এক্সপ্লোর

Lung Infection: ফুলকপি-ব্রকোলি পাতে থাকে? না জেনেই মিলছে বড় উপকার

Lifestyle Tips: নিয়মিত এই আনাজ পাতে থাকলে এড়ানো যাবে রোগও? এমন দাবিই এবার করলেন একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

কলকাতা: শীতকালে ব্রকোলি (broccoli), ফুলকপি (cauliflower), বাঁধাকপি বাঙালির পাতে থাকেই। এখন সারা বছরেই মোটামুটি ফলন হয় এই সবজিগুলির। কিন্তু এটা জানা ছিল কি নিয়মিত এই আনাজ পাতে থাকলে এড়ানো যাবে রোগও? এমন দাবিই এবার করলেন একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

সম্প্রতি ফ্রান্সিস ক্রিক ইন্সটিটিউট ( Francis Crick Institute)-এর গবেষকরা জানিয়েছেন, ইঁদুরের উপর একটি পরীক্ষা করা হয়েছে, তাতে দেখা গিয়েছে ফুলকপি, ব্রকোলি বা বাঁধাকপির মতো আনাজগুলি ফুসফুসের প্রদাহ বা সংক্রমণের সঙ্গে লড়াই করতে সক্ষম। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে Nature জার্নালে।  

ফ্রান্সিস ক্রিক ইন্সটিটিউটের গবেষকরা একটি প্রোটিনের কথা বলেছেন, তার নাম AHR বা aryl hydrocarbon receptor. এটি ফুসফুস এবং Gut বা অন্ত্রের আবরণে, Barries Site-এ পাওয়া যায়। 

ব্রকোলি, ফুলকপি, বাঁধাকপির মতো সবজিগুলিতে (cruciferous vegetables) এমন পদার্থ থাকে যা AHR -এর  dietary ‘ligands’. Ligands-এর অর্থ একটি মলিকিউল যেটি আরেকটি (তুলনায় বড়) মলিকিউলের সঙ্গে জুড়ে রয়েছে। এগুলি খাবারের মাধ্য়মে শরীরে গেলে ওই AHR-কে অ্যাক্টিভেট করে।

রোগ প্রতিরোধের জন্য immune cell-এ AHR-এর কাজকর্মের ব্য়াপারে ইতিমধ্য়েই অবগত বিজ্ঞানীরা। Nature জার্নালে প্রকাশিত এই গবেষণাপত্রে দেখানো হয়েছে ফুসফুসের এন্ডোথেলিয়াল কোষেও সমানভাবে কার্যকর AHR. 

ফুসফুসের আবরণ থাকে। দুই স্তরে সেই আবরণের একটি Endothlial Cell এবং অন্যটি Epithlial Cell. এমনভাবেই কাজ করে যাতে অক্সিজেন প্রবেশ করতে পারে কিন্তু বাইরের দূষণ, ভাইরাস বা ব্যাকটেরিয়া ঢুকতে বাধা পায়। IANS-এর প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সিস ক্রিক ইন্সটিটিউটের Immunoregulation Laboratory-এর গবেষক দলের প্রধান Andreas Wack জানিয়েছেন, এতদিন পর্যন্ত Immun Cell-এর মাধ্যমে AHR-এর কাজ দেখা হতো। এখন দেখা গিয়েছে ফুসফুস ঠিক রাখতেও AHR অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংক্রমণ হলে এই স্তরই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। 

কিন্তু এর সঙ্গে ফুলকপি, বাঁধাকপির সম্পর্ক কী? তিনি জানাচ্ছেন, যখন কেউ অসুস্থ থাকেন তখন ডায়েট মেনে চলা হয়ে ওঠে না। ফলে ফুসফুসের সমস্যা হয়। অসুস্থ হওয়ার সময়েও ব্রকোলি, ফুলকপি, বাঁধাকপির মতো সবজিগুলি (cruciferous vegetables) খেলে AHR এর কাজ ঠিকমতো হয়। যা ফুসফুস সংক্রমণের সঙ্গে লড়াই করতে সাহায্য করে। 

ইঁদুরের উপর পরীক্ষা করে এই সিদ্ধান্তে এসেছেন গবেষকরা। যখন কোনও ইঁদুরকে ফ্লু ভাইরাসে সংক্রমিত করা হয়েছে, তখন দেখা গিয়েছে ফুসফুসের Airspace -এ রক্ত রয়েছে, অর্থাৎ আস্তরণ ক্ষতিগ্রস্ত হয়েছে। যখন এই ধরনের আনাজের ডায়েট দেওয়া হয়েছে ইঁদুরগুলিকে তখন AHR অ্যাক্টিভেট হয়েছে এবং রক্তের পরিমাণ কমে গিয়েছে। এমনকী  AHR অ্যাক্টিভিটি বৃদ্ধি পেলে সংক্রমণের কারণে বেশি ওজন কমে যায় না। যখনই AHR কমিয়ে দেওয়া হয়েছে তখন ফের ফুসফুসের আস্তরণ ক্ষতি হয়ে রক্ত দেখা গিয়েছে।  

আরেকটি দিকও উঠে এসেছে। যে ইঁদুর সংক্রমিত হওয়ার পরে ওই বিশেষ ডায়েটে থাকেনি তাদের ফুসফুস বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা AHR ligand-rich diet অর্থাৎ ফুলকপি, বাঁধাকপির মতো সবির ডায়েটে ছিল তাদের ক্ষতি কম হয়েছে। তাতেই গবেষকরা এই সিদ্ধান্তে এসেছেন যে এই ধরনের আনাজ পাতে থাকলে ফুসফুসের স্বাস্থ্য ঠিক রাখতে সুবিধা হয়। পাশাপাশি সংক্রমণের সময়েও এই খাবার খেলে ভাল থাকে ফুসফুস।

আরও পড়ুন: বারবার অসুখে পড়ছেন? হাতের নাগালেই ইমিউনিটি বাড়ানোর অব্যর্থ উপায়, জানিয়ে দিলেন পুষ্টিবিদ

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget