এক্সপ্লোর

Magnesium Rich Foods: ভাল ঘুমের জন্য কোন 'মিনারেলস' যুক্ত খাবার রোজ অল্প করে হলেও খাওয়া উচিত ?

Better Sleep: ম্যাগনেসিয়াম - এই উপকরণ যুক্ত খাবার খেলে আমাদের স্নায়ু শান্ত হয়। তার ফলে ভালভাবে ঘুম হয়। 

Magnesium Rich Foods: নিয়মিত ঠিকভাবে ঘুম না হলে, শরীর-স্বাস্থ্যের অবনতি হতে বাধ্য। ভাল ঘুম হওয়ার জন্য আমরা অনেক সময়েই বিভিন্ন ধরনের জিনিস খেয়ে থাকি। বিশেষ করে রাতে ঘুমোতে যাওয়ার আগে বেশ কয়েক ধরনের পানীয় কিংবা খাবার খেলে, ভাল ঘুম হতে পারে। তবে এই তালিকায় সবার আগে রয়েছে ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার। ম্যাগনেসিয়াম - এই উপকরণ যুক্ত খাবার খেলে আমাদের স্নায়ু শান্ত হয়। তার ফলে ভালভাবে ঘুম হয়। 

এবার দেখে নেওয়া যাক ম্যাগনেসিয়াম সমৃদ্ধ কোন কোন খাবার খেলে আমাদের ভাল ঘুম হবে 

  • সবুজ রঙের শাকসবজি - মেনুতে পালংশাক রাখুন। রোজ না হলেও মাঝেমধ্যে। প্রতিদিন খেলে পেটের সমস্যা হতে পারে। পালংশাক ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার। আমাদের স্নায়ু শান্ত, শিথিল রাখতে সাহায্য করে পালংশাকে থাকা ম্যাগনেসিয়াম। এর ফলে রাতে ভালভাবে ঘুম হবে। ভাল ঘুম হওয়ার পাশাপাশি পালংশাক খাওয়ার আরও অনেক গুণ রয়েছে। 
  • আমন্ড এবং কুমড়োর বীজ - আমন্ড এবং কুমড়োর বীজ খেতে পারলে ভাল ঘুম হবে, কারণ এই দুই খাবারে রয়েছে ম্যাগনেসিয়াম নামের মিনারেলস বা খনিজ উপকরণ। রোজ সকালে ৩ থেকে ৪টে আমন্ড খেতে পারেন। আগের রাতে জলে ভিজিয়ে রাখুন। সকালে খোসা ছাড়িয়ে খেয়ে নিন। অন্যদিকে কুমড়োর বীজ হেলদি স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। ডাল, স্যুপ, স্মুদির মধ্যে মিশিয়ে দিতে পারেন এই কুমড়োর বীজ। আমন্ড এবং কুমড়োর বীজ খেলে হৃদযন্ত্রের স্বাস্থ্যও ভাল থাকবে। 
  • কলা - রোজ অন্তত একটা করে কলা খেতে পারেন। ম্যাগনেসিয়ামের পাশাপাশি পটাশিয়াম এবং ভিটামিন বি৬ রয়েছে কলার মধ্যে। ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম একসঙ্গে পেশী এবং স্নায়ু শান্ত রাখে। তার ফলে রাতে ভাল ঘুম হবে। ঘুম মাঝেমাঝে ভেঙে গিয়ে ব্যাঘাত হবে না। তবে বেশি কলা খেলে বদহজমের সমস্যা হতে পারে। দুধ এবং কলা একসঙ্গে খেলে তীব্র অ্যাসিডিটির সমস্যা হতে পারে। 
  • ডার্ক চকোলেট - ম্যাগনেসিয়াম ছাড়াও বেশি পরিমাণে কোকো এবং সেরেটোনিন রয়েছে ডার্ক চকোলেটের মধ্যে। ম্যাগনেসিয়াম ভাল ঘুম হতে সাহায্য করে। আর সেরেটোনিন ভাল রাখে মনমেজাজ, কমায় স্ট্রেস, উদ্বেগ। সব মিলিয়ে ভালভাবে রাতে ঘুম হবে আপনার। 
  • অ্যাভোকাডো - অ্যাভোকাডোর মধ্যে থাকা ম্যাগনেসিয়াম স্নায়ুতন্ত্রকে শিথিল এবং শান্ত রাখে। শরীরকে রিল্যাক্স রাখতে সাহায্য করে। তাই অ্যাভোকাডো খেলেও ভাল ঘুম হওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যাভোকাডোর মধ্যে থাকা হেলদি ফ্যাট হার্টের সমস্যা দূর করে। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।  

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget