এক্সপ্লোর

WHO on Covid19: করোনা সংক্রমণ ঠেকাতে ১৪ দিনের কোয়ারেন্টিন জরুরি, পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

World Health Organization: বিশ্বজুড়ে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতিতে কোয়ারেন্টিন নিয়ে বার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ১৪ দিনের কোয়ারেন্টিনের কথাই বলা হচ্ছে।

নয়াদিল্লি: করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনে যাঁরা আক্রান্ত হচ্ছেন, তাঁরা পাঁচ থেকে সাতদিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, কারও পরপর তিনদিন জ্বর না এলে সাতদিন আইসোলেশনে থাকলেই হবে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও করোনা আক্রান্তদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকারই পরামর্শ দিচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এক আধিকারিক এই বার্তা দিয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা ইনসিডেন্ট ম্যানেজমেন্ট সাপোর্ট টিমের আধিকারিক আবদি মাহমুদ জানিয়েছেন, প্রতিটি দেশে ওমিক্রন বা করোনা আক্রান্তদের শারীরিক অবস্থা বিবেচনা করে সংশ্লিষ্ট দেশগুলির সরকার কোয়ারেন্টিন বা হোম আইসোলেশবনের সময়সীমার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। যে দেশগুলিতে করোনা আক্রান্তের সংখ্যা কম, সেই দেশগুলিতে ১৪ দিনের কোয়ারেন্টিনই রাখা উচিত। কারণ, তাহলে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে যে দেশগুলিতে করোনা আক্রান্তের সংখ্যা বেশি, সেই দেশগুলি সাতদিনের হোম আইসোলেশনের ব্যবস্থা করতেই পারে। কারণ, সেই দেশগুলির স্বাস্থ্যব্যবস্থা চালু রাখতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই আধিকারিক আরও জানিয়েছেন, কোনও ব্যক্তি একইসঙ্গে করোনাভাইরাস ও ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হতে পারেন। তবে এই দু’টি ভাইরাস আলাদা। শরীরের উপর ওই দুই ভাইরাসের আলাদা প্রভাব পড়ে। ফলে করোনা ও ইনফ্লুয়েঞ্জা একসঙ্গে মিলে নতুন একটি ভাইরাসের জন্ম দেবে, এই আশঙ্কা কম। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই অবশ্য বাকি সব ভাইরাসকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ভাইরাস হয়ে উঠতে পারে ওমিক্রন। করোনার এই নতুন ভ্যারিয়্যান্টে আক্রান্তের সংখ্যাই সর্বাধিক হয়ে উঠতে পারে। এখনও যাঁরা করোনার টিকা নেননি বা পাননি, তাঁদেরই ওমিক্রনে আক্রান্ত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি।

মাহমুদ আরও জানিয়েছেন, ‘ডেনমার্কে করোনার নতুন দুই স্ট্রেইন আলফা ভ্যারিয়্যান্ট এবং ওমিক্রন ভ্যারিয়্যান্ট মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। আলফা ভ্যারিয়্যান্টে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হতে সময় লেগেছে দু’সপ্তাহ। কিন্তু ওমিক্রন আক্রান্তের সংখ্যা মাত্র দু’দিনের মধ্যেই দ্বিগুণ হয়ে গিয়েছে। এর আগে অন্য কোনও ভাইরাস এত দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়েনি।’

১৯ জানুয়ারি ওমিক্রন নিয়ে বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্ট্র্যাটেজিক অ্যাডভাইজরি গ্রুপ অফ এক্সপার্টস। এই বৈঠকে ভ্যাকসিনের বুস্টার ডোজ, একসঙ্গে একাধিক ভাইরাস দেওয়ার সম্ভাবনা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget