এক্সপ্লোর

Climate Change: ছয় মাস আয়ু কমে যাবে সবার ! মানুষের এক দোষেই এমন আশঙ্কা বিজ্ঞানীদের

Climate Change affecting life expectancy: ছয় মাস আয়ু কমে যাবে সকলের। বিশেষ করে মহিলা ও উন্নয়নশীল দেশের বাসিন্দারা এই সমস্যায় পড়বেন। মানুষের একটি কাজই এর জন্য দায়ী।

কলকাতা: এবার আয়ুর উপরেও খাঁড়া আসতে চলেছে। সমগ্র মানবজাতির আয়ুই কমে যেতে পারে। অন্তত ছয় মাস করে কমতে চলেছে সেই আয়ু। সম্প্রতি এক গবেষণার ফলাফল দেখে এমনটাই জানালেন বিজ্ঞানীরা। তাতে বলা হয়েছে, মানুষের ভুলেই এমনটা হতে চলেছে। আগামীদিনের পরিস্থিতি মানুষের আয়ু গড়ে ছয় মাস কমিয়ে দিতে পারে। মূলত উন্নয়নশীল দেশের বাসিন্দা ও মহিলারা এই বিপদের শিকার হতে চলেছেন বলে জানিয়েছে ওই গবেষণা।

কীসের বিপদ আগামী দিনে?

সম্প্রতি প্লস ক্লাইমেট জার্নালে জলবায়ু সংক্রান্ত একটি গবেষণার ফলাফল প্রকাশিত হয়। ১৯১ টি দেশের মোট ৮০ বছরের জলবায়ু বিশ্লেষণ করা হয়েছে ওই গবেষণাটিতে। তাতেই জলবায়ুর ব্যাপক পরিবর্তন লক্ষ করেছেন বিজ্ঞানীরা। জলবায়ু পাল্টে যাওয়ার এই গবেষণায় দুটি মূল সূচকের উপর নির্ভর করেছেন গবেষকরা। এর একটি হল নির্দিষ্ট দেশগুলির গড় তাপমাত্রা। অন্যটি হল সেই দেশের বৃষ্টিপাতের হার। এই দুটি সূচকের সঙ্গে সরাসরি তুলনা করা হয়েছে মানুষের আয়ুর (life expectancy)। জলবায়ু যে হারে বদলাতে শুরু করেছে, তাতে আগামী দিনে মানুষের আয়ু কমবে বলেই জানা গিয়েছে গবেষণায়।

ঠিক কতটা কমবে আয়ু?

গোটা গবেষণাটি করার সময় একটি ক্লাইমেট চেঞ্জ ইনডেক্স তৈরি করেন গবেষকরা। তাতে বৃষ্টিপাত ও উষ্ণতার সূচককে পরিমাপ করা হয়েছে। এই ইনডেক্সের ভিত্তিতে বলা হচ্ছে, পৃথিবীর গড় উষ্ণতা এক ডিগ্রি বেড়ে গেলে মানুষের গড় আয়ু ০.৪৪ বছর কমে যেতে পারে। ০.৪৪ বছর অঙ্কের নিয়মে ছয় মাস এক সপ্তাহের সমান। জলবায়ু বদলের ১০ পয়েন্ট পরিবর্তনের ফলে এই আয়ু কমছে বলে জানানো হচ্ছে।

কাদের উপর বিপদের খাঁড়া?

গবেষকদের কথায়, এই বিপদের শিকার হবেন মূলত মহিলা ও উন্নয়নশীল দেশের বাসিন্দারা। বাংলাদেশের শাহজালাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক অমিত রায় সংবাদমাধ্যমকে বলেন, এই গবেষণা দেখিয়ে দিয়েছে, মানুষ ঠিক কেমন বিপদের সামনে রয়েছে। পাশাপাশি এই আসন্ন বিপদের মোকাবিলা করতে হলে একে জনস্বাস্থ্য বিপর্যয় (public health crisis) হিসেবে বলে ধরে নিতে হবে। সেই মতো দরকারি পদক্ষেপ নিতে হবে সবাইকে।

গ্রিন হাউস গ্যাস দূষণ ও বিশ্ব উষ্ণায়নের অন্যতম কারণ। এই বিষয়টিকেও তুলে ধরা হয়েছে গবেষণায়। গ্রিন হাউস গ্যাস ও দূষণ কমানোর জন্য বেশ কিছু পদক্ষেপ ইতিমধ্যেই নিয়েছে উন্নত পশ্চিমী দেশগুলিকে। তেমন ব্যবস্থাগুলির উপর আরও জোর দেওয়ার পরামর্শ দিয়েছে এই গবেষণা।

আরও পড়ুন: Mustard Greens: ক্যানসার ঠেকায় এই শাক! নিয়ম করে খেলে কোলেস্টেরলও বাগে থাকে

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget