এক্সপ্লোর

Contact Lens Related Problems : কনট্যাক্ট লেন্স ব্যবহার করে চোখ টকটকে লাল? আলার দিকে তাকাতেই পারছেন না?

Contact Lens Related Problems : কী কী সমস্যা ভোগাতে পারে আপনাকে? সেগুলির কোনটি গুরুতর আর কোনটি ঠিকমতো আইড্রপেই সেরে যায়, এই নিয়ে বিস্তারিত আলোচনায়  কর্নিয়া বিশেষজ্ঞ ডা. সোহম বসাক।

কলকাতা : তথ্যপ্রযুক্তির কর্মী রিমা। দীর্ঘদিন কনট্যাক্ট লেন্স ব্যবহার করছেন। ইদানীং হয়েছে এক সমস্যা । লেন্স পরলেই চোখ ১ ঘণ্টার মধ্যে লাল। চোখের ভিতর অদ্ভূত অস্বস্তি। যতক্ষণ না লেন্স খুলছেন, ততক্ষণ স্বস্তি নেই। স্কুল শিক্ষক অলোক । তিনি চশমা না পরেই স্বচ্ছন্দ ছিলেন। নিয়মিত ব্যবহার করতেন কনট্যাক্ট লেন্স। এখন আলোর দিকে তাকাতেই সমস্যা হচ্ছে। কনট্যাক্ট লেন্স পরলে চোখ থেকে অনবরত জন পড়ছে। 

দীর্ঘদিন কনট্যাক্ট লেন্স ব্যবহারে এমন সমস্যা অনেকেরই হয়। এর কোনও কোনওটি তো বেশ সাধারণ সমস্যা। ঠিকভাবে লেন্স ব্যবহার করা ও কিছু নিয়ম মানলেই মেলে সমস্যা থেকে রেহাই। কনট্যাক্ট লেন্স ব্যবহার করলে ঠিক কী কী সমস্যা ভোগাতে পারে আপনাকে? সেগুলির কোনটি গুরুতর আর কোনটি ঠিকমতো আইড্রপেই সেরে যায়, এই নিয়ে বিস্তারিত আলোচনায়  কর্নিয়া বিশেষজ্ঞ ডা. সোহম বসাক। তিনি জানালেন 

  • সময়সীমার বেশি কনট্যাক্ট লেন্স বেশি সময় ব্যবহার করলে অনেক ক্ষেত্রে সমস্যা হয়।
  • ঠিক মতো ফিট না করলে, কেস বা সলিউশন পরিষ্কার না থাকলে বা নিয়মিত সলিউশন না বদলালে ইনফেকশন অবধি হতে পারে।
  • অনেকক্ষেত্রে নখের খোঁচায় চোখ ক্ষতিগ্রস্ত হতে পারে লেন্স পরতে গিয়ে। 
  • অপরিষ্কার হাতে লেন্স পরলেও চোখ ইনফেকশন ছড়াতে পারে। 
  • কনট্যাক্ট লেন্স কেসের জল নিয়মিত না বদলালে প্রভূত বিপদ। 

    কনট্যাক্ট লেন্স ব্যবহারে সঠিক নিয়ম না মানলে কী কী সমস্যা আসতে পারে  - 

  • চোখ দিয়ে অনবরত জল পড়া
  • চোখ চুলকানো 
  • পিচুটি পড়ার মতো লক্ষণ 
  • আলোর দিকে তাকাতে না পারা
  • চোখ লাল হয়ে কনজাংকটিভাইটিসের মতো হয়ে যাওয়া। 
  • কখনও কখনও আবার চোখ শুকিয়ে যাওয়া


    কোন সমস্যার কী সমাধান 

  • ড্রাই আই (Dry Eyes) : দীর্ঘদিন কনট্যাক্ট লেন্স ব্যবহারে চোখের জল শুকিয়ে যাওয়ার মতো অস্বস্তি হয়। এক্ষেত্রে খুব বেশিক্ষণ লেন্স ব্যবহার না করা ও  লুব্রিকেটিং ড্রপ ব্যবহার করতে হবে নিয়ম মতো। তাহলে সমস্যার সমাধান হবে।

  • জায়ান্ট প্যাপিলারি কনজাংকটিভাইটিস (giant papillary conjunctivitis ) : এই সমস্যা হতে পারে লেন্সের ফিটিংসে সমস্যা থাকলে। এতে চোখ কুট কুট করে। এক্ষেত্রেও সলিউশন ওষুধ ও আইড্রপ। চোখে অস্বস্তি হলে কনট্যাক্ট লেন্স ব্যবহার করা কিছুদিন বন্ধ রাখতে হবে। 

  • corneal abrasion বা চোখের উপরের লেয়ার ছড়ে গিয়ে সমস্যা দেখা দিতে পারে। এই ঘটনা ঘটতে পারে নানা কারণে। আঙুল লেগে বা অন্য কোনও কারণে ছিড়তে পারে পাতলা লেয়ার । চোখ বেশি চুলকোতে গিয়েও সমস্যা হতে পারে। নির্দিষ্ট আইড্রপের ব্যবহারে সেরে যায়। সলিউশন দূষিত হলেও হতে পারে এমন সমস্যা।

  • আলোর দিকে তাকাতেই অসুবিধা হতে পারে। কিছুদিন লেন্স ব্যবহারে বিরতি দিলেই সমস্যা কমতে পারে। সঙ্গে দরকার আই ড্রপ।

  • কর্নিয়াল আলসার (corneal ulcer) হলে একটু বেশি চিন্তার। জীবাণু থেকে চোখের মণিতে সংক্রমণ হতে পারে। এক্ষেত্রে ওষুধে কাজ না হলে অস্ত্রোপচারও করতে হতে পারে। সেরে গেলেও এর থেকে আংশিক দৃষ্টিহীনতা আসতে পারে। 


    এই সমস্যা গুলি এড়িয়ে চলতে : 

  • লেন্স পরা বা খোলার আগে হাত পরিষ্কার করুন
  • লেন্স পরে স্নান করবেন না
  • লেন্স পরে ঘুমোবেন না
  • কারও সঙ্গে লেন্স শেয়ার করবেন না
  • লেন্সের কেস রোজ ভাল করে ধুতে হবে 
  • লেন্সের কেস ৩ মাস অন্তর বদলে ফেলুন
  • লেন্সের জলও বদলাতে হবে নিয়ম মেনে 
  • নিজে থেকে স্টেরয়েড ড্রপ ব্যবহার কখনওই করবেন না

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget