এক্সপ্লোর

Chapped Lips in Summer: গরমকালেও ঠোঁট ফাটছে? কোন অসুখের লক্ষণ?

অনেকের ক্ষেত্রে ঠোঁট ফাটার সমস্যা দেখা দেয় গরমকালেও। কোন অসুখের লক্ষণ এটি? কীভাবেই বা গরমকালে ঠোঁট ফাটার সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব? জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

কলকাতা: ঠোঁট ফাটার (Cracked Lips) সমস্যা সাধারণত শীতকালে দেখা যায়। শুষ্ক আবহাওয়ার কারণে ঠোঁট শুকনো হয়ে যাওয়া, ঠোঁটের ত্বকের উপরিভাগ থেকে ছাল ওঠা, ঠোঁট ফাটা এবং কখনও কখনও রক্তও বের হয়। কিন্তু এই সমস্ত সমস্যাই দেখা দেয় শীতকালে। অনেকের ক্ষেত্রে ঠোঁট ফাটার সমস্যা দেখা দেয় গরমকালেও। কোন অসুখের লক্ষণ এটি? কীভাবেই বা গরমকালে ঠোঁট ফাটার সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব? জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

গরমকালে কেন ঠোঁট ফাটে-

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শীতকালের মতো গরমকালেও নানা কারণে ঠোঁট ফাটার সমস্যা দেখা দিতে পারে। শীতকালে যেমন অত্যধিক শুষ্ক আবহাওয়ার কারণে ঠোঁট ফাটে। তেমনই গরমকালে সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে ক্ষতি হয় ঠোঁটের। তার জন্যই গরমকালেও ঠোঁটের নানা সমস্যা দেখা দেয়। তাঁদের মতে, শরীরের অন্যান্য অংশের মতোই সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করা দরকার ঠোঁটকেও। সূর্যের অতিবেগুনি রশ্মি লাগার কারণে ঠোঁটের ত্বক অত্যন্ত শুকনো হয়ে যায়, আর তার ফলেই ঠোঁট ফাটার সমস্যা দেখা দেয়। 

গরমকালে ঠোঁট ফাটার অন্য কারণ-

শুধুমাত্র সূর্যের অতিবেগুনি রশ্মির কারণেই নয়, গরমকালে ঠোঁট ফাটার কারণ রয়েছে আরও। বিশেষজ্ঞদের মতে, গরমকালে শরীরে জলের চাহিদা বেশি থাকে। শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে জল না থাকে, তাহলে আমাদের শরীরে ডিহাইড্রেশনের সমস্যা দেখা দিতে পারে। আর তার প্রভাব পড়ে ত্বকে এবং ঠোঁটে। শরীরে জলের ঘাটতি দেখা দিলেও ঠোঁট ফাটার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও যাঁদের পাকস্থলীর সমস্যা রয়েছে, হজমের সমস্যা রয়েছে, তাঁদেরও ঠোঁট ফাটার সমস্যা দেখা দিতে পারে। গরমকালে ঠোঁট ফাটার সমস্যা প্রতিরোধ করার জন্য প্রচুর পরিমাণে জল খাওয়া দরকার।

আরও পড়ুন - Watermelon Ice Cream: বাড়িতে অনেক তরমুজ রয়েছে? বানিয়ে ফেলুন আইসক্রিম

গরমকালে ঠোঁট ফাটার সমস্যা প্রতিরোধের উপায়-

বিশেষজ্ঞদের মতে, গরমকালে ঠোঁট ফাটার সমস্যা প্রতিরোধ করতে সবার আগে প্রতিদিন প্রচুর পরিমাণে জল পান করা জরুরি। এছাড়াও, ঠোঁট ময়শ্চারাইজ রাখতে ব্যবহার করুন লিপ বাম। তবে, লিপ বাম কেনার আগে তা দেখে নিতে ভুলবেন না। লিপ বামে যেন অবশ্যই হোয়াইট পেট্রোলিয়াম জেলি, শিয়া বাটার, ক্যাস্টর সিড অয়েল, মিনারেল অয়েল প্রভৃতি উপাদান থাকে। এছাড়া, যখনই বাড়ির বাইরে কোথাও বেরবেন, সূর্যের অতিবেগুনি রশ্মি প্রতিরোধক উপাদান সম্পন্ন লিপ বাম ব্যবহার করুন।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget