এক্সপ্লোর

Health Story: জরায়ুমুখ ক্যানসারের ঝুঁকি কমাতে কোন দিকে নজর দিতে বলছে 'হু'?

Cervical Cancer From STI: ক্যানসার। নামটা শুনলেই আশপাশটা কিছুক্ষণের জন্য যেন দুলে ওঠে। তবে ভয়ের আড়ালে রোগ বা রোগভোগ কোনওটাই ঠেকানো যায় না। বরং সঠিক চিকিৎসা ও তারও আগে ক্যানসার সম্পর্কে সঠিক তথ্য এই কঠিন লড়াইকে অনেকাংশে সহজ করে দিতে পারে, মনে করেন বিশেষজ্ঞরা।

জেনিভা: ক্যানসার (cancer)। নামটা শুনলেই আশপাশটা কিছুক্ষণের জন্য যেন দুলে ওঠে। তবে ভয়ের আড়ালে রোগ বা রোগভোগ কোনওটাই ঠেকানো যায় না। বরং সঠিক চিকিৎসা ও তারও আগে ক্যানসার সম্পর্কে সঠিক তথ্য এই কঠিন লড়াইকে অনেকাংশে সহজ করে দিতে পারে, মনে করেন বিশেষজ্ঞরা। তাই বিষয়টি সম্পর্কে অন্তত কিছুটা তথ্য জেনে রাখা জরুরি।

সার্ভাইক্যাল বা জরায়ুমুখ ক্যানসারের (cervical cancer) কথাই ধরা যাক। পরিসংখ্যান বলছে, গোটা বিশ্বে মহিলাদের যত রকমের ক্যানসার হয় তার মধ্যে সংখ্যার বিচারে চতুর্থ পরিচিত এটি। আশার কথা, সময়মতো ধরা পড়লে এর নিরাময় সম্ভব। তবে কয়েকটি বিষয় খেয়াল রাখা দরকার যার অন্যতম সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন বা এসটিআই (STI)। কেন? কারণ যৌন সংসর্গের মাধ্যমেই ছড়াতে পারে হিউম্যান প্যাপিলোমাভাইরাস (human papillomaviruses) যার সঙ্গে প্রায় সব কটি জরায়ুমুখ ক্যানসারের যোগাযোগ রয়েছে বলে দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO)। অতএব এসটিআই নিয়ে সাবধান।

এসটিআই কী?

যদি যৌন সংসর্গের ফলে এক ব্যক্তির দেহ থেকে ব্যাকটিরিয়া, ভাইরাস বা প্যারাসাইট অন্য জনের দেহে চলে যায় তখনই তাকে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন বলে। সিফিলিস, গনোরিয়া ইত্যাদির মতো এসটিআই বা সংক্রমণের চিকিৎসা রয়েছে। কিন্তু হেপাটাইটিস বি, হারপিস সিম্পপ্লেক্স ভাইরাস, এইচআইভি এবং হিউম্যান প্যাপিলোমাভাইরাসের সংক্রমণ ঘটলে তার কোনও নিরাময় নেই। 'হু'-র মতে, ৯৫ শতাংশ জরায়ুমুখ ক্যানসারের নেপথ্যে থাকে এই হিউম্যান প্যাপিলোমাভাইরাস। আর মার্কিন সিডিসি (সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন) জানাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই এই ভাইরাস এক জনের দেহ থেকে প্রত্যক্ষ সরাসরি যৌন সংসর্গের ফলে অন্য দেহে চলে আসে। যাঁদের একাধিক যৌনসঙ্গী রয়েছে বা যাঁদের এমনিতেই রোগ প্রতিরোধক্ষমতা কম, তাঁদের ক্ষেত্রে এই ধরনের সংক্রমণের আশঙ্কা বেশি। ধূমপায়ীদেরও বাড়তি সতর্কতা জরুরি, বলেন বিশেষজ্ঞরা। 

কী ভাবে সতর্কতা? 

এই ভাইরাল সংক্রমণের আশঙ্কা কিছুটা কমাতে পারে প্রতিষেধক। আগেভাগে এইচপিভি-র টিকা নিলে ভাইরাল সংক্রমণ এবং সম্পর্কিত আরও কিছু রোগের আশঙ্কা কমে। তা ছাড়া নিয়মিত প্যাপস্মেয়ার পরীক্ষার নিদানও দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে এক্ষেত্রে নিরাপদ যৌন সংসর্গই সবচেয়ে জরুরি, মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন:চাকরির টোপ দিয়ে ২৪ লক্ষ গ্রাস ! রিজওয়ানুরের দাদার বিরুদ্ধে অভিষেককে চিঠি

   

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও

ভিডিও

CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |
Nandigram By-Election 2026: উপনির্বাচনের আগের দিন নন্দীগ্রাম থানার IC বদল,নতুন IC হলেন দেবাশিস সরকার
Koel Mallick: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Nandigram By Poll News: ভোট দেবেন মুখ্যমন্ত্রী, নিরাপত্তায় মোড়া নন্দনায়কবাড় প্রাথমিক বিদ্যালয় চত্বর
Coochbehar: বিজেপির দখলে মাথাভাঙা ১ নম্বর শিকারপুর গ্রাম পঞ্চায়েত।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget