এক্সপ্লোর

Sunita Williams: মহাকাশে কেমন আছেন তিনি? স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মধ্যেই মুখ খুললেন সুনীতা উইলিয়ামস

NASA News: NASA-র তরফে ভিডিও কলে সুনীতার সঙ্গে কথোপকথনের কিছু অংশ তুলে ধরা হয়েছে।

নয়াদিল্লি: নতুন ছবি সামনে আসতেই শোরগোল পড়ে যায়। শীর্ণ চেহারা দেখে উদ্বেগ ছড়ায়। সেই আবহে নিজের স্বাস্থ্য নিয়ে মহাকাশ থেকে এবার মুখ খুললেন ভারতীয় বংশোদ্ভূত সুনীতা উইলিয়ামস। তাঁর দাবি, মহাকাশে তাঁর ওজনে কোনও হেরফের ঘটেনি। কিন্তু শরীরে বেশ কিছু পরিবর্তন ঘটেছে। তবে চিন্তার কিছু নেই বলে অনুরাগীদের আশ্বস্ত করেছেন সুনীতা। (Sunita Williams)

NASA-র তরফে ভিডিও কলে সুনীতার সঙ্গে কথোপকথনের কিছু অংশ তুলে ধরা হয়েছে। সুনীতাকে তাতে বলতে শোনা যায়, "এখানে অনেক পরিবর্তন ঘটে। বেশ মজার ব্যাপার যে আমাকে নিয়ে নানা কথা শোনা যাচ্ছে, আমার ওজন কমে গিয়েছে এবং আরও কত কী...না, আমি আগের মতোই আছি। আমরা ওজন মেপে দেখি। যেদিন এখানে এসেছিলাম, সেই ওজনই রয়েছে বুচ এবং আমার। আমার শরীর একটু পাল্টে গিয়েছে বইকি, কিন্তু ওজন একই রয়েছে।" (NASA News)

যদিও যে ভিডিও তুলে ধরেছে NASA, তাতেও আগের তুলনায় সুনীতার চেহারায় ফারাক ধরা পড়েছে। তাঁর গাল ভিতরে ঢুকে গিয়েছে বলে দেখা গিয়েছে। যদিও সুনীতার বক্তব্য, "এখানে জিনিসপত্র এদিক ওদিক হয়। মহাকাশে শরীরের তরলও অন্যত্র সরে যায়। শরীরের তুলনায় মাথা বড় দেখায়। আমরা বেশ কয়েক মাস এখানে রয়েছি, শরীর চর্চা করছি। বাইক, ট্রেডমিল, ভারোত্তলোনের সরঞ্জাম রয়েছে আমাদের কাছে। আমার মনে হয়, ভারোত্তলনই আমার মধ্যে পরিবর্তন এসেছে। আমার উরু আগের চেয়ে আকারে বেড়েছে। স্কোয়াট করি, ট্রেডমিলে দৌড়ই। কোমর এবং পায়ের হাড় মজবুত রাখতেই এসব করছি। আমার শরীর কিছুটা পাল্টে গিয়েছে, কিন্তু ওজন একই রয়েছে।"

আটদিনের অভিযানের জন্য গত ৫ জুলাই মহাকাশের উদ্দেশে রওনা দেন সুনীতা এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর। কিন্তু কয়েক দিন পেরিয়ে, কয়েক সপ্তাহ এবং কয়েক মাস পেরিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত মহাকাশ থেকে পৃথিবীতে ফেরা হয়নি সুনীতা এবং ব্যারির। যে Boeing Starliner মহাকাশযানে চেপে তাঁরা মহাকাশে পৌঁছন, সেটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় মহাকাশে আটকে রয়েছেন তাঁরা।

সেই অবস্থাতেই সম্প্রতি আন্তর্জাতিক স্পেস স্টেশন থকে সুনীতা এবং ব্যারির একটি ছবি সামনে আসে। ছবিতে দেখা যায়, দু'জনেরই চেহারা ভেঙে গিয়েছে। বিশেষ করে সুনীতার শীর্ণ চেহারা নজর কাড়ে সকলের। মুখ একেবারে শুকিয়ে ছোট হয়ে গিয়েছে বলে ধরা পড়ে। তাঁকে আগের চেয়ে অনেক দুর্বলও দেখায়। ওই ছবি ঘিরে উদ্বেগ দেখা দেয়। গোড়াতে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া না জানালেও, NASA-র এক কর্মী জানান, সুনীতার স্বাস্থ্য নিয়ে NASA-ও উদ্বিগ্ন। NASA-র চিকিৎসকরা পৃথিবী থেকেই সুনীতার চিকিৎসা শুরু করেছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget