এক্সপ্লোর

Warm Water Side Effects: সাতসকালে খালি পেটে গরম জল খান প্রতিদিন, কতটা উষ্ণ জল খাওয়া উচিত? দীর্ঘদিন এই অভ্যাসের ফলে কী কী সমস্যা হতে পারে?

Health Tips: প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে গরম জল খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। কতটা গরম জল খাওয়া উচিত? দীর্ঘদিন এই অভ্যাস থাকলে কী কী হতে পারে? জেনে নিন এইসব গুরুত্বপূর্ণ তথ্য।

Warm Water Side Effects: দিনের শুরুটা অনেকেই করেন হাল্কা গরম জল (Luke Warm Water) খেয়ে। কেউ শুধু গরম জল (Warm Water) খান। কেউ বা মিশিয়ে নেন পাতিলেবুর রস এবং মধু। হাল্কা গরম জল খেলে স্বাস্থ্যের জন্য তা উপকারই দেবে আপনাকে। কিন্তু যদি অতিরিক্ত গরম জল খান, এমনকি লেবু, মধু মেশানো গরম জল বা শুধু গরম জলও দীর্ঘদিন খেতে থাকেন তাহলে সমস্যা তৈরি হবে। একটানা এই ধরনের পানীয় খাওয়ার অভ্যাস না থাকাই ভাল। মাঝে মাঝে কয়েকদিন বিরতি দিয়ে তারপর আবার অভ্যাস চালু করলেই সবচেয়ে বেশি উপকার পাবেন আপনি। 

দিনের পর দিন সাতসকালে খালিপেটে গরম জল খেলে কী কী অসুবিধা হতে পারে আপনার শরীরে, জেনে নিন 

  • যদি অতিরিক্ত গরম জল খান তাহলে সবার আগে পুড়ে যেতে পারে জিভ এবং মুখের ভিতরের অংশের নরম চামড়া। একই সমস্যা দেখা যাবে গলার ভিতরের অংশ এবং খাদ্যনালীর ক্ষেত্রেও। আর একবার যদি গরম জলের প্রভাবে এইসব অংশ পুড়ে যায় তাহলে পরবর্তী ঢোঁক গেলা থেকে শুরু করে খাবার এমনকি জল খেতেও মারাত্মক সমস্যা হবে আপনার। 
  • প্রায় সকলেই জানেন গরম জল খেলে অ্যাসিডিটি, গ্যাস, বদহজম এইসব সমস্যা কমে যায়। তবে যদি অতিরিক্ত গরম জল খাওয়া হয়ে যায়, তাহলে এইসব সমস্যাই বাড়তে পারে। বিশেষ করে দেখা দেবে অ্যাসিডিটির সমস্যা। অতএব নিয়মিত খালিপেটে গরম জল খাওয়ার অভ্যাস থাকলে একদম ঈষদুষ্ণ জল অর্থাৎ ঠান্ডা ভাব কাটিয়ে তারপর খাওয়াই শ্রেয়। 
  • অতিরিক্ত গরম জল খেলে আমাদের শরীর শুষ্ক হয়ে যায়। ডিহাইড্রেশনের সমস্যাও লক্ষ্য করা যায়। 
  • দাঁতের ক্ষয় হতে পারে অতিরিক্ত গরম জলের প্রভাবে। মূলত দাঁতের এনামেল ক্ষয়ে যায়। কমজোরি হয়ে যায় আমাদের দাঁত। 
  • খাবার খাওয়ার আগে, পরে একেবারেই গরম জল খাওয়া উচিত নয়। এর ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের খাবার থেকে পুষ্টি উপকরণ শোষণ করার ক্ষমতা কমে যায়। তার ফলে শরীরে পুষ্টি উপকরণ অর্থাৎ নিউট্রিয়েন্টসের ঘাটতি হতে পারে। 
  • দীর্ঘদিন ধরে অতিরিক্ত গরম জল খাওয়ার অভ্যাস থাকলে তা আমাদের শরীরে ইলেকট্রোলাইটসের ভারসাম্য বজায় রাখতে পারে। বাড়ায় রক্তচাপ। ক্ষতি করতে পারে কিডনির। সমস্যা দেখা দেয় ঘুমের ক্ষেত্রেও। এছাড়াও বিরূপ প্রভাব ফেলে অন্ত্রের স্বাস্থ্যের উপরেও। 

অতএব সাতসকালে খালিপেটে গরম জল খেলে হাল্কা গরম জল খাওয়া উচিত। মাঝে মাঝে এই অভ্যাসে বিরতি দেওয়া জরুরি। নাহলে নানা ভাবে অবনতি হবে স্বাস্থ্যের। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন- ইচ্ছে হলেই রোজ ডাবের জল খাচ্ছেন? বিকল হতে পারে কিডনি, আর কী কী সমস্যা বাড়তে পারে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget