এক্সপ্লোর

Exercise During Pregnancy: অন্তঃসত্ত্বা অবস্থায় শরীরচর্চা কী প্রভাব ফেলে শিশুর উপর?

অন্তঃসত্ত্বা (Pregnant) অবস্থায় কি শরীরচর্চা (Exercise) করা উপকারী? নাকি ক্ষতিকর? এই সময় হবু মায়েদের শরীরচর্চার অভ্যাস কী প্রভাব ফেলে শিশুদের উপর? বিশদে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

কলকাতা: শরীর সুস্থ রাখতে প্রতিদিন নিয়ম করে শরীরচর্চা (Exercise) করা খুবই জরুরি। সঠিক লাইফস্টাইল, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের সঙ্গে নিয়মিত শরীরচর্চার অভ্যাস বহু রোগ দূরে রাখে। সোশ্যাল মিডিয়ার দৌলতে বহু সময় দেখা যায়, অন্তঃসত্ত্বা অবস্থায় অভিনেত্রীরা শরীরচর্চা করছেন। অন্তঃসত্ত্বা (Pregnant) অবস্থায় কি শরীরচর্চা করা উপকারী? নাকি ক্ষতিকর? এই সময় হবু মায়েদের শরীরচর্চার অভ্যাস কী প্রভাব ফেলে শিশুদের উপর? বিশদে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

অন্তঃসত্ত্বা অবস্থায় শরীরচর্চা-

সম্প্রতি একটি তথ্য প্রকাশ হয়েছে তোহুকু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। যেখানে বলা হচ্ছে, অন্তঃসত্ত্বা অবস্থায় যদি মেয়েরা শরীরচর্চা করেন, তাহলে তা হবু মা এবং গর্ভের সন্তান, দুজনের জন্য়ই উপকারী। তাঁদের মতে, অন্তঃসত্ত্বা অবস্থায় মহিলাদের শরীরচর্চা তাঁদের গর্ভে থাকা সন্তানদের টাইপ টু ডায়াবিটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে। এছাড়াও 'ডায়াবিটিস' (Diabetes) নামে একটি জার্নালেও এই তথ্য প্রকাশ হয়েছে। তথ্য অনুযায়ী আরও জানা যাচ্ছে, এই সময়ে মহিলাদের শরীরচর্চার অভ্যাস গর্ভে থাকা শিশুর স্বাস্থ্যের উপর অত্যন্ত সুপ্রভাব ফেলে। তাদের মেটাবলিজম বৃদ্ধি করে। 

আরও পড়ুন - Chapped Lips in Summer: গরমকালেও ঠোঁট ফাটছে? কোন অসুখের লক্ষণ?

তোহুকু বিশ্ববিদ্যালয়ের জার্নালে প্রকাশিত হওয়া তথ্যের মূল লেখক এই প্রসঙ্গে জানাচ্ছেন যে, অনেক সময় প্রজন্মের পর প্রজন্ম ধরে কোনও কোনও পরিবারে মধুমেহ রোগের সম্ভাবনা থেকে যায়। যা গর্ভজ সন্তানের মধ্যেও জিনগতভাবে থেকে যায়। কিন্তু এই সময় যদি হবু মায়েরা নিয়মিত এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শরীরচর্চা করেন, তাহলে গর্ভে থাকা সন্তানের ওবেসিটির সম্ভাবনা কম থাকে। পাশাপাশি মধুমেহ রোগের ঝুঁকিও কম থাকে। যদিও প্রতিটা ক্ষেত্রেই হবু মায়ের স্বাস্থ্যের উপর সমস্ত কিছু নির্ভর করছে। তাই যেকোনও সিদ্ধান্ত নেওয়ার আগে এমন পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শ নেওয়া সবার আগে জরুরি বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget