এক্সপ্লোর

Curd at Night: রোজ রাতে পাতে দই? ভাল না খারাপ?

Curd at Night: ভাল জিনিসও সবসময় উপকার করে না। দইও অনেকটা তেমনই। পুষ্টিবিদেরা জানাচ্ছেন, রাতে শোওয়ার আগে টকদই খাওয়া মোটেই ভাল নয়।

কলকাতা: বাংলা ও বাঙালির খাবারে দইয়ের আনাগোনা বহু পুরনো। বহুবার দইয়ের বিবরণ উঠে এসেছে বাংলা কবিতা, গল্পে।

''দাদখানি চাল, মুসুরির ডাল,চিনি-পাতা দৈ,
দু'টা পাকা বেল, সরিষার তেল, ডিমভরা কৈ''
--কাজের ছেলে, যোগীন্দ্রনাথ সরকার

পুরনো দিনের মাটির ভাঁড়ে পাতা দই (curd) থেকে হালফিলের ফ্লেভার্ড ইয়োগার্ট (yoghurt)। নামে-স্বাদে বদল হলেও উপকারিতা কমবেশি একই। তবে অনুষ্ঠান বাড়ির মিষ্টি দই নয়, হজম ঠিক করতে টকদই বেশি কার্যকরী। স্বাদে তো বটেই, হজমেও সাহায্য করে দই।

কিন্তু ভাল জিনিসও সবসময় উপকার করে না। যদি ভুল সময়ে খাওয়া হয়ে থাকে। টকদইও অনেকটা তেমনই। স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং পুষ্টিবিদেরা জানাচ্ছেন, রাতে শোওয়ার আগে টকদই খাওয়া মোটেই ভাল নয়। তাতে হজমের গুরুতর সমস্যা হতে পারে। বিশেষ করে যাদের হজমশক্তি তুলনায় কম। যাঁদের অম্বলের রোগ রয়েছে, যেমন অ্যাসিডিটি (acidity), অ্যাসিড রিফ্লাক্স (acid reflux)। অথবা যাদের বদহজমের (indigestion) সমস্যা রয়েছে তাঁদের ক্ষেত্রে রাতে ঘুমনোর আগে দই খাওয়া ক্ষতিকারক।

কিন্তু কেন?   
চিকিৎসকরা জানাচ্ছেন, রাতে ঘুমনোর আগে মানবদেহের শারীরবৃত্তীয় প্রক্রিয়া তুলনায় অনেক ধীরে হয়। সেই কারণে ওই রোগীদের হজমপ্রক্রিয়া (digestion) ধাক্কা খায়। 

রাতে দই খেলে কী ক্ষতি?
রাতে পাতে দই থাকলে বাড়তে পারে কোষ্ঠকাঠিন্য।
ঠান্ডা লাগার সমস্যাও হতে পারে।
যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তাঁদের রাতে দই খাওয়া উচিত নয়।
গলায় ব্যথা থাকলে, টনসিল সংক্রমণের সমস্যা থাকলেও দই খেতে বারণ করা হয়।
শরীরে ব্যাথা বাড়তে পারে রোজ রাতে দই খেলে।

বারণ রয়েছে আয়ুর্বেদেও
প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রেও রাতে দই খাওয়ার নিষেধ রয়েছে। রাতে তুলনায় ঠান্ডা থাকে পরিবেশ। ফলে রাতে দই খেলে ঠান্ডা লেগে শরীরে কফ বৃদ্ধি হয় বলে জানাচ্ছে আয়ুর্বেদ শাস্ত্র। তাতে আরও বলা রয়েছে, যেহেুতু ব্যাকটেরিয়ায় মাধ্যমে দুধ থেকে দই তৈরি হয়। তাই সেই ধরনের খাদ্য রাতে খাওয়া শরীরের পক্ষে অনুচিত। যাঁরা বাতের সমস্যা, আর্থারাইটিসের মতো রোগে ভুগছেন তাঁদের জন্যও রাতে দই খাওয়া উচিত নয়। 

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন: ডাল, ডিমের সাদা, দই, আর কী কী খাবেন কোভিডের পর ভরপুর এনার্জি ফিরে পেতে?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি

ভিডিও

Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Suvendu Adhikari:
J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress
INDI Alliance।জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে হাজির রাহুল গান্ধী। Rahul Gandhi।Congress
Sujan Chakraborty:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget