এক্সপ্লোর

Heart Health: হৃদযন্ত্র ভাল থাকার রহস্য লুকিয়ে কোলেস্টেরলে, কী কী খেলে নিয়ন্ত্রণে থাকবে ব্যাড কোলেস্টেরলের মাত্রা

Healthy Heart: অ্যাভোকাডোতে রয়েছে মোনোস্যাচুরেটেড ফ্যাট যা ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং গুড কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করে।

Heart Health: মাঝবয়সীদের মধ্যে ক্রমশ বাড়ছে হার্ট অ্যাটাক (Heart Attacks) এবং স্ট্রোক হওয়ার প্রবণতা। অনিয়মিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাওয়া-দাওয়া এই দুই মূল কারণেই ক্রমশ খারাপ হচ্ছে হৃদযন্ত্রের স্বাস্থ্য (Heart Health)। হার্ট ভাল রাখতে চাইলে নিয়ম মেনে জীবনযাপন করতে হবে আপনাকে। নজর দিতে হবে খাওয়া-দাওয়ার দিকে। জিভের স্বাদকে গুরুত্ব কম দিয়ে স্বাস্থ্যকর খাবার খেতে হবে। শরীরচর্চার মাধ্যমে কমাতে হবে দৈহিক ওজন। 

হৃদযন্ত্রের স্বাস্থ্য ভাল রাখতে চাইলে অতি অবশ্যই কমাতে হবে ব্যাড কোলেস্টেরলের মাত্রা। কোন কোন খাবার নিয়মিত খেলে আপনার শরীরে ব্যড কোলেস্টেরলের মাত্রা কমবে এবং গুড কোলেস্টেরল সঠিক মাত্রায় বজায় থাকবে, দেখে নেওয়া যাক। 

  • ওটসে রয়েছে সলিউয়েবল ফাইবার যা কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। জলখাবারে বর্তমানে বেশ জনপ্রিয় ওটস। এই উপকরণ দিয়ে সুস্বাদু স্মুদিও তৈরি করে নেওয়া যায়। আর ওটসে ফাইবারের পরিমাণ বেশি তাই অনেকক্ষণ পেটও ভরিয়ে রাখে। 
  • স্যামন, ম্যাকারেল, সার্ডিন- এইসব ফ্যাটি ফিশ খেতে পারেন। এগুলির মধ্যে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। হৃদযন্ত্রের স্বাস্থ্যের খেয়াল রাখে এই মাছগুলি। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত মাছ খেলে কমে যাবে ব্যাড কোলেস্টেরলের মাত্রা। 
  • আমন্ড, আখরোট, পেস্তা- এই বাদামগুলি খেতে পারলে আপনার শরীরে ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমবে। রোজ সকালে দু থেকে তিনটে আমন্ড খেতে পারেন। আখরোট খেলেও ওই পরিমাণেই খাবেন। আমন্ড যেদিন সকালে খাবেন তার আগের রাতে কাচের বাটিতে জলে ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে খোসা বাদ দিয়ে খেয়ে নিন। 
  • মসুর ডালের মধ্যে রয়েছে সলিউয়েবল ফাইবার যা ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদযন্ত্রের স্বাস্থ্যের খেয়াল রাখে। এছাড়াও এই খাবার দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে। 
  • অ্যাভোকাডোতে রয়েছে মোনোস্যাচুরেটেড ফ্যাট যা ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং গুড কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করে। জলখাবারে টোস্টের সঙ্গে অ্যাভোকাডো পেস্ট তো আজকাল অনেকেই খেয়ে থাকেন। 
  • অলিভ অয়েলে করা রান্না খেলে আপনার শরীরে ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। তাই ভাল থাকবে হার্ট। তবে অলিভ অয়েল দিয়ে রান্না করলে খাবারে একটা গন্ধ লাগতে পারে। 
  • আপেলে রয়েছে পেকটিন নামের একটি সলিউয়েবল ফাইবার। এই ফাইবার শরীরে ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমায়। ফলে ভাল থাকে হার্ট। তাই প্রতিদিন একটা করে আপেল খেতে পারলে তা স্বাস্থ্যের পক্ষে ভাল। পেটের সমস্যা এড়াতে চাইলে, আপেলের খোসা বাদ দিয়ে তারপর খেতে পারলে ভাল হয়। 

আরও পড়ুন- গাঁটের যন্ত্রণায় ভুগছেন দীর্ঘদিন ? বাড়িতেই কী কী নিয়ম মেনে চললে আরাম পাবেন ? 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget