এক্সপ্লোর

Health Tips: কফির থেকেও বেশি এনার্জি দেবে এই খাবারগুলি, অবশ্যই রাখুন ব্রেকফাস্টের মেনুতে

Healthy Lifestyle Tips: ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ফাইবারে ভরপুর চিয়া সিড খেলে সারাদিন চাঙ্গা থাকবেন আপনি। পাবেন কফির থেকেও বেশি এনার্জি। সকালে খালি পেটে চিয়া সিড ভেজানো জল খেলে দ্রুত কমবে ওজন।

Health Tips: আমাদের পরিচিত বেশ কয়েকটি খাবার রয়েছে যেগুলি সারাদিন শরীরকে ভরপুর এনার্জি জোগান দিয়ে চাঙ্গা রাখবে। ঘনঘন চা-কফি খাওয়ার প্রয়োজন হবে না। দিনের শুরুতে, বলা ভাল ব্রেকফাস্টে এইসব খাবার মেনুতে রাখলেই সারাদিন তরতাজা থাকবেন আপনি। কাজ করলেও ঝিমানি, ক্লান্তি আসবে না। তাহলে চলুন জেনে নেওয়া যাক, এমন কোন কোন খাবার রয়েছে যেগুলি কফির থেকেও বেশি এনার্জির জোগান দেবে আপনার শরীরে। 

  • ন্যাচারাল গ্লুকোজ এবং পটাশিয়াম রয়েছে কলার মধ্যে। তাই এই ফল খেলে ইন্সট্যান্ট এনার্জি পাবেন আপনি। ব্রেকফাস্টে আপনি একটা কলা খেতেই পারেন। তবে দুধের সঙ্গে কলা খাবেন না। অবধারিত ভাবে অ্যাসিডিটি এবং বদহজম হবে। আর একদম খালি পেটেও কলা খাবেন না। রোজ কলা খেলে দিনে একবার, মানে ব্রেকফাস্টে একটা কলা খাওয়াই যথেষ্ট। পেট ভরবে, পুষ্টিও হবে, চাঙ্গাও থাকবেন আপনি। 
  • হেলদি ফ্যাট এবং প্রোটিন সমৃদ্ধ আমন্ড রোজ খেলে সারাদিন ভরপুর এনার্জি পাবেন আপনি। সকালে খালি পেটে রোজ খান জলে ভেজানো আমন্ড। তবে রোজ আমন্ড খেলে পরিমাণের দিকে সবার আগে নজর দিন। তিন-চারটের বেশি আমন্ড খাবেন না প্রতিদিন। যেদিন খাবেন, তার আগের রাতে জলে ভিজিয়ে রাখুন। কাচের পাত্রে জলের মধ্যে আমন্ড ভিজিয়ে রাখুন। সকালে খোসা ছাড়িয়ে খেয়ে নিন। 
  • পালংশাকের মধ্যে রয়েছে আয়রন এবং ম্যাগনেসিয়াম। এই দুই উপকরণ আপনার শরীরের ক্লান্তি দূর করবে সহজেই। তাই মেনুতে মাঝে মাঝে পালংশাকের রেসিপি রাখুন। এই শাক রোজ খেলে পেটের সমস্যা দেখা দিতে বাধ্য। তাই প্রতিদিন খাওয়ার দরকার নেই। রান্না করার আগে ভালভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর কাঁচা পালংশাক বেটে খাওয়া কিংবা স্মুদি বানিয়ে খাওয়া পেটের পক্ষে ভাল নয়। তাই এই ব্যাপারে সতর্ক থাকা উচিত। 
  • কার্বোহাইড্রেট এবং ভিটামিন বি- এর পরিমাণ ওটসের মধ্যে প্রচুর। আর এই দুই উপকরণ আমাদের শরীরে ভরপুর এনার্জির জোগান দেয়। তাই ব্রেকফাস্টে কিন্তু ওটস রাখা জরুরি। ফাইবার সমৃদ্ধ এই খাবার অনেকক্ষণ পেটও ভরিয়ে রাখে। খাইখাই ভাব কমায়। এমনকি ওজনও কমায় ওটস। ড্রাই ফ্রুটস মিশিয়ে দুধ দিয়ে ওটস খেতে পারলে বেশ কয়েক ঘণ্টার নিশ্চিন্ত থাকবেন আপনি। 
  • সারাদিন এনার্জি পেতে, ক্লান্তি ভাব দূর করতে, একবার অন্তত চুমুক দিতে হবে মাচা গ্রিন টি- এর কাপে। সকালে তাই কফির পরিবর্তে এই বিশেষ ধরনের গ্রিন টি খেতে পারেন আপনি। 
  • ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ফাইবারে ভরপুর চিয়া সিড খেলে সারাদিন চাঙ্গা থাকবেন আপনি। পাবেন কফির থেকেও বেশি এনার্জি। সকালে খালি পেটে চিয়া সিড ভেজানো জল খেলে দ্রুত গতিতে ঝরবে মেদও। 
  • প্রোটিন সমৃদ্ধ কিনুয়া খেতে পারলে পেট যেমন অনেকক্ষণ ভরে থাকবে, তেমনই পাবেন ভরপুর পুষ্টি এবং এনার্জি। ব্রেকফাস্টে মাঝে মাঝে ওটসের পরিবর্তে কিনুয়াও খেতে পারেন আপনি। 

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget