এক্সপ্লোর

Diabetic Foot : ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে যে কোনও ক্ষতই মারাত্মক ! বাদ দিতে হতে পারে পা-ও

Diabetes and Wound Healing : ডায়াবেটিক হলে কোনও মতেই অবহেলা করা যাবে না -ছোটখাটো ঘাক্ষত ছড়ে যাওয়াপেরেক ফুটে যাওয়া 

কলকাতা : ডায়াবেটিকদের (Diabetes )শরীরে যে কোনও ক্ষতই চিন্তার কারণ হয়ে উঠতে পারে। ডেকে আনতে পারে বড় সমস্যা। স্বাভাবিক কাটা-ছেঁড়াও  (wound healing )বাঁকা দিতে যেতে বেশি সময় লাগে না ! পায়ে পেরেক ফোটার মতো ঘটনা থেকে তৈরি হতে পারে পা বাদ দেওয়ার মতো পরিস্থিতিও (lower limb amputation)। কেন ? আলোচনায় ডা. শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায়। 

আমাদের শরীরে কোনও কারণে ক্ষত তৈরি হলে শরীরে নানারকম ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি হয়। যার জেরে ক্ষত আস্তে আস্তে ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করে। কোথাও কেটে ছড়ে গেলে, রক্তের অনুচক্রিকা সহ বিভিন্ন উপাদান নিসৃত হয়। যা প্রাথমিক ভাবে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তারপর সেখানে জমাট বাঁধতে শুরু করে রক্তের শ্বতকণিকা ও তার থেকে বিভিন্ন রাসায়নিক পদার্থ, যেগুলি সেখানে প্রদাহ তৈরি করে। এতে সেখানে ক্ষত মেরামতি শুরু হয়। দ্বিতীয়ত ক্ষতিগ্রস্ত চামড়ার ভিতরে একটি দ্বিতীয় স্তর তৈরি করে। এর ফলে বাইরে থেকে আসা বিভিন্ন ব্যাকটেরিয়া ও ভাইরাস শরীরের ভিতরে প্রবেশের আগেই সেই স্তরে আটকা পড়ে বা মারা যায়। এভাবেই শরীরে যে কোনও ক্ষত সারে। 

মধুমেহ এমন একটা অবস্থা, যাতে শরীরে রক্তে শর্করা বা গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, কোনও কারণে ইনসুলিন কম সাপ্লাই হওয়ার ফলে। ইনসুলিনের ঘাটতির দুটি কারণ থাকে। টাইপ ওয়ান ডায়বেটিসের (সাধারণত অল্প বয়সে যাঁদের ডায়াবেটিস ধরা পড়ে) ক্ষেত্রে অগ্ন্যাশয়ের বিটাকোষগুলি  নষ্ট হয়ে যায়। এই কোষগুলি থেকেই ইনসুলিন ক্ষরণ হয়। এর ফলে খুব অল্প বয়সেই রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। 

আরও পড়ুন :

ব্লাড সুগারের রোগী? শরীর কাঁপছে? অত্যধিক ঘাম? হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ কিন্তু

টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে আবার সমস্যাটা অন্যরকম। শরীরে ইনসুলিনের মাত্রা হয়ত ঠিক থাকে। কিন্তু যে কোষগুলির উপর ইনসুলিন কাজ করে, সেই কোষগুলিতে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। অর্থাৎ ইনসুলিন ঠিক মতো কাজ করতে পারে না। ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। এর ফলে রক্তের শ্বেতকণিকা ক্ষতস্থানগুলি মেরামতি করতে বাধা দেয়। অ্যান্টি অক্সিডেন্টও কাজ করতে পারে না। ফলে ক্ষত সারতে সময় লাগে। 

এছাড়াও এর অন্যতম কারণ, ডায়াবেটিসের ফলে হওয়া নার্ভের সমস্যা।  পায়ে ও হাতের সামনের দিকের অংশে অসাড়ভাব তৈরি হয়। এর ফলে চামড়ায় কোনও ক্ষত তৈরি হলে সেখানে ক্ষত মেরামতি করার পদ্ধতিটি ব্যাহত হয়। 

ডায়াবেটিসে শিরা- ধমনীতে রক্ত চলাচল ব্যাহত হয়। ক্ষত স্থানে রক্ত পৌঁছাতে দেরি হয়। ফলে ক্ষত সারানোর প্রক্রিয়াটি ঠিকমতো হয় না। ডায়াবেটিকদের মধ্যে সবথেকে বেশি দেখা যায় পেরিফেরাল নিউরোপ্যাথি । সাধারণত পা থেকে সমস্যা শুরু হয়। পায়ের পাতায় লক্ষণ চোখে পড়ে। হাতের আঙুল থেকে শুরু হতে পারে। লক্ষণ গুলি হল -অসাড় ভাব, ঝিম ধরে যাওয়া, শিরশিরানি হওয়া, পরবর্তীতে হাত-পা জ্বালা, রাতে শোওয়ার সময় বেশি জ্বালা । এর  ফলে অনেক সময় অবশ বোধ হয়। যাকে হাইপো অ্যাস্থেশিয়া বলে। আঘাত লাগলে সাড় না পাওয়া, ব্যথা না বোঝা, এই হাইপো অ্যাস্থেশিয়ার লক্ষণ। এর ফলে অনেক সময় হাতে গরম জল পড়লে বা পায়ে পেরেক ফুটলেও টের পাওয়া যায় না। অসাড়ে পায়ের গভীরে ইনফেকশন ছড়াতে থাকে। যাকে ডায়াবেটিক ফুট বলা হয়ে থাকে। হাড় অবধি ইনফেকশন ছড়িয়ে যায়। ডায়বেটিক ফুটে অনেক সময় ইনফেকশন এতদূর ছড়ায়, যাতে পায়ের একাংশ বাদও দেওয়া হতে পারে। যাকে বলে - diabetic foot amputation। 

তাই ডায়াবেটিক হলে কোনও মতেই অবহেলা করা যাবে না -

  • ছোটখাটো ঘা
  • ক্ষত 
  • ছড়ে যাওয়া
  • পেরেক ফুটে যাওয়া 
  • যে কোনও ক্ষতই রোজ ড্রেসিং এর প্রয়োজন
  • ২-৩ দিনে না সারলে সরাসরি চিকিৎসকের কাছে যান
  • চিকিৎসককে জানাতে ভুলবেন না, আপনার মধুমেহ আছে। 

 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:
Kolkata Fire News | কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শো কজ নোটিস দমকলের | Fire Brigade News
New Market Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার আবু জাফর | ABP Ananda
Islampur News: ইসলামপুরে STF-এর হাতে আটক তৃণমূল নেতার ভাই | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget