এক্সপ্লোর

Healthy Eating Habits: বয়স বাড়ছে? নজর দিন ডায়েটে, কী খাবেন কী খাবেন না

Healthy Diet: বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে নজর দিন রোজের খাওয়াদাওয়ায়। দেখুন কী খাবেন কী খাবেন না।

কলকাতা: বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে খাদ্যাভাসে পরিবর্তন আনা সবচেয়ে জরুরি। কারণ বয়স যত বাড়ে আমাদের পেশীর ক্ষয় হতে দেখা যায়। এর জেরে বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধতে পারে শরীরে। শুধু তাই নয়, একাধিক সমস্যায় কার্যত জর্জরিত হয়ে যেতে পারেন আপনি। তাই সময় থাকতেই সতর্ক হওয়া প্রয়োজন। বয়স বৃদ্ধি সঙ্গে তাল মিলিয়ে স্থাস্থ্যসম্মত খাবার খাওয়ার অভ্যাস করুন। তবে এক্ষেত্রে জেনে নেওয়া প্রয়োজন যে কী কী খাবেন।

তাজা খাবার খান- সুস্বাস্থ্যের অধিকারী হতে গেলে সতেজ শাকসবজি এবং ফলমূলের পাশাপাশি তাজা খাবার খাওয়ার অভ্যাস রাখুন। পুরনো, বাসি, ফ্রিজের খাবার যত কম খাবেন ততই মঙ্গল। গবেষণা অনুসারে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মহিলাদের তুলনায় পুরুষদের শরীরে পেশীর ক্ষয় বেশি হয়। তাই মহিলাদের পাশাপাশি পুরুষরাও কিন্তু বয়স বৃদ্ধিকে অবহেলা করবেন না। তাজা খাবার খান এবং সুস্থ থাকুন। এটাই হোক আপনার জীবনের মূলমন্ত্র।

The Whole30 Diet- বয়স বাড়লে খাওয়াদাওয়ায় অনেক নিয়ম মেনে চলতে হয়। তারই একটি নমুনা হল এই Whole30 ডায়েট। এক্ষেত্রে মূলত চিনি এবং চিনিজাতীয় খাবার একেবারেই বাদ রাখা হয়। এছাড়াও বাদ থাকে দুগ্ধজাত উপকরণ। এর পাশাপাশি দানাশস্য, শিম এবং যেকোনও ধরনের প্রসেসড ফুড এই বিশেষ ধরনের ডায়েটে একেবারেই বাদ রাখা হয়।

থালি জাতীয় খাবার- ভারতীয় থালিতে যে ধরনের বেসিক খাবার থাকে সেগুলোর উপরেই জোর দিন। অর্থাৎ আপনার ডায়েটে রাখুন বিভিন্ন ধরনের ফল, শাকসবজি। অতি অবশ্যই খেয়াল রাখবেন কোনওভাবেই যেন আপনার শরীরে পুষ্টির ঘাটতি না হয়। কারণ অপুষ্টি একসঙ্গে অনেক রোগের সম্ভাবনা বৃদ্ধি করতে পারে। সহজপাচ্য হিসেবে খিচুড়ি এবং ডালিয়া খেতে পারেন। তার মধ্যে দিতে পারেন বিভিন্ন সবজি। বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেরই দাঁতের সমস্যা দেখা যায়। ফলে নরম খাবার যা বেশি চিবোতে হবে না, সেই খাবার খেলে তা সহজে হজম হবে। সহজপাচ্য খাবার খাওয়া এবং তাজা খাবার ডায়েটে রাখাই সুস্থ থাকার অন্যতম উপায়।

শরীর চর্চা- শুধু ভাল খাবার খেলেই হবে না। প্রয়োজন সঠিন শরীরচর্চাও। যেমন- হাঁটা বা সাধারণ যোগব্যায়াম করতে পারেন। সাইক্লিং, সাঁতার কাটা, অ্যারোবিক্স--- সবই করতে পারেন, তবে আপনার শরীরের ক্ষমতা অনুযায়ী। অত্যুৎসাহী হয়ে ক্ষমতার বাইরে গিয়ে শরীরচর্চা করলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি। অজান্তেই চোট পেতে পারেন আপনি।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন- যোগা ডায়েট কী? যোগাভ্যাস করলে কোন কোন খাবার খাবেন? জানুন বিস্তারিত

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget