এক্সপ্লোর

Holi Health Tips: নিম্নমানের আবিরে হতে পারে শ্বাসকষ্ট, সতর্ক থাকার বার্তা চিকিৎসকদের

Holi 2022: অ্যালার্জিজনিত শ্বাসকষ্ট অত্যন্ত বিপজ্জনক হতে পারে। নিম্নমানের আবির বা রংয়ে ক্ষতিকর রাসায়নিক থাকে। তা থেকে হতে পারে সমস্যা।

কলকাতা: হোলি হবে কিন্তু রং ব্যবহার হবে না তা তো হবে না। সবসময়ে ভেষজ আবির পাওয়া যায় না। পাওয়া গেলেও তার দাম অনেক। ফলে ইচ্ছে থাকলেও অনেকে কিনতে পারেন না ভেষজ আবির। বাজারে সাধারণ যেসব আবির পাওয়া যায়, সেগুলিই ব্যবহার করা হয়। কিন্তু অনেকসময়েই সেই আবির অত্যন্ত নিম্নমানের হয়। অনেকের ক্ষেত্রেই অ্য়ালার্জি হয়, আশঙ্কা থাকে শ্বাসকষ্টেরও। কী কী ধরনের সমস্যা হয়?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নিম্নমানের আবির (colour) বা রংয়ে ধাতব পদার্থ থাকে, ক্ষতিকর রাসায়নিক থাকে। বিশেষ করে অ্য়াসবেস্টস, মাইকা, সিলিকার মতো পদার্থ থাকে নিম্নমানের আবিরে।যা ত্বক ও চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর। অনেকের ত্বকে সংক্রমণ হয়, অ্য়ালার্জি হয়, আবার অনেকের ত্বকের নানারকম রোগ দেখা যায়। ত্বকে জ্বালা, চুলকানির মতো সমস্যাও দেখা যায়।

শুধু ত্বক নয়, সমস্যা হয় চোখেও। চোখ জ্বালা, জল পড়া, চোখে চুলকানির মতো সমস্যা দেখা যায়। কনজাংটিভাইটিসের মতো রোগও হয়ে থাকে। ফলে চোখ বাঁচানোরও পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

তবে সবচেয়ে সমস্যা হয় শ্বাসকষ্ট (respiratory problems) নিয়ে। অনেকের অ্যালার্জি (allergy) থাকে, তার সঙ্গেই যোগ থাকে অ্যাজমার (asthma)। নিম্নমানের আবিরে যে রাসায়নিক ব্যবহার হয় তা থেকে ওই ধরনের রোগীদের শ্বাসকষ্ট শুরু হতে পারে। অ্যালার্জিজনিত শ্বাসকষ্ট অত্যন্ত বিপজ্জনক হতে পারে। গুরুতর শ্বাসকষ্ট হলে যদি সময়মতো চিকিৎসা না শুরু করা হয়, তাহলে তা প্রাণঘাতী হওয়ারও আশঙ্কা থেকে যায়।

ফলে যাঁদের অ্যাজমার প্রকোপ রয়েছে তাঁদের আগে থেকে সতর্ক হতে হবে। শ্বাসকষ্ট শুরুর আগে হাঁচি-কাশি বা গলা খুসখুসের সমস্যা হতে পারে। তারপর ধীরে ধীরে তা বেড়ে শ্বাসকষ্টে পরিণত হয়। চিকিৎসকরা জানাচ্ছেন, এই বিষয়ে গোড়া থেকেই সতর্ক হওয়া উচিত। মুখে মাস্ক পরে নিয়ে রং খেললে ভাল হয়। চোখ ঢাকারও ব্যবস্থা করতে হবে। সঙ্গে রাখতে হবে প্রয়োজনীয় ওষুধ। সমস্যা হলে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন: হোলি খেলার আগে ত্বকে কখন কী মাখতে হবে, চুল বাঁচাতে কী করবেন

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget