহায্য করে।

৭. মস্তিষ্ককে সচল রাখতে সাহায্য করে গোলমরিচ। নিয়মিত খাবারের তালিকায় রাখলে স্মৃতিশক্তি প্রখর হয়, অ্যালঝাইমার্স বা স্মৃতিভ্রংসের সমস্যাও প্রতিরোধ করে।

৮. মধুমেহ রোগকে প্রতিরোধ করতে সাহায্য করে গোমলরিচ। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget