এক্সপ্লোর

মাস্ক পরে ঘুরলেই উপকার, বলছে গবেষণা

শহর হোক বা গ্রাম, মাস্ক পরার চল কি আর আছে ? সরকার যতই বলুক, মাস্কে সাপোর্টের কথা যতই বলুক পুলিশ, মাস্ক পরায় গা ছাড়া ভাব একটা যে চলে এসেছে, রাস্তাঘাটে বেরোলে তা বেশ মালুম হয়।

নিউ ইয়র্ক: শহর হোক বা গ্রাম, মাস্ক পরার চল কি আর আছে ? সরকার যতই বলুক, মাস্কে সাপোর্টের কথা যতই বলুক পুলিশ, মাস্ক পরায় গা ছাড়া ভাব একটা যে চলে এসেছে, রাস্তাঘাটে বেরোলে তা বেশ মালুম হয়। যদিও এর ব্যতিক্রম নিশ্চয়ই আছে। তবে মাস্ক পরলে যে আখেরে উপকারই তা বারবার বলছেন বিশেষজ্ঞরা। একটি গবেষণা বলছে,  মাস্ক পরলে ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা কমে তো যায়ই, একইসঙ্গে আরও একটি উপকার হয়। শ্বাস নেওয়ার সময় যে বাতাস আমাদের ফুসফুসে প্রবেশ করে, তাতে আর্দ্রতা বাড়িয়ে তোলে মাস্ক। আর তাতেই হয় উপকার। 

'বায়োফিজ়িক্যাল জার্নালে' এই সংক্রান্ত একটি সমীক্ষা প্রকাশিত হয়েছে। যে টিমটি এই গবেষণা চালিয়েছে তার শীর্ষে রয়েছেন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডায়াবিটিজ় অ্যান্ড ডাইজেস্টিভ অ্যান্ড কিডনি ডিজ়িজের গবেষক অ্যাড্রিয়ান বক্স। সমীক্ষা বলছে, শ্বাসনালীর হাইড্রেশন প্রক্রিয়া শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা নিয়ে থাকে। এবং সেই হাইড্রেশন প্রক্রিয়ায় সহায়তা করে থাকে আর্দ্রতাযুক্ত শ্বাস। যে বাতাস যত বেশি আর্দ্র, তার হাইড্রেশন প্রক্রিয়ার পাশে থাকার ক্ষমতা তত বেশি। অর্থাৎ কোভিডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তাঁদের অনেক কম, যাঁদের ফুসফুসে আর্দ্রতাযুক্ত বাতাস বেশি প্রবেশ করছে।   

বক্স জানান, সংক্রমণ ও ফ্লুয়ের তীব্রতা কমাতে উচ্চস্তরের আর্দ্রতা অনেকাংশে সাহায্য করে থাকে। এবং একই ধরনের পদ্ধতিতে কমতে পারে কোভিড ১৯-এর তীব্রতাও।  

আর্দ্রতার পরিমাণ বেশি হলে ফুসফুসে ভাইরাসের বিস্তারও বাধাপ্রাপ্ত হয়। চিকিৎসার পরিভাষায় এর নাম মিইকোসিলিয়ারি ক্লিয়ারেন্স (MCC)। এর ফলে ফুসফুসের শ্লেষ্মা মুক্তি ঘটে। এছাড়াও ক্ষতিকারক আরও নানা উপাদানের প্রভাব থেকে স্বস্তি পায় ফুসফুস।    

সমীক্ষাটি করতে গিয়ে গবেষকদলটি চারধরনের মাস্ক ব্যবহার করে। N95 মাস্ক, ত্রিস্তরীয় ডিজ়পোজ়েবল সার্জিক্যাল মাস্ক, দ্বিস্তরীয় কটন-পলিয়েস্টার মাস্ক এবং মোটা সুতির মাস্কের উপর সমীক্ষা চালানো হয়। শ্বাস-প্রশ্বাসের আর্দ্রতা পরিমাপের জন্য ব্যবহার করা হয়েছিল স্টিলের বিশেষ বাক্স।

সমীক্ষায় উঠে আসে, চারধরনের মাস্কেই আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তবে পৃথক পৃথক মাত্রায়। তাপমাত্রা কম হলে, উপরিউক্ত সমস্ত মাস্কেরই আর্দ্রতাজনিত প্রভাব বৃদ্ধি পাচ্ছে। আর তাপমাত্রা বাড়িয়ে বা কম করে দেখা গেছে, আর্দ্রতার পরিমাণ সর্বাধিক হচ্ছে  মোটা সুতির মাস্কে। 

অতএব, মাস্ক পরলে উপকারই যখন, তখন তা খুলে ফেলা কেন! ভেবে দেখুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget